নিজেকে রক্ষা করার ক্ষমতা নিজেকেই তৈরি করতে হবে।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17828771288814761830795930264334.png


সোর্স



আমাদের বর্তমান সমাজে আমরা খুবই অসুরক্ষিত অবস্থায় রয়েছি। আমাদের চারপাশে এমন কোন মানুষ নেই যে আমাদের সুরক্ষা দেবে এবং ভরসা দেবে যে সে আমাদের রক্ষা করবে। আমাদের ছোটবেলা থেকে উচিত নিজেদের সুরক্ষার চিন্তা নিজেদেরই করে নিজেদের সেই ক্ষমতা অর্জন করা। কারণ আমাদের আশেপাশে এত বেশি দুর্ঘটনা ঘটতে থাকে যে আমাদের সুরক্ষার ব্যবস্থা আমাদের নিজেদেরই প্রতিনিয়ত করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে যেন আমাদের কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই ভাবে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। বর্তমান সমাজ ভীষণ হিংস্র এবং ভয়াবহ হয়ে গেছে এবং দিন যত যাচ্ছে আরো হয়ে চলেছে, তাই আমাদের নিজেদেরকেও বেঁচে থাকার লড়াইটা আরও শক্তভাবে এবং শক্তিশালী ভাবে করতে হবে। আমাদের জীবন একটা এবং খুবই ছোট আর আমাদের জীবনটা আমরা অনেক কষ্ট করে বহু প্রজন্ম কষ্ট করে সুন্দর মানব জন্ম পেয়েছি তাই এই মানব জন্য যতটা উপভোগ করে সুন্দরভাবে জীবন কাটানো যায় ততটাই আমাদের জন্য লাভ হবে।


আর সেই জন্যই আমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাই এবং আমাদের এই অমূল্য জীবন রক্ষা করতে চাই তবে আমাদের নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদেরই নিতে হবে কারণ অন্য কেউ আমাদের বেঁচে থাকার বা আমাদের রক্ষা করার দায়িত্ব নিতে আসবে না। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে কে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তবে বর্তমান যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে কারো সাথে শত্রুতা করার প্রয়োজন হচ্ছে না শত্রুতা না করে অপরিচিত ব্যক্তির দ্বারাই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি। তাই সবসময় মাথা ঠান্ডা করে কথা বলতে হবে আর অপরিচিত ব্যক্তিদের থেকেও অনেক বেশি দূরত্ব বজায় চলতে হবে। প্রয়োজন ছাড়া যে কোন মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকাই বেশি ভালো হবে। যেসব মানুষের সাথে আমাদের মতের মিল হয় না সেসব মানুষের থেকে আমাদের দূরে থাকাই ভালো এবং মতের মিল করার চেষ্টা করা থেকে বিরত থাকাই ভালো। নিজের ইচ্ছা নিজের চিন্তা ভাবনা কারোর উপর চাপিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। আমরা সুরক্ষিত থাকলে আমাদের পরিবার ও খুশি থাকবে এটাই আমাদের মনে রাখতে হবে।


বর্তমানে মানুষরা এতটাই খারাপ পথে চলে গেছে যে সঠিক পথে এবং সঠিক কাজকর্ম করা একদমই ভুলে গেছে তাই যে কোন মানুষ যখন তখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তাই আমাদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের নিজেদের রক্ষার কৌশল আমাদের শিখে রাখা প্রয়োজন। ছোটবেলা থেকেই বাচ্চাদের সাঁতার কাটা শেখা, ক্যারাটে শেখা, যেন নিজেকে অন্যদের কাছ থেকে সুরক্ষিত রাখা যায় এই ধরনের বিভিন্ন শিক্ষা অর্জন করে রাখা প্রয়োজন। নিজেকে সব দিক থেকে সুরক্ষিত রাখার জন্য সব ধরনের কৌশল এবং সব ধরনের শিক্ষায় আমাদের দক্ষ হওয়া প্রয়োজন রয়েছে। আমরা যদি নিজেরা নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারি তবে আমাদের অন্য কারোর ওপর ভরসা করা বা সাহায্যের জন্য হাত বাড়ানোর প্রয়োজন হবে না আমরা নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে পারব। কোন বিপদ আসলে সবার আগে প্রয়োজন ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের সেটাও আমাদের সঠিক সময়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, যেন আমাদের কোন বিপদ আসলে আমরা শান্ত মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং বিপদ থেকে বেরিয়ে আসতে পারি।


বর্তমান সমাজে আমাদের আপন বলে কেউ নেই এবং আমাদের বন্ধু বলেও কোন মানুষ নেই এটাই আমাদের মনে করে চলতে হবে এবং নিজেকে নিজে ভালোবাসতে হবে আর সব সময় সকলের থেকে সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে হবে এমনকি কিছু কিছু সময় তো নিজের পরিবারের মানুষও আমাদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তাই পরিবারের মানুষ থেকেও সচেতন থাকতে হবে যেন কখনো আমাদের বিশ্বাসের আড়ালে আমাদের ক্ষতি করে বসতে না পারে। বিশ্বাস এমন একটা জিনিস যে আমাদের মানুষের প্রতি রাখতেই হয় তবে এতটা অন্ধবিশ্বাস করা যাবে না যে সে বিশ্বাসের আড়ালে আমাদের প্রিয় মানুষটাই আমাদের ক্ষতি করে বসে। তাই আমাদের সব থেকে প্রিয় মানুষকে ও আমাদের রক্ষাকবচ মনে করলে চলবে না। আমাদের সব সময় নিজেদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই তৈরি করতে হবে। আমাদের নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে যে কোন রকমের দুর্ঘটনার মোকাবেলা যেন আমরা নিজেরাই করতে পারি। আর কে আমাদের জন্য ক্ষতিকর আর কে আমাদের জন্য ক্ষতিকর নয় সেটা আমাদের নিজেদেরই বুঝতে হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38