দ্বিধা।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17833110009918409565354334222594.png


সোর্স


দ্বিধা আমাদের জীবনের খুবই সামান্য একটা জিনিস। আমরা আমাদের জীবনে বিভিন্ন কাজকর্মের সময়ে এই দ্বিধা শব্দটির সম্মুখীন হয়ে থাকে। যদিও এটা বাস্তবে দেখা যায় না তবে আমরা প্রতিনিয়ত নিজেদের মধ্যেই বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে দ্বিধাগ্রস্ত হতেই থাকি যে কোনটা কি আমরা করব এবং কোনটা করব না। কোন কাজটা আমাদের জীবনের জন্য সঠিক হবে এবং কোন কাজটা আমাদের জীবনের জন্য ভুল হবে। আমাদের জীবনের অনেক ছোট বড় সিদ্ধান্ত থেকে শুরু করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে গেলেও আমাদের অনেক সময় এমন দ্বিধাগ্রস্ত হতে হয়। দ্বিধা আমাদের জীবনের এমন একটি জিনিস যেটা আমাদের জীবনে কেউ এনে দেয় না বা আমরা নিজেরাও নিয়ে আসি না এটা অটোমেটিক আমাদের মনে চিন্তাভাবনায় সৃষ্টি হতে থাকে। তবে সৃষ্টি হওয়া এই জিনিসটির কারণেই আমাদের জীবনে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত হয়ে বসে আবার অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত থেকে আমরা সরেও আসতে সাহায্য পাই। মনের মধ্যে কোন কাজ বা কোন পদক্ষেপ নিয়ে এই দ্বিধা তৈরি হলে অনেকেই জোর করে সে কাজটি করে বসে।


জোর করে সেই কাজটি করার ফলে অনেক ক্ষেত্রে এসে কাজটির সিদ্ধান্ত ভুল হয় আবার অনেক ক্ষেত্রেই সে কাজটি সিদ্ধান্ত আবার ঠিক হয়েও বসে। কিন্তু আমরা যদি আমাদের মনের কোন কাজে দ্বিধা আসলে সেই কাজটি না করে কিছু সময় সে কাজটি সম্পর্কে ভাবি এবং দুই পক্ষ থেকেই ভাবনা চিন্তা করি যে কোন কাজটি করলে আমাদের উপকার হবে এবং কোন কাজটি করলে আমাদের ক্ষতি হবে এছাড়াও কাজটি করলে আমাদের কি কি উপকার হবে এবং কাজটি না করলে আমাদের কি কি উপকার হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা যদি শান্ত মাথায় ভাবনা চিন্তা করি তবেই আমরা সঠিক সিদ্ধান্ত পেয়ে যাব। আমাদের সব সময় এই কথা মাথায় রাখতে হবে যে আমরা কোন কাজ নিয়ে যখনই দ্বিধায় পড়বো তার মানে সেই কাজটা আমাদের ভুল হতে পারে কারণ আমাদের মন সবসময় আমাদের সংকেত দেয় যে আমরা ভুল কাজ করতে চলেছি। সঠিক কাজের সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা নির্দ্বিধায় কাজটি করতে পারি কিন্তু ভুল কাজের সময় অন্তত একবার হলেও আমাদের মন অবশ্যই সাড়া দিয়ে ওঠে।


আমাদের মন এমন একটা যন্ত্র যে ঠিক ভুল খুব ভালোভাবেই বুঝতে পারে তাই দ্বিধা নামক চিন্তাটা আমাদের মনের মধ্যে চলে আসে যখনই আমরা কোন ভুল কাজ করতে যাই। তাই যখনই আমাদের কোন কাজ করতে গিয়ে দ্বিধা মনে অনুভব হবে তখনই আমাদের উচিত সেই কাজ থেকে দূরে সরে আসা এবং একটু সময় নিয়ে চিন্তাভাবনা করে তবেই সেই কাজটি করা। আমাদের কখনোই কোন কাজ তাড়াহুড়ো করে বা অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েই করা উচিত নয় এতে আমাদের সিদ্ধান্ত যেমন ভুল হওয়ার সুযোগ থাকে তেমনি আমাদের কাজটিও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সব সময় যে কোন কাজ ভেবেচিন্তা এবং সময় নিয়ে করা উচিত আর যদি মনে দ্বিধা হয় তবে সেই কাজ কিছু সময়ের জন্য বিরতি নিয়েই রাখা উচিত। আমাদের সব সময় যে কোন কাজ দ্বিধা মুক্ত হয়ে তবে করা উচিত যখন আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে সেই কাজটি করতে আমাদের অনুমতি দেবে।


আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের মন মস্তিষ্ক সবসময় আমাদের ভালোটাই চায় তাই আমরা যখন কোন কাজ করতে যাব তখনই আমাদের মন এবং মস্তিষ্ক দুটোই যদি একই রকম ভাবে অনুমতি দেয় এবং কোনো রকম কোনো দ্বিধা অনুভব না করায় তবে সেই কাজটি করলে আমাদের অবশ্যই লাভ হবে আর ক্ষতি হওয়ার সুযোগ অনেকটাই কম থাকবে। কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে আমাদের কখনই কোন কাজ করা উচিত না এতে সে কাজটি ভুল হওয়ার সুযোগ থাকে এবং পরবর্তীতে আমাদের শোধরানোরও কোন জায়গা থাকে না এবং জীবনে অনেক বড় ভুল হয়ে যেতে পারে যার ফলে আমাদের জীবনেরও ক্ষতি হয়ে যেতে পারে। দ্বিধাগ্রস্ত হয়ে আমরা যত কাজ করব দেখা যাবে প্রত্যেকটা কাজ আমাদের দ্বারা ভুল হয়ে যায়। এমনকি আমরা যদি খেয়াল করি যে আমরা কোন ভুল কাজ করেছি তার আগে একবার অন্তত হলেও আমাদের মন আমাদের কাছে সাড়া দেয় কিন্তু আমরাই মনের সারা বুঝতে পারি না। তাই সব সময় কোন সিদ্ধান্ত নেওয়ার আগে মনের দ্বিধা বুঝতে হবে আর কাজটি সঠিক হচ্ছে কিনা সেটাও ভাবনা চিন্তা করে নিতে হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39