কেউ অন্য কারো কষ্ট বোঝে না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ কষ্ট লেগেই থাকে। কখনো কারোর জীবনে যদি অন্য কেউ দেখে যে খারাপ সময় চলছে তবে অন্যরা বলতে থাকে অনেক সান্তনার কথা এবং অনেক রকম ভাবে বিভিন্ন মানুষ সান্ত্বনা দিতে থাকে। কিন্তু কেউ কখনোই কারোর মনের কষ্ট কোনভাবেই বোঝেনা। যে যার জীবনের কষ্ট নিজেই বোঝে এবং উপলব্ধি করে। প্রত্যেকটা মানুষ তার নিজের কষ্ট এবং নিজের জীবনের কষ্টগুলোকে এই প্রাধান্য দেয় এবং অনেক বেশি কষ্ট বলে মনে করে। বেশিরভাগ মানুষই মনে করে যে তাদের জীবনে যে পরিমাণ কষ্ট রয়েছে সে কষ্টটা অন্য কোন মানুষের মধ্যে নেই বা মানুষের জীবনে নেই। প্রত্যেকটা মানুষ নিজের জীবনকেই অনেক কঠিন এবং কষ্টকর বলে মনে করে। কিন্তু কেউ কখনোই অন্যের জীবনকে খুঁটিয়ে দেখেনা বা নিজের কষ্ট থেকে বেশি বলে মনে করে দেখেনা। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও শতগুণ বেশি কষ্টে রয়েছে কিন্তু তবুও প্রায় মানুষের মনে হয় যে তারাই সে কষ্ট থাকা মানুষের থেকে বেশি কষ্টে রয়েছে তাই কেউ কখনো অন্যের কষ্টকে বোঝেনা বা বোঝার চেষ্টাও করে না।
প্রত্যেকটা মানুষ দেখা যায় অন্যের কষ্টের সময় সান্তনা দেয় এবং বলে বিভিন্ন সান্তনামূলক কথা আর এমন ভাব দেখায় যে তারা ভীষণভাবে বুঝতে পারছে যে তার কষ্ট হচ্ছে। কিছু কিছু মানুষ এমন ভাব দেখায় যে তাদের কষ্টের সময়ে তারা যদি পাশে থাকতো তবে তাদের কষ্ট কিছুটা কমিয়ে দিত। কিন্তু বাস্তবতায় দেখা যায় কোন মানুষ কারোর কষ্ট কমানোর জন্য কারোর কষ্টের সময়ে তার পাশে থাকে না। মানুষ প্রতিনিয়ত মুখরোচক অনেক ধরনের কথা বলে যা শুনতে খুবই ভালো লাগে কিন্তু বাস্তবে দেখা যায় কেউ কারো কষ্টের সময় পাশে থাকে না। আত্মীয়-স্বজন অনেক সময় এমন ভাব দেখায় যেন তার কষ্টের সময় পাশে থাকার জন্য অনেক বেশি উদ্বেগ হয়ে রয়েছে কিন্তু আসল কষ্টের সময় কোন আত্মীয়-স্বজনকেই পাশে পাওয়া যায় না। আসলে একদিকে যেমন দেখা যায় মানুষ নির্ঝামেলা পছন্দ করে তাই অন্য কারোর ঝামেলা বা কষ্টের সময় দেখলে তার কাছ থেকে প্রতিনিয়ত দূরে সরে চলার চেষ্টা করে। আরে দূরে সরে যাওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের অজুহাতও দিতে থাকে।
আর অন্যদিকে কিছু মানুষ দেখা যায় কষ্ট থাকা মানুষের কষ্টে পাশে থাকার পরিবর্তে তাকে উল্টে আরো বেশি কষ্টের কাহিনী শোনাতে থাকে যেন সেই ব্যক্তি পাশে থাকবে কি আরো বেশি কষ্টে রয়েছে। আসলে বর্তমান সমাজে মানুষ যতই আপন দেখাক না কেন কেউই আমাদের আপন হয় না এবং দুঃসময়ের সঙ্গী হয় না। আমাদের প্রত্যেকের কষ্ট আমাদের নিজস্বই থেকে যায় আর মানুষ শুধু দূরে বসে মজা দেখে। অনেক মানুষ এমন হয় যে আমাদের অসময় কষ্ট আরো বেশি বাড়িয়ে দিতে সাহায্য করে। কষ্ট কম তো করবেই না বা কষ্টে পাশে থাকারও চেষ্টা করবে না বরং এমন কিছু কাজকর্ম করবে যাতে আমাদের কষ্ট আরো বেশি করে বেড়ে যাবে। আসলে বর্তমান সময়ে আমাদের কাছের বা আপন মানুষ বলতে তেমন কেউই নেই যে আমাদের দুঃখ কষ্টের দিনে আমাদের সাহায্য করবে আর আমাদের পাশে থাকবে। কোন ব্যক্তি অন্য কারোর কষ্ট তো বোঝেনা বরং মাঝে মাঝে কিছু ব্যক্তি এমন কথা বলে ওঠে যার ফলে কষ্ট আরো জীবন বেড়ে যায়। কিছু কিছু মানুষ তো এমনও কথা বলে যে তারা এমন সময় পার করেছে এবং আমাদের থেকেও নাকি অনেক বেশি কষ্টকর সময়ে তারা দেখেছে।
আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন কিছু মানুষ দেখতে পাওয়া যাবে যারা আমাদের কষ্টের দিনেও কষ্টের তুলনা করতে ছাড়ে না এবং আমাদের কষ্টটা বাড়িয়ে তোলার চেষ্টা একটুও কম করে না। আমাদের কষ্ট আমাদের যেমন একারই তেমন আমাদের দুঃখের দিনগুলো আমাদের একারই কাটাতে হয়। আমাদের এই দুঃখ কষ্টের দিনগুলো কিছু মানুষ সান্ত্বনা দিলেও আসলে আমাদের একান্তই থেকে যায় কারণ কেউ কখনো আমাদের কষ্টের ভাগ নিতে আসে না বা আমাদের কষ্টের দিনগুলোতে কষ্ট কম করার চেষ্টা বা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেনা। এই পৃথিবীতে আমাদের আপন বলতে অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু সকলেই নামমাত্রই আপন থেকে যাবে আর আমাদের কষ্টের দিনগুলো আমাদের একাই পার করতে হবে লড়াই করে। তাই অবশ্যই আমাদের মনে রাখতে হবে যত মানুষই বলুক না কেন যে আমাদের কষ্টের দিনগুলোতে তারা আমাদের পাশে থাকবে সেটা শুধুমাত্র মুখরোচক আর মন ভোলানো কথা। আসলে দুঃখের দিনে আমাদের কষ্টের ভাগ কেউ নিতে আসে না আর আমাদের দিকে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয় না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।