দূষিত সমাজ।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17840023693923743458810244115633.png


সোর্স



আমাদের এই পৃথিবীটা ভীষণ সুন্দর তবে এই সুন্দর পৃথিবীর মধ্যে আমরা যারা রয়েছি তারাই আসলে খারাপ প্রাণী। আমাদের সুন্দর পৃথিবীতে কিছু সমাজের মানুষ রয়েছে যারা সমাজটাকে দূষিত করে চলেছে এবং কিছু মানুষ রয়েছে যারা চুপচাপ সমস্ত দূষিত হতে দেখছে। আসলে আমাদের সমাজটা দূষিত হওয়ার জন্য এই দুই পক্ষের মানুষই সমান ভাবে দায়ী। আমাদের সমাজ বিভিন্নভাবে দূষিত হয়ে চলেছে প্রথমত আমাদের সমাজের মানুষগুলোর মন ভীষণভাবে কলুষিত হয়ে গেছে যে মনে কোন পবিত্রতা এখনো ভালো কিছু বর্তমানে স্থান পায় না। বর্তমান সমাজের মানুষের মনে হিংসা, নেশা ভান, মারপিট খুনখুনি সহ বিভিন্ন আবর্জনায় ভরে গেছে যার ফলে মন একদম দূষিত হয়ে গেছে। আর তারপরে এই মনের মধ্যে কোন পবিত্র ভালো চিন্তাভাবনা আসে না যার ফলে তারা ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং নিজের সাথে সাথে অন্যেরও জীবন সুন্দর করে তুলবে। আমাদের চারপাশে পরিবেশকেও যথেষ্ট ভাবে নোংরা করা হয় যাতে আমাদের মনটাও নোংরা হতে থাকে। আমরা যদি সুন্দর একটা পরিবেশে বসবাস করি তবে আমাদের মনও সুন্দর হবে।


তাই আমাদের মন সুন্দর করার জন্য আমাদের পারিপার্শ্বিক পরিবেশটাও পরিষ্কার এবং সুন্দর পরিপাটি করে রাখার প্রয়োজন যেটা আমরা সমাজের মানুষ কোনভাবেই রাখি না আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে খুবই নোংরা করে রাখে যার ফলে আমাদের মানসিকতাও নোংরা হতে থাকে। ছোটবেলা থেকেই আমরা শুনেছি পরিবেশ কথা বলে এবং মানুষ যেমন পরিবেশে থাকে তেমন ভাবেই গড়ে ওঠে। তাই আমরা যদি সুন্দর পরিষ্কার পরিবেশ তৈরি করতে পারি তবে সেই পরিবেশে বসবাস করে আমরাও মন পবিত্র এবং সুন্দর রাখতে পারব আর সুন্দরভাবে বাঁচতে পারব। কিন্তু আমাদের চারপাশের পরিবেশটা এতটাই নোংরা হয়ে গেছে যে আমরা নিজেরাও দূষিত হয়ে গেছি যার ফলে আমাদের মধ্যে খারাপ যত অভ্যাস হিংস্রতা খুনো খুনি যত দেশের নোংরামি সবকিছুই লক্ষ্য করা যায়। আসলে সমাজের কিছু মানুষ ভালো হলেও খারাপ মানুষের জন্য সমাজে প্রত্যেকটা মানুষই কুলুষিত হয়ে যায় তাই আমরা যদি আমাদের সমাজকে ভালো রাখতে চাই এবং ভালোভাবে বাঁচতে চাই তবে আমাদেরই পদক্ষেপ নিতে হবে এবং সকলে মিলে মিশে সমাজটাকে দূষণমুক্ত করার চেষ্টা করতে হবে।


আমাদের এই পরিবেশ এবং পরিবেশের মানুষ এক সময়ে খুব সুন্দর মিলেমিশে বসবাস করত এক সুন্দর সমাজ ছিল যেখানে কোন হিংসা ছিল না কিন্তু বর্তমানে হিংসা আর নোংরামি এতটাই বেড়ে গেছে যে মানুষ না ভেবে চিন্তেই খুব খারাপ পদক্ষেপ নেয়া শুরু করেছে যার ফলে মিলেমিশে থাকা তো দূরের কথা একে অপরের সাথে কথা বলতেও মানুষ ভয়ে আতঙ্কে গুটিয়ে থাকে। বর্তমানে সমাজের মানুষেরা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে প্রাকৃতিক পরিবেশ যেমন নষ্ট করে চলেছে তেমন নিজেদেরও ক্ষতি করে চলেছে। এরা কোনভাবেই বুঝতে চেষ্টা করছে না যে আমরা প্রকৃতির এই সুন্দর পরিবেশের সাথে সুন্দরভাবে নির্ভরশীল। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যত সুন্দর থাকবে আমাদের জীবন যাপনের তত সুন্দর হয়ে উঠবে এবং ততই ভালো থাকবে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শরীর। আমরা যত আমাদের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখব নিজেকে সুন্দর রাখব ততই আমাদের জীবনযাপন সুন্দর হয়ে উঠবে। বর্তমানে আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ যতটা খারাপ তার থেকেও খারাপ হয়ে যাচ্ছে আমাদের জীবন যাপন এবং মানসিক স্বাস্থ্য।


আমরা যদি এখনো সচেতন না হই তবে আমাদের প্রাকৃতিক পরিবেশ যত ক্ষতিগ্রস্ত হবে আমাদের শরীর এবং মানসিক স্বাস্থ্য ততোই ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারব যে আমরা যখন সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকি তখন আমাদের মন শরীর শুদ্ধ অনুভব করি আর ভীষণ শান্তি অনুভব হয়। তাই আমরা যদি আমাদের মন পবিত্র এবং শরীর সুস্থ রাখতে চাই তবে আমাদের বিভিন্ন খারাপ সঙ্গ, বিভিন্ন ধরনের খারাপ নেশা হিংসা মারামারি বিভিন্ন ধরনের খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দরভাবে নিজেকে যুক্ত করতে হবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের ভেতরকার পরিবর্তন এবং আমাদের মনের শুদ্ধতা। আমরা যদি আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে চাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বাঁচবে সেটা চাই তবে অবশ্যই আমাদের আগে পরিবর্তন হতে হবে আর আমাদের প্রাকৃতিক পরিবেশকেও সুন্দর করে গড়ে তুলতে হবে আমাদের নিজের মন ও শরীর সুস্থ এবং পবিত্র করে তুলতে হয়। আমাদের এই দূষিত সমাজকে পবিত্র ও সুন্দর করে তুলতে পারলেই তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38