সমাজের নিয়ম-শৃঙ্খলা।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17813289546414495336250620695905.png


সোর্স



আমাদের সমাজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আমরা দেখতে পাই এবং সেই নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় দৈনন্দিন জীবনে। সমাজের নিয়ম আইনশৃঙ্খলা সঠিক হোক বা ভুল আমাদের প্রশ্ন করা ছাড়া সেটাকে মেনে নিয়েই চলতে হয়। আমাদের সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নিয়ম দেখতে পাই যেমন রাস্তাঘাটে চলতে গেলেই আমরা বিভিন্ন নিয়ম কানুনের সম্মুখীন হই, গাড়ি চালাতে গেলে কতটুকু স্পিড থাকবে তারও একটি নিয়মকানুন রয়েছে, কোথায় থামতে হবে কোথা থেকে বেরিয়ে যেতে হবে অর্থাৎ থামা যাবেনা, কোথা থেকে রাস্তা ক্রস করা যাবে কোথা থেকে করা যাবে না বিভিন্ন ধরনের নিয়ম কারণ আমরা রাস্তায় চলতে গিয়ে দেখতে পাই। তেমনি আমাদের জীবন যাপনের ক্ষেত্রেও বিভিন্ন নিয়ম কানুন আমরা দেখতে পাই যেমন আমাদের বসবাস করার যে স্থানটি সেটি কেমন হবে কিভাবে গড়ে উঠবে অর্থাৎ আমাদের নিজেদের বাড়ি তৈরি করারও একটা নিয়ম রয়েছে। আর তার জন্যেও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির অর্থাৎ উচ্চ পদস্থ ব্যক্তির পরামর্শ এবং পারমিশনের প্রয়োজন রয়েছে।


আমরা ব্যবসা করবো বা চাকরি করব সব ক্ষেত্রেই আমাদের একটি নিয়মের মধ্য দিয়ে যেতে হয় এবং সেই নিয়মটি আমাদের রক্ষা করেই চলতে হয়। আমাদের সমাজে এমন অনেক নিয়ম রয়েছে যা আমাদের জীবনকে অনেক সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করে এছাড়াও সমাজে একটা সুন্দর শৃঙ্খলা এবং নিজামেলা বজায় রাখতে সাহায্য করে। তবে কিছু কিছু নিয়ম আমাদের সমাজে এমন লক্ষ্য করা যায় যার কারণে আমাদের জীবনের অনেক বেশি ক্ষতি হয় অথবা আমরা বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। আমাদের সমাজে এমন অনেক কাজ আছে যা করার জন্য আমাদের অন্যের হাতে পায়ে ধরতে হয় এমন কি অর্থের লোভ দিতে হয় বা অর্থই দিয়ে কাজ করাতে হয়, বিভিন্ন সুযোগ-সুবিধার আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমাদের বিভিন্ন মানুষদের এমন ধরনের খারাপ আচরণের বা সুযোগে সৎ ব্যবহার করা মানুষদের ফাঁদে পড়তে হয়। আমরা বিভিন্ন সুযোগ-সুবিধার পাওনা হওয়ার সত্বেও আমাদের অনেক সুযোগ-সুবিধার জন্যই বঞ্চিত হতে হয়।


বাইরের বিভিন্ন দেশে দেখা যায় প্রত্যেকটা কার্যকলাপ করা হয় সমাজের মানুষদের সুবিধা অসুবিধা সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদের সমাজে কার কি সুবিধা বা কার কি অসুবিধা সেটা কোনভাবেই দেখা হয় না যে যার নিয়ম অনুযায়ী চলতে থাকে। আমাদের সমাজে বেশিরভাগ সময় তো এমনই দেখা যায় যে মানুষ মানুষের অসুবিধা হয় আরও বেশি সুযোগ তুলে নেয়। আমাদের সমাজের নিয়ম শৃঙ্খলা যতটা ভালো রয়েছে ততটাতে আমাদের সমাজ কোনভাবেই উন্নত হতে পারছে না তাই আমাদের সকলের মিলে এগিয়ে আসতে হবে এবং একে অপরের সহযোগিতা করে দেশের পরিস্থিতি নিয়ম শৃঙ্খলা আরো উন্নত করতে হবে যেন প্রত্যেকটা মানুষের জীবন যাপন অনেক সুন্দর এবং সহজ হয় আর তার সাথে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকতে পারে। বাচ্চারা যেন সুরক্ষিত ভাবে কোন কলেজে যেতে পারে সেদিকে সুন্দর ব্যবস্থা করতে হবে। পড়াশোনার গুণগত মান বজায় রাখার চেষ্টা করতে হবে যেন বাচ্চারা সঠিক শিক্ষা পেয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।


আসলে আমাদের সমাজে কিছু কিছু দিক উন্নত হলেও কিছু কিছু দিকের ব্যবস্থা নিয়ম-শৃঙ্খলা একদমই অনুন্নত যার ফলে আমাদের দেশ সমাজ অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্য বিভিন্ন জায়গার তুলনায়। আমরা যদি আমাদেরকে আরো বেশি উন্নত এবং সুন্দর করে গড়ে তুলতে চাই তবে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা অবশ্যই পরিবর্তন করে আর উন্নত নিয়ম শৃঙ্খলা মধ্য দিয়ে চলতে হবে। খুব সুন্দর সমাজ গড়ে তুললে তবেই সে সমাজে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে গড়ে উঠবে তাই আমাদের সবার আগে সমাজের নিয়ম শৃঙ্খলা সঠিক এবং কঠোর ভাবে গড়ে তুলতে হবে যেন সবাই এই নিয়ম-শৃঙ্খলা মানতে বাধ্য হয় তার পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আমরা যদি আমাদের নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে মানতে বাধ্য না করি তবে কোনোভাবেই আমাদের সমাজের উন্নতি করতে পারব না এবং আমাদের সমাজটা অনেক বেশি পিছিয়ে পড়বে। সমাজের সুন্দর শৃঙ্খলা বজায় রাখতে হলে প্রয়োজন কঠোর নিয়ম শৃঙ্খলা এবং সেটা মেনে চলার জন্য কঠোর আইন।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66337.87
ETH 1773.94
USDT 1.00
SBD 0.43