মনের বল।

in আমার বাংলা ব্লগ11 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17835742854514628203867050294965.png


সোর্স



আমাদের জীবনের জন্য সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনের বল। আমাদের যদি মনোবল থাকে তবে আমরা যে কোন অসাধ্য কাজ ও করে নিতে পারি। আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসতে পারে বা চলে আসে এবং সেগুলো আমরা মাত্র এই মনোবলের মধ্য দিয়ে সব সমস্যা কাটিয়ে উঠতে পারব। আসলে আমাদের জীবনে মনোবল তখনই আসে যখন আমরা সঠিক পথে চলি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আমরা যখন সঠিক সিদ্ধান্ত নেব এবং জীবনে কোন ভুল হবে না আর সব সময় সঠিক পথে চলবো জীবনে কখনো কোন অন্যায় করবো না তখন নিজে থেকেই আমাদের মধ্যে মনোবল তৈরি হবে। আমাদের এই মনোবলই আমাদের জীবনে সফলতা আনতে সাহায্য করে। আমরা যখন মনোবল এর সাথে কোন কাজ করতে পারব তখন আমাদের হেরে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে আর এর ফলে আমরা জিতে যাব আর আমাদের সাফল্য আসার চান্স জীবনে অনেকটাই বেড়ে যাবে। আমাদের ভেতরের এই মনোবল আমাদের জীবনে চলার পথে অনেক সাহায্য করতে থাকে।


আমরা যখন আর্থিকভাবে সক্ষম থাকি তখন আমাদের মনোবল অনেক বেশি বেড়ে যায় এবং আমরা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারি আর যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমরা যখন তখন যে কোন জিনিস কেনাকাটা করতে পারি এমনকি জীবনে উন্নতির জন্য বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য নিজে থেকেই নিজের ক্ষমতায় নিতে পারি। আমাদের আর্থিক সক্ষমতা থাকলে অন্য কারোর কাছে আর্থিক সাহায্য না নেওয়ার মনবল সবসময় কাজ করে। আর্থিকভাবে সক্ষমতা যেমন আমাদের মনোবল বাড়ায় তেমন আমরা যদি মনে বল রাখি যে আমরা কঠোর পরিশ্রমই এবং আমরা অর্থ উপার্জন করে নেব আমাদের পরিশ্রমের দ্বারা সেটাও আমাদের জীবনে অনেক উন্নতির কাজ করে। আসলে আমরা যদি কঠোর পরিশ্রমী হই তবে আমাদের মনোবল অনেকটাই বেড়ে যায় যে আমাদের কেউ হারাতে পারবে না এবং আমরা আমাদের পরিশ্রমের দ্বারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারব। আসলে আমাদের মনোবলের সাথে আমাদের কাজকর্ম চলাফেরা এমনকি জীবন যাপনের ধারা অনেকটাই নির্ভর করে।


আমাদের মনোবল যদি না থাকে এবং আমরা মন থেকে যদি দুর্বল থাকি তবে আমরা অনেক কিছুই করতে পারিনা এবং অনেক পদক্ষেপ নিতে সাহস পাই না। কিন্তু আমরা যদি মনের দিক থেকে অনেক বেশি শক্তিশালী হই তবে অবশ্যই আমরা যে কোন পদক্ষেপ এবং যে কোন সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা রাখব। তবে আমাদের বর্তমান সমাজে মনোবল আসে শুধুমাত্র অর্থের ওপর নির্ভর করে। যে মানুষের যত অর্থ রয়েছে সেই মানুষ ততটাই মনের দিক থেকে শক্তিশালী। বর্তমান সমাজ যেহেতু অর্থের ওপরে নির্ভর করে, তাই যার কাছে অর্থ নেই তার কাছে মনোবল একদমই শূন্য আর যার কাছে অর্থের শক্তি আছে তার মনবল অনেক বেশি রয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে সব মানুষের আর্থিক শক্তি নেই সেই সব মানুষের মনোবল একদমই নেই এবং তারা অন্যের ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু যেসব মানুষ অর্থ ও প্রতিপত্তিসালী তারা কোনোভাবেই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে না এবং তার মনবল এতটাই বেশি যে তারা নিজের সিদ্ধান্ত নিজে না এমনকি অন্য সবার সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা রাখে।


বর্তমান সমাজে যেসব মানুষের আর্থিক শক্তি রয়েছে নিজস্ব বাড়ি রয়েছে এমনকি জমি জমা ও নিজের একটি সুন্দর পরিবার রয়েছে তাদের চেয়ে মনোবল বেশি আর কোন মানুষের হতেই পারে না। কারণ অর্থ প্রতিপত্তির সাথে সুন্দর একটি পরিবার থাকলে এবং পরিবারের মানুষ যদি একে অপরকে ভীষণভাবে ভালোবাসে তবে সেই ব্যক্তির মনোবল এই পৃথিবীতে সব থেকে বেশি হয়ে থাকে। যে ব্যক্তির পরিবারের মানুষ একে অপরকে ভীষণ ভালোবাসে সেই ব্যক্তির মনবল ভীষণ দৃঢ় যে তার কোন বিপদ আসলে তার পরিবার পাশে থাকবে এবং পরিবার থাকতে তার জীবনে কোন সমস্যাই হবে না। প্রিয় মানুষ এবং ভালোবাসায় বাধা পরিবার মানুষের মনোবল অনেক বেশি বাড়িয়ে তোলে। অনেক সময় দেখা যায় অর্থ প্রতিপত্তি না থাকলেও একটি পরিবার যদি একে অপরকে ভীষণভাবে ভালবেসে একজোট হয়ে মিলেমিশে থাকে এবং কঠোর পরিশ্রম করে তবে তারা মিলেমিশেই অর্থ প্রতিপত্তি গড়ে তুলতে পারে। তাই সুন্দর ভালোবাসায় ভরা একটা পরিবার থাকাও মনোবল বাড়ার অন্যতম কারণ হয়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64246.96
ETH 1867.55
USDT 1.00
SBD 0.38