অজুহাত আর কাজের প্রতি অনীহা মানুষকে উন্নতি করতে দেয় না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত কাজ না করার বিভিন্নভাবে অজুহাত দেখাতে থাকে। অজুহাত মানুষের জীবনকে অলসতায় ভরে দেয় কারণ মানুষ যখন মনে করে যে ভালো লাগছে না থাক আজ কাজ করবো না তখনই কোন না কোন অজুহাত তার মস্তিষ্ক তৈরি করতে শুরু করে আর সেই অজুহাত দেখিয়ে সেই মানুষটা বিভিন্ন কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে আর এর ফলেই মানুষের কর্ম কম হতে শুরু করে আর উন্নতির থেকে দূরে সরতে শুরু করে। কারণ মানুষ যত কর্ম করবে ততই ফল পাবে এবং কোন না কোন ভাবে লাভবান হয়ে এসে উন্নতি করতে পারবে কিন্তু মানুষ যদি কর্মই না করে তবে উন্নতি করার কোন ভাবেই উপায় থাকে না। কাজ না করার অজুহাত প্রায় মানুষই দিতে থাকে তবে এমনও অনেক মানুষ আছে যারা জীবনে এতটাই উন্নতি করতে চায় যে কাজ করতে ভয় পায় না এবং কাজ না করার কোনোভাবেই অজুহাত খুঁজতে থাকে না। কাজের প্রতি অনীহা কিছু কিছু মানুষকে এতটাই অলস এবং অলস মস্তিষ্ক করে দেয় যে মানুষ অ কাজ করতে শুরু করে কিন্তু যেসব কাজের কাজ তাদের জীবনে উন্নতি করতে সাহায্য করে সেসব কাজ কোনোভাবেই তাদের করতে দেয় না।
আমরা যখন কাজ থেকে দূরে সরতে শুরু করব কাজ না করার অজুহাত খুঁজবো তখনই আমরা উন্নতির থেকেও দূরে সরব এবং উন্নতির পথচ্যুত হয়ে যাব। জীবনে উন্নতি করার জন্য আমাদের কাজ করা ভীষণ প্রয়োজন আর এই কথাটাই অনেক মানুষই বোঝেনা এবং কাজ না করার জন্য বিভিন্নভাবে অজুহাত খুঁজতে থাকে। প্রতিটা মানুষই জীবন উন্নতি করতে চায় সুখ লাভ করতে চায় এবং বিলাসবহুল জীবন যাপন করতে চায়। কিন্তু তারা একটা কথা কোনোভাবেই বোঝেনা যে তাদের এই জীবনে উন্নতি সুখ লাভ এবং বিলাসবহুল জীবনযাপন শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসতে পারে। অজুহাত দিয়ে কাজের থেকে দূরে থাকলে বা কাজের প্রতি অনীহা থাকলে কোন ভাবেই তারা এরকম বিলাসবহুল সুন্দর জীবনযাপন করতে পারবে না। জীবনযাপন করতে গেলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজ না করার জন্য যখন তখন অজুহাত দিলে চলবে না। এমনকি কোন কাজ যদি আমরা অন্যা করে করি সেই কাজটাও আমাদের সঠিকভাবে হবেনা যার ফলে আমাদের সেই কাজটি দ্বারা যে উপকার সেই উপকার কোনভাবেই আমরা লাভ করতে পারব না।
আমরা যদি সুন্দর জীবন যাপন করতে চাই বিলাসবহুল জীবন চাই তবে অবশ্যই আমাদের কাজের প্রতি অনীহা এবং কাজকে ভয় পাওয়া থেকে বিরত থাকতে হবে এবং কাজকে ভালবাসতে হবে যে কোন কাজ মন দিয়ে করতে হবে আর বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে। কাজের প্রতি অনীহা থাকলে কোন কাজ যেমন ভালো হয় না তেমনি যে আমাদেরকে কাজ দিচ্ছে সে আমাদের প্রতি বিরক্ত হয়ে এবং আমাদের খারাপ কাজ দেখে আর দ্বিতীয়বার আমাদের কে দিয়ে কাজ করাবে না যার ফলে আমাদের কাজ হারানোর ভয় থাকবে এবং অনেক সময় কাজ আমরা হারিয়ে ফেলে আমাদের স্বপ্ন থেকে অনেক বেশি দূরে সরে যেতে পারি। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং কাজ না করার অজুহাত দেখালে চলবে না। অনেক মানুষ এমন আছে যারা কাজ না করার বিভিন্নভাবে অজুহাত দেখাতে থাকে অথচ তারা চায় যে তারা অনেক কাজ পাবে আর সবার কাছ থেকে অনেক বেশি গুনগান শুনতে পারবে যে তার কাজ অনেক বেশি ভালো এবং সে ব্যক্তিটা ভালো। কিন্তু আমাদের কর্মের দ্বারাই আমাদের পরিচয় তাই আমরা যদি ভালো কাজ না করি তবে কোনোভাবেই আমাদের সুন্দর পরিচয় গড়ে উঠতে পারবে না।
আমরা জীবনে যদি সব দিক থেকে সফলতা চাই, উন্নতি করতে চাই আর তার সাথে নিজের একটা সুন্দর পরিচয় গড়ে তুলতে চাই যে আমাদের বিভিন্ন মানুষ এক নামে চিনবে এবং ভালো পরিচয় পরিচিত হব তবে অবশ্যই আমাদের অজুহাত না দেখিয়ে কর্ম করতে হবে এবং সঠিক কর্ম করে সাফল্যের পথে এগিয়ে চলতে হবে। আমরা সফল হলে তবেই আমাদের জীবনের নাম ডাক প্রতিপত্তি সবকিছুই চলে আসবে। যেসব মানুষ প্রতিনিয়ত অজুহাত দেখাতে থাকে সেই সব মানুষ কোনভাবেই জীবনে উন্নতি করতে পারে না এবং সেই মানুষ শুধুমাত্র অন্য মানুষকে নিজে দেখাতে ও নিরুৎসাহিত করতেই ব্যস্ত থাকে। কিন্তু কোনোভাবেই অন্য মানুষের পরিশ্রম দেখে নিজে কাজ করে না। তাই এইসব খারাপ মানুষের থেকে দূরে থাকতে হবে এবং যেসব মানুষ সব সময় অজুহাত দেখায় ও কাজের প্রতি অনীহা থাকে সেইসব মানুষদের থেকেও আমাদের দূরে থাকতে হবে কারণ এইসব মানুষ আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। কারণ এরা নিজেরা জীবনে উন্নতি করতে পারে না এবং অন্যরা উন্নতি করুক সেটাও চায় না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।