স্বপ্ন আমাদের জীবনের অশান্তির কারণ।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17815800742504324173091247802062.png


সোর্স



স্বপ্ন আমাদের জীবনের এত সুন্দর অনুভূতি কিন্তু এই স্বপ্নই মাঝে মাঝে আমাদের জীবনের অশান্তির অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। আমরা যখন জেগে স্বপ্ন দেখি অর্থাৎ জীবনে উন্নতির স্বপ্ন দেখি অথবা কোন একটা বিশেষ জিনিস পাওয়ার স্বপ্ন দেখি তখন আমাদের জীবনে মনে এক আশা সৃষ্টি হয় সেই জিনিসটা পাওয়ার। কিন্তু আমরা যখন সেই জিনিসটা পাই না আবার জীবনে উন্নতি করতে পারি না তখনই আমাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ার একটা চরম কষ্ট মনের মত তৈরি হতে থাকে। স্বপ্ন ভেঙে যাওয়ার মত কষ্ট আমাদের জীবনে আর দ্বিতীয়টি আমরা অন্য কোন কষ্ট এতটা বেশি অনুভব করতে পারিনা। আসলে আমাদের স্বপ্নই একমাত্র আশা ভরসা যা আমাদের জীবনে একটু স্বস্তি আনে আর আমাদের মুখে হাসি আনে। আমরা যখন রাতে বিভিন্ন ধরনের আমাদের আশা পূরণ হওয়ার স্বপ্ন দেখি তখন আমাদের সকাল থেকে দিনটা অনেক সুন্দর কাটতে থাকে। আমরা প্রায়ই যেসব আশা আকাঙ্ক্ষা বাস্তবে পূরণ করতে পারি না সেইসব স্বপ্নের মাধ্যমে পূরণ করে থাকি। সেই জন্য অনেক সময় আমাদের স্বপ্ন দেখতে ভীষণ ভালো লাগে।


কিন্তু স্বপ্ন যেহেতু আমাদের বাস্তব নয় তাই স্বপ্নে আমরা আমাদের ইচ্ছে আশা-আকাঙ্ক্ষা পূরণ করে নিলেও বাস্তবতায় আমরা সেগুলো যখন পূরণ করতে পারি না তখন আমাদের জীবনে ভীষণ কষ্ট নেমে আসে। আসলে আমাদের উচিত যেসব জিনিস আমরা বাস্তবে পূরণ করতে পারব না সেই সব নিয়ে কোনরকম স্বপ্ন না দেখা বা চিন্তা না করা। কিন্তু স্বপ্ন অনেক সময় আমাদের কন্ট্রোলে থাকে না তাই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। রাতে ঘুমিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের দুঃস্বপ্ন দেখে থাকি যে সব দুঃস্বপ্নের কারণে আমাদের ঘুম ভাঙ্গার পর সারাদিন খুবই খারাপ কাটতে থাকে এবং মনটাও খুব খারাপ হয়ে পড়ে। আসলে এই খারাপ স্বপ্ন দেখার কারণ সব সময় আমাদের জানা থাকে না তবে আমাদের এই খারাপ স্বপ্ন দেখার কারণে অনেক সময় আমাদের মন ভেঙে যায় এবং মনে অশান্তি আর দুশ্চিন্তা সৃষ্টি হয়। রাতে আমরা ঘুমিয়ে যেসব দুঃস্বপ্ন দেখি তার কারণে যেমন আমাদের জীবনে অশান্তি সৃষ্টি হয় তেমন আমরা জেগে আমাদের জীবনে যেসব পাওয়ার স্বপ্ন দেখি সেগুলোর জন্য আমাদের অনেক সময় জীবনে অশান্তি সৃষ্টি হয়।


আসলে আমাদের জীবনে যেসব স্বপ্ন পূরণ হয় বা আমরা যেসব জিনিস পাওয়ার স্বপ্ন দেখি এবং পেয়ে যাই সেসব ছাড়া অপূর্ণ স্বপ্ন সব সময় আমাদের কষ্ট দিয়ে থাকে, আবার আমরা যখন কোন খারাপ স্বপ্ন দেখি রাতে ঘুমিয়ে বা দিনের বেলায় অর্থাৎ জেগে আমাদের স্বপ্ন পূরণ না হওয়ার যেসব বাস্তবতা দেখতে পাই সে সব জিনিসও আমাদের জীবনে ভীষণ কষ্ট নিয়ে আসে। আসলে আমাদের জীবনের কষ্ট আমরাই সৃষ্টি করি এসব স্বপ্ন দেখার মধ্য দিয়ে। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যদি স্বপ্ন দেখি তবে আমাদের জীবনে এতটাও কষ্ট কোনোভাবেই আসতে পারবে না। আসলে আমাদের উচিত শুধুমাত্র কর্ম করে যাওয়া আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু যেসব দিকে আমরা কোন পরিবর্তন করতে পারবো না বা আমাদের কর্ম কোনভাবেই কার্যকর হবে না সে সব দিকের কথা আমাদের চিন্তা না করে ভাগ্যের ওপর এবং আমাদের সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়াই ভালো। কারণ আমাদের জীবনের সুন্দর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করার জন্য যে সব কর্ম আমরা করতে পারি সেসব কর্ম করা ছাড়া আর কিছুই আমরা করতে পারবো না এবং কিছু কিছু দিকে আমরা কর্ম করতে পারি না কারণ সব দিকে কর্ম করার ক্ষমতা আমাদের হাতে থাকে না আবার সবকিছু পরিবর্তন করার ক্ষমতা আমাদের থাকে না।


তাই আমাদের স্বপ্ন পূর ণ করার জন্য যতটুকু কর্ম করা প্রয়োজন তাৎকর্ম করতে হবে এবং দুঃস্বপ্নগুলো ভেবে মন খারাপ না করে সেগুলো আমাদের সৃষ্টিকর্তা দেখে নেবে এবং আমাদের দুঃস্বপ্নগুলো ও দুশ্চিন্তাগুলো কাটিয়ে দেবে এই ভেবেই আমাদের সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়া উচিত। কারণ আমরা চাইলেও আমাদের দুঃস্বপ্নগুলোকে কোনভাবেই কন্ট্রোল করতে পারব না। আসলে আমাদের জীবনটা পুরোটাই আমাদের সৃষ্টিকর্তার কন্ট্রোলে থাকে তাই তার ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কোন কিছুই ঘটবে না। আমরা যতই চিন্তা করি স্বপ্ন দেখি আমাদের সৃষ্টিকর্তা যদি চাই তবেই আমাদের সুন্দর স্বপ্নগুলো পূরণ হবে এবং যদি না চায় তবে কোনভাবেই আমাদের স্বপ্নগুলো পূরণ হতে পারবে না। তাই আমাদের শুধু কর্ম করতে হবে তবে আমরা যদি চাই আমাদের জীবনের বিভিন্ন অশান্তি থেকে দূরে থাকার তবে আমাদের অবশ্যই এই স্বপ্ন দেখা থেকেও দূরে থাকতে হবে। কারণ এই স্বপ্নই আমাদের জীবনে বিভিন্নভাবে অশান্তি ডেকে আনে। আমরা যদি স্বপ্ন না দেখি আমাদের সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিই তবে তিনি আমাদের ভালো যেটা সেটা করবে আর স্বপ্ন অপূরণ হওয়ার দুশ্চিন্তায় আমাদের জীবনে অশান্তিও সৃষ্টি হবে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43