সবার জীবনে সাফল্যের যাত্রা সহজ হয় না।

in আমার বাংলা ব্লগ17 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17810744116124179484807124508266.png


সোর্স



যখন কেউ জীবনে সফলতা পায় এবং সাফল্যের চূড়ায় উঠে সুন্দর জীবন যাপন করতে থাকে তখন অন্য সবাই দেখে সব সময় মনে করে যে এই মানুষের জীবনটা কত সুন্দর এবং সহজ ও সফল। এই মানুষটি কত সহজেই জীবনের সব সফলতা অর্জন করে নিয়েছে এবং বিলাসবহুল জীবনযাপন করছে। দূর থেকে আমরা বা অনেক মানুষই একজন সফল মানুষকে দেখে প্রায় সময় এমন ভেবে থাকে আর অনেক সময় তো তাদেরকেই অনেকে পেছনে বা সামনে বলেই ফেলে। যারা সফল এবং বিলাসবহুল সুন্দর জীবন যাপন করে তাদের সবাই সফলতা দেখেই বিচার করে এবং ভাবে যে তারা খুব সহজেই জীবনের সফলতা অর্জন করে ফেলেছে কিন্তু কখনোই কেউ তাদের সফলতার পেছনে যে কঠিন যাত্রাটি ছিল এবং জীবনে যে সংঘর্ষ তারা করেছে সেটা কখনোই ভেবে দেখে না বা জানতেও চায় না। আসলে দূর থেকে ভালো কিছু দেখলে সব সময় তার শুরু থেকে শেষ অব্দি সবকিছুই ভালো লাগে কিন্তু বাস্তবতা জানতে পারলে অনেক সময় আমাদের সঠিক ধারণাটি হবে যে সফলতা অর্জন করতে গেলে কতটা পরিমাণ কষ্ট করতে হয় এবং কঠোর পরিশ্রম আর তার সাথে ত্যাগ করতে হয়।


সফলতা কখনোই কারোর জীবনে সহজে আসে না। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা আনতে গেলে তার জন্য কঠোর পরিশ্রম অনেক প্রিয় জিনিস এবং আনন্দ উৎসবের ত্যাগ করতে হয় আর তাছাড়াও অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন হয়। আমাদের জীবনে কারোরই সফলতা এমনি থেকেই আসে না। হ্যাঁ অবশ্য যেসব মানুষ অনেক কষ্ট করে সফলতা অর্জন করে এবং পরবর্তীতে তার সন্তানেরা জন্ম থেকেই সেই সফলতা এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারে তাদের ব্যাপার একদমই আলাদা। যারা জন্ম থেকেই বিলাস বকুল জীবনযাপন করে অর্থাৎ আর্থিকভাবে সফল এবং বিলাসবহুল জীবন যাপন করে এমন পরিবারে যেসব সন্তানেরা জন্মগ্রহণ করে তারা ছোটবেলা থেকেই সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। তবে সেসব ক্ষেত্রেও দেখা যায় সেই সন্তানেরা যদি তাদের পরিশ্রমের দ্বারা সেই আর্থিক প্রতিপত্তি সফলতা ও বিলাসবহুল জীবনকে বজায় না রাখে তবে তারাও এই সুন্দর জীবনকে হারিয়ে ফেলে। আসলে কোন কিছুই বিনা পরিশ্রমে পাওয়া যায় না তেমনি বিনা পরিশ্রমে কোন কিছু বিলাসবহুল জীবন বজায় রাখতে হলে তাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করতে হয়।


জীবনে সফলতা পেতে হলে সকলেরই পরিশ্রম করতে হয়। তবে প্রত্যেকটা মানুষের জীবনের পরিশ্রম, কষ্ট, এবং বিভিন্ন অভিজ্ঞতা আলাদা আলাদা হয়ে থাকে। কিছু মানুষের জীবনে উন্নতি করতে অনেক বেশি ত্যাগ কষ্ট এবং কঠোর পরিশ্রম করতে হয় তবে কিছু কিছু মানুষের খুব বেশি ত্যাগ ও কঠোর পরিশ্রম কষ্টের সম্মুখীন হতে হয় না। যেসব মানুষ জন্ম থেকেই বিলাসবহুল পরিবারে আর্থিক স্বচ্ছন্দের মধ্যে বড় হয় তাদেরকে সাফল্যের জোড়ায় ওঠার জন্য তেমন কষ্ট করতে হয় না তবে সাফল্যকে ধরে রাখার জন্য অবশ্যই পরিশ্রম করে চলতে হয়। তাই আমরা যদি কারোর সফলতা দেখে এক দাঁড়িপাল্লার বিচার করি এবং ভেবে নিয়ে যে সফল হতে তেমন কোন কষ্টই হয় না তবে সেটা একদমই ভুল ধারণা আর আমাদের ভুল বিচার হবে। জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় এবং লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী চলতে হয় আর তার সাথে তাকে অনেক বেশি ত্যাগ যার ফলেই মানুষ জীবনের সফলতা পায়। কিন্তু সব মানুষ এই সফলতা পায় না তার কারণ সবাই এত বেশি পরিশ্রম এবং ত্যাগ করতে পারে না।


যার যেটুকু ক্ষমতা এবং যে যেটুকু পরিশ্রম করে সে সেই হিসেবেই সফলতা পায়। তাই অন্য কারোর সফল জীবন যাপন দেখে তাকে হিংসা করে বা খুব মন্তব্য করে নিজের খারাপ মানসিকতাকে শান্ত করা একটা খারাপ মানুষের লক্ষণ। কারো সফলতা দেখে কখনোই আমাদের হিংসা করা উচিত না বরং তার পেছনের দীর্ঘ কঠিন যাত্রাটাকে শুনে আমাদের ইন্সপায়ার হওয়া উচিত আর নিজেদের কঠোর পরিশ্রম করে জীবনে সফল হয়ে ওঠার চেষ্টা করা উচিত। সবার যাত্রা যেমন সমান নয় তেমনই সবার জীবন সমান নয়। আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে মানুষ সেভাবে জীবনের সফলতা অর্জন করেছে অন্য মানুষের যে সেই ভাবেই জীবনে সফলতা অর্জন করবে তার কোন গ্যারান্টি নেই। প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা প্রত্যেকটা মানুষের যাত্রাও আলাদা তাই প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা অর্জন করার সুযোগ এবং পথও আলাদা। তাই আমাদের নিজের চাহিদা বুঝতে হবে নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে তবেই আমরা আমাদের নিজেদের জীবনে সফলতা পাব এবং সুন্দর একটা জীবন পাব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61368.35
ETH 1616.94
USDT 1.00
SBD 0.41