বাধা না পেলে জীবনে সাফল্য আসে না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনটা যদি অনেক সহজ সরল হতো তবে আমাদের জীবনে উন্নতি অবনতি সাফল্য এবং দারিদ্রতা এসব কিছুই থাকতো না। আর তার সাথে জীবনের সফলতা অর্জন করার যে ভীষণ রকমের জেদ সেটাও আমাদের মধ্যে তৈরি হতো না। আসলে আমরা যদি কোন কিছু সংসার ভাবে পেয়ে যাই তবে সেই জিনিসের কোনভাবে কদর আমাদের মধ্যে থাকে না। সহজ সরল ভাবে পাওয়া কোন জিনিসের মূল্যায়ন কেউই করতে পারে না। আর সহজে কোন কিছু পেয়ে গেলে আমরা তার জন্য পরিশ্রম করতেও চাই না আর এজন্যই আমরা কোন কিছু অর্জন ও করতে পারি না। আমাদের মানুষের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যে যেটা আমরা অতি সহজে পেয়ে যাই তারপরে আমাদের কোন চাহিদা থাকে না। কিন্তু আমরা যে জিনিস সহজে পাইনা ভীষণ কষ্ট অর্জন করতে হয় সেই জিনিসের উপরেই আমাদের ভীষণভাবে নজর থাকে এবং সেটা পাওয়ারই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্ম নেয়। অর্থাৎ যে জিনিস যত সহজে আমরা পেয়ে যাই সেই জিনিস ততই আমাদের কাছে তুচ্ছ মনে হয়।
আমরা যে জিনিস সহজে অর্জন করতে পারব না বলে মনে হয় এবং যে জিনিস আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে সেই জিনিসের প্রতি আমাদের চাহিদা এবং আকর্ষণ অনুভব হয়। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় আমরা অতি সহজে যেসব জিনিস পেয়ে যাই সেসব জিনিসের প্রতি আমাদের তেমন ভালোবাসা বা যত্ন থাকে না আর সে জিনিসগুলো আমরা অনায়াসে আবার হারিয়ে ফেলি। কিন্তু যেসব জিনিস আমরা অর্জন করতে পারিনা এবং ভীষণ বাধা সম্মুখীন হতে হয় সে জিনিস অর্জন করতে সেই জিনিসের প্রতি আমাদের আলাদা একটা মায়া ভালোবাসা এবং যত্ন থাকে। তেমনি আমরা যদি জীবনে সফলতা খুব সহজেই পেয়ে যাই অথবা বাবা মা ও পরিবারের সহায়তায় আমরা জীবনে সফল হয়ে যাই তবে সেই সফলতা আমাদের কাছে তুচ্ছ মনে হয় এবং আমরা সেই সফলতাকেও দাম দিই না। কিন্তু যখন আমরা অসফল থাকি এবং আমাদের চারপাশে আমরা শুধুই কষ্ট দেখি আর সফল হওয়ার ক্ষেত্রে শুধুই বাধা আমরা সম্মুখীন হতে থাকি তখন আমাদের সেই সফলতার প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে এবং আমরা সেই বাধা অতিক্রম করে সফল হওয়ার চেষ্টা করি।
আসলে সহজে কোন কিছু পেতে কারোরই তেমন ভালো লাগেনা, অতি কষ্টে বিভিন্ন বাধা সম্মুখীন হয়ে যখন আমরা কোন কিছু অর্জন করি তখন সে সফলতার স্বাদ আমাদের কাছে অমৃতের মত হয়ে যায়। জীবনে বাঁধা না পেলে আমরা অনেক সময় বুঝতে পারি না তো সেই জিনিসটা আমাদের প্রয়োজন, আর বাধা অতিক্রম করে কোন কিছু অর্জন করলে জীবনে যে সফলতা আসে এবং মনের শান্তি আসে সেটা সহজে পেলে আমরা কোনভাবেই বুঝতে পারবো না। আসলে সহজে কখনোই আমাদের জীবনে সফলতা আসে না, আমাদের জীবনে সফল হতে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আমাদের করতে হবে এবং সেসব বাধা অতিক্রম করে যখন আমরা সফল হব সেই সফলতা আমাদের জীবনে শ্রেষ্ঠ সফলতা হয়ে উঠবে। আমাদের জীবনে কোন কিছুই সহজ নয় প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রম করতে গিয়েও আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের বাধা আমাদের সফলতার সামনে আসছে এবং সেই বাধা গুলো অতিক্রম করেই আমাদের সফলতার দিকে এগিয়ে চলতে হবে।
খুব কমই এমন মানুষ দেখতে পাওয়া যায় যাদের জীবনে সফলতা অর্জন করতে গিয়ে খুব একটা বাধার সম্মুখীন হতে হয়নি অথবা সহজেই জীবনে সফল হয়ে উঠেছে। তবে তাদেরও সে সফলতা টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম এবং অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের সব সময় মনে রাখতে হবে জীবনে সফলতা অতি সহজে কোনভাবেই আসবে না বা সফলতা আমাদের জন্য অপেক্ষা করবে না। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করতে হলে কঠোর পরিশ্রমের সাথে সাথে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হবে এবং সেই বাধাগুলো অতিক্রম করতে পারলে তবেই আমাদের জীবনে সফলতা আসবে। কিন্তু আমরা যদি বিভিন্ন ধরনের বাধা দেখে থেমে যায় এবং বাধা অতিক্রম করা ছেড়ে দিয়ে তবে আমাদের জীবনে কোনভাবেই সফলতা আসবেনা। সফল হতে গেলে অবশ্যই আমাদের বাধার সম্মুখীন হতে হবে কারণ জীবনে এই বাধা গুলো না পেরোলে কখনোই আমাদের জীবনের সফলতা আসবেনা। জীবনে সফল হওয়ার মোটেও সহজ নয়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।