সহ্য ধৈর্যহীন মানব সমাজ।

in আমার বাংলা ব্লগ10 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17847842987418813483568647208905.png


সোর্স



বর্তমান সময়ে সমাজ ভীষণভাবে পরিবর্তন হয়েছে সেটা আমরা চারিদিকে দেখলে বা বিভিন্ন খবর চ্যানেল দেখলে বুঝতে পারি। সমাজ ব্যবস্থা যেমন পরিবর্তন হয়েছে সমাজের মানুষও তেমন পরিবর্তন হয়েছে আর তার সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের সহ্য এবং ধৈর্যের পরিধি। মানুষ এতটাই সহ্য ধৈর্যহীন হয়ে গেছে যে কোন কিছুই বর্তমানে আর সহ্য করতে পারে না। বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষ ভীষণভাবে ধৈর্য হারাচ্ছে। বর্তমানে মানুষের ধৈর্য এতটাই কমে গেছে যে অল্প সময় পর্যন্ত ধৈর্য ধরতে কোনভাবেই দেখা যায় না। বিভিন্ন কর্ম ক্ষেত্রে যদি কোন একটি কাজ করতে একটু বেশি সময় লেগে যায় তবে মানুষ ভীষণভাবে ধৈর্য হারাচ্ছে। মানুষ মানুষের সাথে বর্তমানে সুন্দর একটি সম্পর্কেও জড়িয়ে থাকতে পারছে না। কারণ প্রত্যেকটা মানুষ এতটাই সহ্য ধৈর্যহীন হয়ে যাচ্ছে যে সম্পর্কে ভীষণ কোন বেনিফিট যদি না দেখতে পায় বা সম্পর্কে যাওয়ার সাথে সাথেই যদি কোন উপকার আর লাভজনক কোন বিষয় না ঘটে তবে সেই সম্পর্কে সময় না কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করে। কোন মানুষ আজকাল ধৈর্য ধরে কোন সম্পর্কেও থাকতে চায় না সেখানেও লাভ এবং ক্ষতির বিচার করতে থাকে।


বর্তমানে রাস্তাঘাটেও দেখা যায় কোন মানুষ অচেনা কোন মানুষের সাথে প্রথম দেখাতেই কথাবার্তা বলতে বলতেই ধৈর্য হারিয়ে শত্রুতা করে বসে। এটা প্রয়োজন নয় বা সম্ভাবও নয় যে সবার সাথে আমাদের মতের মিল ঘটবে কিন্তু আমরা যদি সেটা না বুঝে ধৈর্য হারিয়ে শত্রুতা করে বসি তবে সেটা আমাদেরই বোকামি হবে এবং অধৈর্য মানসিকতার পরিচয় হয়ে উঠবে। আসলে আমাদের এই মানসিকতা এবং চঞ্চল মনের কারণেই আমরা কোন কিছুতে মন শান্ত রাখতে পারছি না এবং বিভিন্ন অঘটন ঘটে যাচ্ছে আর শত্রু তৈরি হয়ে যাচ্ছে। ধৈর্য ও সহ্য জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে এবং আমাদের জীবনকে সঠিক পথেও চালনা করতে পারে। আর এই কথাটাই বর্তমানে আমরা ভীষণভাবে ভুলে চলেছি যার ফলে আমাদের জীবন থেকে ধৈর্য ও সহ্য জিনিসটা প্রায় উধাও হতে চলেছে। তবে এই ধৈর্য সহ্য কমে যাওয়া আমাদের জীবনের জন্য কোনভাবেই ভালো কিছু নয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও ভীষণভাবে খারাপ একটি দিক। কারণ আমরা যদি ধৈর্য না ধরি এবং সহ্য না করি তবে আমাদের জীবনের অনেক উন্নতি পথ থেকে আমরা দূরে সরে আসবো আর তার সাথে আমাদের জীবনে দেখা যাবে বিভিন্ন ধরনের অঘটন ঘটনা।


সহ্য ও ধৈর্য জীবনে আমাদের অনেক কিছু পাইয়ে দিতে সাহায্য করে জীবনে উন্নতি করতে সাহায্য করে এমনকি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সহ্য করলে ও ধৈর্য ধরলে আমরা অনেক গুণের অধিকারী হয়ে উঠতে পারি। সহ্য ও ধৈর্য আমাদের অনেক সময় না পাওয়াকে পাইয়ে দিতে সাহায্য করে একাকিত্বের জীবনকে অনেক সুন্দর সম্পর্ক দিয়ে এবং ভালো মানুষ দিয়ে ভরিয়ে দিতে পারে যাদেরকে নিয়ে আমরা অনেক সুন্দর এবং সুখী জীবন কাটাতে পারি। কিন্তু বর্তমান মানুষেরা এসব কথা কোনভাবেই বোঝে না বা বুঝতে চায় না তারা এতটাই সহ্য ধৈর্যহীন হয়ে গেছে যে এইসব সহ্য ও ধৈর্যের কথা বোঝারও ধৈর্য হারিয়ে ফেলেছে। কিছু পাওয়ার জন্য বা জীবনে উন্নতি করতে গেলে যে একটা সহ্য ও ধৈর্যের প্রয়োজন হয় সেটাও বর্তমানে মানুষেরা কোনভাবেই বুঝতে চায় না। জীবনে শুধু পাওয়াটাই আসল বা মূল লক্ষ্য নয় জীবনে মাঝে মাঝে কিছু ত্যাগও করতে হয় কিছু সময় সহ্য করে থাকতে হয় আবার কিছু সময় ধৈর্য ধরতে হয়। এসব কথা বর্তমান সময়ের অধৈর্য মানুষেরা কোনভাবেই বুঝতে চায় না যার ফলে ঘটে বিভিন্ন ধরনের অঘটন দুর্ঘটনা এবং আবেগের দ্বারা ঘটে যাওয়া কিছু ক্রাইম।


বর্তমানে সমাজে এতটাই সহ্য ধৈর্যহীন মানুষ দেখতে পাওয়া যায়, যাদের দ্বারা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেও আমরা প্রায়ই দেখে থাকি। কিন্তু এসব দেখে আমাদের কোনভাবেই খারাপ এসব কাজ শিখলে হবে না শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যেন এরকম একই ভুল করে না ফেলি এবং আমাদের মধ্যে যেন সহ্য ধৈর্য বিন্দুমাত্র কমে না যায়। আমরা যদি সহ্য ধৈর্যহীন হয়ে যাই তবে আমাদের উন্নতিও বাধা পড়ে যাবে তাই সব সময় আমাদের সচেতন থাকতে হবে এবং জীবনে উন্নতি করার জন্য চেষ্টার পাশাপাশি বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করতে হবে আর ধৈর্য সহ্য সহকারে জীবন যাপন করতে হবে। জীবনে অনেক বন্ধু তৈরি করলেও শত্রু কোনোভাবেই তৈরি করা যাবে না। আমাদের সব সময় এমন কাছ থেকে বিরত থাকতে হবে যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি এবং আমাদের দ্বারা অন্য মানুষেরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সবসময় সহ্য ধৈর্য সহকারে জীবন যাপন করতে হবে এবং অন্য কেউ সুন্দরভাবে জীবন যাপন করতে সাহায্য করতে হবে। বর্তমানে মানুষের সহ্য ধৈর্য কমে গেছে তাই সেটা আমাদেরই বজায় রাখার চেষ্টা করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39