অন্যদের দিয়ে কাজ করানোর দক্ষতা।

in আমার বাংলা ব্লগ6 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17675019157115164390900940741012.png


সোর্স



আমাদের চারপাশে পরিবেশে বহু ধরনের মানুষ আমরা দেখতে পাই, কিছু মানুষ খুবই সৎ এবং সহজ সরল হয়ে থাকে আবার কিছু মানুষ খুবই অসৎ এবং চালাক প্রকৃতির হয়ে থাকে, কিছু মানুষ খুবই কর্মদক্ষ আর তার সাথে পরিশ্রমী হয়ে থাকে আবার কিছু মানুষ এমন আছে যারা কর্মদক্ষ হলেও খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। এইসব কর্মদক্ষ অলস প্রকৃতির মানুষ খুব চালাক হয়ে থাকে এরা ভালো করে জানে যে অন্যদের দিয়ে কিভাবে কাজ করানো যেতে পারে। কিছু কিছু মানুষ এমন সুচতুর হয়ে থাকে যে তারা ভালো করে জানে অন্যদের দিয়ে কাজ করাতে পারলে তাদের পরিশ্রম করা লাগবে না এবং তাদের কাজটাও হয়ে যাবে। এইসব মানুষ নিজে কর্মদক্ষতা অর্জন করুক বা না করুক এই দক্ষতা অবশ্যই অর্জন করে যে অন্যদের দিয়ে কিভাবে কাজ করানো যায়। আসলে অন্যদের দিয়ে কাজ করানোর দক্ষতা সবার মধ্যে থাকে না কিছু কিছু মানুষের বিশেষ এই গুণগুলি থাকে। যেসব মানুষ খুবই মিষ্টভাষী হয়ে থাকে এবং যেকোনো পরিস্থিতিতে মুখে সুন্দর একটা নকল হাসি এবং মিষ্টি ভাষা থাকে সেইসব মানুষ অন্যদের দিয়ে খুব ভালোভাবে যেকোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।


আমাদের চারপাশে এমন মানুষ আছে যারা আমাদের সাথে সুন্দর মুখে হাসি নিয়ে এবং মিষ্টি ভাষা দিয়ে বিভিন্নভাবে আমাদের দিয়ে কাজ করিয়ে নেয় আর আমরা বুঝতেও পারি না যে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেই মানুষটি আমাদের দ্বারা তাদের স্বার্থ হাসিল করে নিল। এইসব মানুষ এমন ভাবে আমাদের দিয়ে কাজ করিয়ে নেয় যে আমরা এসব মানুষদের কাজ করার জন্য বারণ করতে পারি না। আসলে এইসব মানুষ আমাদের দিয়ে যখন কাজ করানোর কথা ভাবে তখন আমাদের কাছে সেই সুযোগটাই দেয় না যে আমরা তাদেরকে না বলব। একটু খেয়াল করলেই দেখা যাবে এই সব দক্ষ চতুর মানুষ বলে আমাদের সবসময় বলে থাকে যে, "এই কাজটা করে দিও বা তুমি যদি এই কাজটা করতে পারো তবে আমার অনেক উপকার হবে তাই দয়া করে একটু করে দাও"। অর্থাৎ কিছুটা আদেশ আবার কিছুটা এমন ভাবে অনুরোধ করবে যেন তাদেরকে মুখের ওপর আমরা না বলতে না পারি। আর আমাদের সহজ সরল মনের সুযোগ নিয়ে এইসব মানুষ আমরা যেহেতু না বলতে পারি না বা এমন অনুরোধে না বলতে না পারার কারণে তারা আমাদের প্রতিনিয়ত সুযোগ নিতে থাকে।


আসলে কিছু চতুর মানুষরা ভালো করেই জানে যে কিভাবে কথা বলতে হবে এবং কেমন ভঙ্গিমাতে কেমন কথা বললে সামনের মানুষটি তার কাজ করে দেবে এবং করে দিতে বাধ্য হবে। আসলে এইসব মানুষ অন্য মানুষের সাথে মিশে তার দুর্বলতা ভালো করে বুঝতে পারে এবং বেশিরভাগ নরম মনের মানুষদেরকেই শিকার বানিয়ে থাকে। এসব মানুষ খুব ভালো করেই জানে যে কাকে কেমন ভাবে বললে নিজের কাজটি উসুল করে নেওয়া যাবে। আসলে খুব দক্ষ এবং কৌশলী মানুষ হয়ে থাকে যারা নিজের কাজ অন্যদেরকে দিয়ে করিয়ে নেয়। যেসব মানুষ খুব সহজেই রেগে যায় বা ঝগড়া করে আর যেসব মানুষ কথায় কথায় বা কেউ বকা দিলেই কান্না করে ফেলে সেসব মানুষ খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এবং তাদের মনও খুব নরম ও সহজ সরল হয়ে থাকে। তাই এসব মানুষকে একটু ভালো মিষ্টি ভাষা দিয়ে কথা বললেই এরা খুব সহজেই বলে যায়। যারা একটু ভুল কাজ দেখলেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং কিছু কিছু মানুষ আছে যারা ঝগড়া করে তারাও কিন্তু অনেক বেশি নরম মনের হয়ে থাকে। এসব মানুষদের বশে আনা খুব সহজ কিন্তু যেসব মানুষ অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কের এবং মিষ্টভাষী হয়ে থাকে তারা অনেক বেশি সুচতুর হয় আর কারোর বসে আসতে চায় না।


ঠান্ডা মস্তিষ্কের মানুষদেরকে দিয়ে কখনোই কোনরকম কাজ করিয়ে নেওয়া যায় না তাই দেখা যায় বেশিরভাগ ঠান্ডা মস্তিষ্কের মানুষেরা অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে সক্ষম হয়। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যেন আমরা কোন রকম ঠান্ডা মস্তিষ্কের মানুষদের অর্থাৎ চতুর মানুষদের শিকার না হয়। যেসব মানুষেরা ঝগড়া করে তারা শুধু ঝগড়াই করে কিন্তু চালাকি করতে পারে না। কারণ তারা অনেক ভেতর থেকে সহজ সরল হয়ে থাকে। তাই এসব মানুষদের মনে যা থাকে মুখেও তেমনই কথা থাকে। এই সব মানুষদের সাথে মেলামেশা করলে আমাদের খুব একটা ক্ষতি না হলেও সূচতুর এবং ঠান্ডা মস্তিষ্ক মানুষদের সাথে মেলামেশা আমাদের জন্য একটু ক্ষতিকারক হয়েও বুঝতে পারে। তাই আমাদের বুঝতে হবে কে আমাদের সরলতার সুযোগ নিচ্ছে এবং কে আমাদের তাদের দক্ষতা অনুযায়ী তাদের কাজ করিয়ে নিচ্ছে। আমাদের নিজেদের কাজ নিজের জীবনের উন্নতির চেষ্টা নিজেদেরকেই করতে হবে। তাই অযথা এইসব চতুর মানুষদের সংস্পর্শে থেকে তাদের কাজ করে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করা মোটেও উচিত হবে না। তাই এসব দক্ষ চতুর ব্যক্তিদের থেকে আমাদের দূরত্ব বজায় রেখে চলতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42