প্রয়োজনের অতিরিক্ত খরচ।

in আমার বাংলা ব্লগ6 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17647412400879077859765107985814.jpg


সোর্স



আমাদের গুরুজনদের মুখে একটা কথা প্রায় শোনা যায় যে, "অর্থ উপার্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন"। আসলে কথাটা ভীষণই সত্য, আমরা অর্থ যে কোন উপায়ে যেকোনো ভাবে উপার্জন করতেই পারি কিন্তু রক্ষা করতে গেলে আমাদের অনেক বেশি ধৈর্য সহ্য এবং অপ্রয়োজনীয় খরচ না করার মানসিকতা থাকা প্রয়োজন। অনেক মানুষ এমন রয়েছে যারা অর্থ উপার্জন করে কিন্তু তাদের হাতে কোন অর্থই থাকে না, যা উপার্জন করে সবই খরচ করতে থাকে। আসলে কিছু মানুষ এমন রয়েছে যারা অল্প কিছু অর্থ উপার্জন করলে সেটাও বিভিন্ন ভাবে খরচ করতে থাকে। প্রয়োজন না থাকলেও চোখে রেখে ভালো লাগলেই অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে ফেলে অনায়াসে। প্রয়োজনের অতিরিক্ত খরচ আমাদের কোনোভাবেই করা উচিত নয়। আমাদের সব সময় মনে রাখতে হবে প্রয়োজনের জিনিস এর ওপর অর্থ ব্যয় করা ছাড়া অপ্রয়োজনে কোন জিনিসের উপর অর্থ ব্যয় করা যাবে না। আমরা যদি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে জিনিসের উপর অর্থ ব্যয় করি তবে আমাদের অর্থ আমরা ভবিষ্যতের জন্য এবং অসময়ে ব্যয় করার জন্য সংরক্ষণ করতে পারব না যার ফলে আমাদের জীবনে কোন খারাপ সময় আসলে তখন আমরা আর্থিকভাবে অনেক বেশি ভেঙে পড়বো।


আমরা যদি অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করতে থাকি তবে আমাদের আশেপাশের মানুষও সেগুলো দেখে অসময়ে আমাদের পাশে দাঁড়াতে চাইবে না এবং আমাদের সাহায্য করতে চাইবে না। কারণ তারাও আমাদের আচরণ দেখে বিরক্ত হয়ে যাবে এবং আমাদের অর্থ বাজে ব্যয় করা দেখে আর্থিকভাবে কোনভাবেই সাহায্য করতে চাইবে না। আমরা জীবনে যতটা অর্থ উপার্জন করব তার অর্ধেকটা অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য এবং হঠাৎ কোন অঘটন ঘটে যেতে পারে অথবা মেডিকেল সাপোর্টের জন্য সংরক্ষণ করে রাখা প্রয়োজন। মানুষের অসুস্থতা এবং মানুষের বিপদ কখনো বলে কয়ে আসে না তাই সবসময় আমাদের শারীরিক অসুস্থতা এবং বিপদের কথা ভেবে আমাদের ভবিষ্যতের জন্য কিছু অর্থ সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে আমাদের বিপদে কারোর কাছে গিয়ে আর্থিক সাহায্য চাইতে হবে না আর আমরা আর্থিকভাবে নিজেরাই সক্ষম থাকতে পারবো। কিন্তু আমরা যদি তা না করে অর্থ যেমন উপার্জন করছি তেমনি ব্যয় করতে থাকি প্রয়োজন হোক বা না হোক বিভিন্ন রকম জিনিস কিনতে থাকি তবে এক সময় আমাদের কাছ থেকে অর্থ দূরে পালাতে থাকবে।


শুধুমাত্র অপ্রয়োজনীয় জিনিসপত্র কে নাই যে অর্থ অবচয় করা হয় সেটা নয়, যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের নেশা করে এবং নেশা করা বন্ধুদের নেশা করার পেছনে অর্থ ব্যয় করে সেগুলিও অর্থ নষ্ট করার পর্যায় পড়ে। প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে টাকা খরচ করা, বন্ধুদের সাথে টাকার বাজি ধরা এবং জুয়া খেলা, পরিকল্পনা ছাড়া জিনিস গড়ে আবার ভেঙে পুনরায় তৈরি করা, একই জিনিস থাকা সত্ত্বেও আবার কেনা, জিনিসপত্র নষ্ট করে আবার সেই জিনিস কে না বিভিন্নভাবে অর্থ নষ্ট হয়। আমরা যদি জীবনে হিসাব করে অর্থ ব্যয় না করি তবে আমরা কোনভাবেই আর্থিকভাবে সফলতা পাবনা এবং জীবনে উন্নতি করতে পারব না। আমাদের যদি জীবনে উন্নতি করতে হয় তবে অবশ্যই আমাদের পরিকল্পনা করে অর্থ ব্যয় করা উচিত। আমরা যত অর্থ উপার্জন করছি তার তিন ভাগের এক ভাগ অবশ্যই আমাদের সঞ্চয় করা উচিত এবং সেই সঞ্চয়ের টাকা কোনভাবেই নষ্ট বা ব্যয় করা যাবে না। বাকি দু'ভাগের একভাগ আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনা এবং বাকিটা অবশ্যই আমাদের সংসারের প্রয়োজনে ব্যয় করা উচিত। তবে আমরা সঠিকভাবে আমাদের অর্থ ব্যয় করতে পারব।


আমাদের সব সময় বিচার বিবেচনা করে চলতে হবে যে কোনটা বাজে খরচ এবং কোনটা প্রয়োজনীয় খরচ। আমরা যদি বাজে খরচ থেকে দূরে থাকতে পারি এবং অর্থ সবসময় বুঝে শুনে ব্যয় করতে পারি তবে আমাদের কখনোই অর্থের অভাব ঘটবে না এবং আমরা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারব। তাই আমাদের সব সময় সৎ পথে অধিক অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে এবং অধিক পরিমাণ সঞ্চয়ের চেষ্টা করতে হবে তাহলেই আমরা ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে পারব এবং আমাদের পরিবারের মানুষদেরকেও সুরক্ষা দিতে পারব। অর্থ এমন একটা জিনিস যার প্রয়োজন সবসময় আমাদের বাড়তেই থাকে কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং কোনটা আমাদের অল্প প্রয়োজনীয় জিনিস। আমরা যদি বুঝে শুনে অর্থ ব্যয় করি তবে আমরা আমাদের অর্থ উপার্জন অনুযায়ী ব্যয় করতে পারব আর তার সাথে সঞ্চয় করতে সক্ষম হব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60778.63
ETH 1619.55
USDT 1.00
SBD 0.47