প্রতারণা কখনো ভুল করে হয় না ইচ্ছা করেই হয়ে থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের সমাজে বিভিন্ন মানুষের সাথে মিলেমিশে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে থাকতে হয়। আমরা অনেক সময় এমন অনেক সম্পর্কের সাথে জড়িয়ে থাকে যেখানে আমরা প্রতারণা শিকার হব সেটা কোনোভাবেই দুঃস্বপ্নও কল্পনা করতে পারি না। কিছু কিছু মানুষের প্রতি আমাদের এতটাই অগাধ বিশ্বাস থাকে যে প্রতারণা কথাটা যেন সেই সব মানুষদের সাথে আমরা কোনভাবেই জড়াতে চাই না। পৃথিবীর অনেক মানুষ আমাদের সাথে প্রতারণা করতে পারলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমাদের এতটাই বিশ্বাস জন্ম নেয় যে এই মানুষটি আমাদের সাথে প্রতারণা করতে পারে সেটা আমরা ভাবতেই পারি না। প্রতারণা বিভিন্ন সম্পর্কে বিভিন্নভাবে আমরা হত দেখতে পাই। বর্তমান সমাজে একে অপরের প্রতি প্রতারণা করতে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই। বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ধরনের প্রতারণা আমরা লক্ষ্য করতে পারি। বন্ধু বান্ধবের মধ্যে সবথেকে বেশি প্রতারণা হয় স্বার্থপর ও লাভ লোকসানের জন্য। কোন বন্ধু অন্য কোন বন্ধুর সাথে অনায়াসে প্রতারণা করে নিতে পারে সামান্য অথবা বিরাট কোন স্বার্থের জন্য।
কখনো দেখা যায় গভীর বন্ধুত্বের কারণে দুজনে একসাথে মিলে কোন ব্যবসা করতে থাকে আর কিছু বছর যাওয়ার পরপরই স্বার্থের জন্য এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রতারণা করে একদম নিঃস্ব করে ফেলে, একটু ভাবনা চিন্তাও করে না যে এই প্রতারণার ফলে তার ওপর বন্ধুর জীবন একদম ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়াও আমরা ভাই বোনের সম্পর্কেও এই একই ধরনের প্রতারণা দেখতে পারি বাবা-মার সম্পত্তিকে ঘিরে। ভাই বোন একে অপরকে বাবা-মার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে আর কিভাবে অন্যকে প্রতারণা করে নিজের লাভবান হতে পারে সেই চেষ্টায় অনেক ভাই বোনের মধ্যে অথবা বনে বনে বা ভাইয়ে ভাইয়ে দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যেও বিভিন্ন ধরনের প্রতারণা আমরা লক্ষ্য করতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য পুরুষ অথবা অন্য মহিলার কারণে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে প্রতারণা করতে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়। এছাড়াও বাবা মায়ের সাথে সন্তানের প্রতারণা আবার সন্তানের করা বাবা-মায়ের প্রতি প্রতারণাও আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারি।
বর্তমান সমাজে মানুষের মন এতটাই কলুষিত হয়ে গেছে যে প্রতারণা করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে এসব মানুষ প্রতারণা করার সময় একটুও ভাবনা চিন্তা করে না যে এই প্রতারণার ফলে অপর ব্যক্তির জীবনে কতটা কষ্ট অসুবিধা নেমে আসতে পারে। এমনকি অনেকে প্রিয় মানুষের কাছে প্রতারণা সহ্য করতে না পেরে এই পৃথিবী ত্যাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে। আসলে প্রতারণা এমন একটা জিনিস যা সচরাচর যে ব্যক্তি যার কাছ থেকে আশা করেনা তার কাছ থেকেই পেয়ে থাকে। বর্তমান সম্পর্কে তেমন কোন নিশ্চয়তা নেই যে এই ব্যক্তি আমাকে কোনভাবেই প্রতারণা করতে পারে না। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যখন তখন মানুষ সুযোগ পেলেই অন্য অন্য মানুষকে প্রতারণা শিকার করিয়ে দিতে পারে। আমাদের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এমনকি আমাদের ভীষণ প্রিয় মানুষটির কাছ থেকেও যেমন আমরা প্রতারণা পেতে পারি এবং সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে তেমনি আমরা বাইরের মানুষদের থেকেও বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে থাকে।
আমরা যখন বিপদে পড়ি এবং অন্য অপরিচিত অথবা ডাক্তার উকিল ইত্যাদি বিভিন্ন ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য এগিয়ে যাই তখন তাদের কাছ থেকেও আমরা প্রতারণা অস্বীকার হয়ে থাকি। আমরা অনেক সময় নিজেরা বুঝতেও পারি না যে কে কখন কিভাবে আমাদের ঠকিয়ে যাচ্ছে বা আমরা প্রতারণার শিকার হচ্ছি। কিন্তু অনেক মানুষ এই প্রতারণাকে ভুল বলে চালিয়ে দেয়। বিভিন্ন ব্যক্তির প্রতারণা যখন ধরা পড়ে তখন তারা প্রায়ই বলে থাকে যে ভুল করে এবং পরিস্থিতির চাপে আপনার প্রতি আমি প্রতারণা করে বসেছি। কিন্তু আসলেই কি সেই কথাটি সঠিক। প্রতারণা কখনো ভুল করে হয় না। মানুষ সবসময় যে কাজটি করে সজ্ঞানে এবং একটু হলেও ভেবেচিন্তেই করে থাকে। তাই যখন যে মানুষটি আমাদের প্রতি প্রতারণা করছে তখন সেই মানুষটিও ভেবেচিন্তাই করছে এবং তার প্রতারণা আমাদের কাছে কোনভাবেই ধরা পড়বে না সেটা ভেবেই করছে। যেইমাত্র আমরা তাদের প্রতারণা ধরে ফেলব তখনই তারা ভুল হয়ে গেছে বলে আমাদের কাছে সামান্য একটা অজুহাত দেবে আর কিছুই না। কারণ এইসব মানুষ ভালো করেই জানে যে ভুলের কোন শাস্তি হয় না এবং ভুল মানুষ মাত্রই হয় বলে সেটা প্রায় মানুষই ক্ষমা করে দেয়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।