লোভী মানুষের থেকে দূরে থাকা উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
লোভী মানুষ সব সময় আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে। কারণ এইসব মানুষ সব সময় নিজের স্বার্থটাই প্রধান বলে মনে করে। আর এইসব লোভী মানুষ সবসময় নিজের কাজ উসুল করার চেষ্টায় লিপ্ত থাকে। তাদের এই স্বার্থসিদ্ধির জন্য যদি অন্য কারোর কোনরকম সমস্যার সম্মুখীন হতে হয় বা ক্ষতিও হয়ে যায় তাতেও তারা একটুও যেন দ্বিধাবোধ করে না। আর এই লোভী মানুষেরা বলতে খাদ্য লোভী মানুষের কথা বলা হচ্ছে না। আসলে লোভী মানুষ বলতে যারা সবসময় অন্যের কাছ থেকে পাওয়ার আশা করে বা কিছু না কিছু প্রতিনিয়ত পাওয়ার চেষ্টা করে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা পরিশ্রম না করেই শুধু তাদের প্রয়োজনীয় জিনিস পেতেই চায়। আর সুন্দরভাবে বিলাসবহুল জীবন উপভোগ করতে চায়। কিন্তু এসব মানুষ বুঝতে চায় না যে এই সব বিলাসবহুল জীবন উপভোগ করতে গেলে তাদের কঠোর পরিশ্রম করে এগুলো অর্জন করতে হবে। কারণ যারা নিজের প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকে আর ভালোভাবে বিলাসবহুল জীবন যাপন করতে পারে তারা এমনি এমনি বিনা পরিশ্রমে পায় না। তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে এগুলো অর্জন করার চেষ্টা করে থাকে।
কিন্তু কিছু কিছু মানুষ এমনই সুযোগ-সন্ধানী এবং লোভী হয়ে থাকে যে তারা নির্দ্বিধায় লোকের কাছ থেকে জিনিসপত্র চাইতে থাকে। তাদের এইটুকু লজ্জা বোধ বা আত্মসম্মানবোধ থাকে না যে তারা সবসময় অন্যের কাছ থেকে বিভিন্ন জিনিস নিজের মুখে চাইতে থাকে। আর আপনি যদি প্রতিনিয়ত তাদের চাহিদা পূরণ করতে থাকেন তাহলে তাদের চাহিদা আরো বাড়তে থাকবে। আর এক সময় যদি আপনি আর এইসব লোভী মানুষের চাহিদা পূরণ করতে না পারেন এবং এই চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়েন তাহলে তারা নিজের স্বার্থ পূরণ না করতে পেরে আপনার নামে কুমন্তব্য করে বেড়াতে থাকবে। আপনি যদি এইসব লোভী মানুষের চাহিদা পূরণ করতে করতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান অথবা আপনার অনেক বড় ক্ষতিও হয়ে যায় তাও এইসব লোভী মানুষের কোনই কষ্ট হবে না বা তারা স্বীকার করবে না যে তারা ভুল কাজ করেছে। কারণ তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনার ক্ষতি হচ্ছে দেখেও তারা আপনার কাছ থেকে চাইতে ছাড়বে না। এই পৃথিবীতে সবাই পরিশ্রম করে চলেছে যেন তারা নিজেরা সুখে শান্তিতে সংসার করতে পারে। এবং নিজের চাহিদা পূরণ করতে পারে। তারা পরিশ্রম করে উপার্জন করে নিজে সুখে থাকার জন্য এবং পরিবারের মানুষকে সুখে রাখার জন্য দান করে সব বিলিয়ে দেওয়ার জন্য নয়।
কিন্তু সেখানে কিছু ব্যক্তি আছে যারা অন্য কারো সুখ কখনোই সহ্য করতে পারে না। তারা প্রতিনিয়ত মনে করে অন্য ব্যক্তির কাছে অনেক কিছু আছে আমাকে একটু দিলে কি বা হবে? সুতরাং এইসব লোভী ব্যক্তিরা সবসময় অন্যের কাছে সবকিছু বেশি বেশি দেখে আর নিজের কাছে শূন্যতা দেখতে পায়। তবে এই শূন্যতা পূরণ করতে গেলে যে অনেক পরিশ্রম করতে হয় এবং শূন্যতা পূরণের চেষ্টা করতে হয়। এই ব্যাপারটা এইসব লোভী মানুষেরা বুঝতেই চায় না তারা শুধু ভাবে যাদের অনেক আছে তাদের কাছ থেকেই যদি একটু একটু করে নিয়ে নিতে পারি তাহলে আমার হয়ে যাবে আর যাদের কাছ থেকে নেব তারা তো আরও উপার্জন করে বা পরিশ্রম করে আবার করেই নিতে পারবে। যেমন কিছু কিছু মানুষ আছে যে বাবা বা শ্বশুরের সম্পত্তি দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিভাবে বিনা ব্যয় করে সম্পত্তি পাওয়া যায় সেটাই চিন্তা করে। কিন্তু নিজে কখনো ভাবেনা যে সে অনেক কষ্ট করে উপার্জন করে এই সম্পদ তৈরি করেছে। আর প্রত্যেকটা মানুষ যদি চায় অর্থ উপার্জন করে বা কঠোর পরিশ্রম করে এমন অনেক সম্পদ তৈরি করতে পারে।
কিন্তু এই যে বিনা পরিশ্রমে পাওয়ার ব্যাপারটা এটাই মানুষকে লোভী করে তোলে। আর এই লোভী মানুষগুলো বিনা পরিশ্রমে কোন কিছু পাওয়ার জন্য খুবই ক্ষতিকারক হয়ে ওঠে। কারণ তারা সর্ব সীমা অব্দি চেষ্টা করতে থাকে যে কিভাবে তার স্বার্থসিদ্ধি করা যায়। তাই আমার মনে হয় আমাদের লোভ সংবরণ করা উচিত এবং কঠোর পরিশ্রমী হয়ে ওঠা উচিত। কারণ পরিশ্রমই একমাত্র অস্ত্র যা আমাদের জীবনে সাফল্য এনে দেবে এবং আমাদের সব শখ ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। কখনোই অন্যের জিনিস দেখে বা অন্যের সাফল্য দেখে হিংসা করা উচিত নয় । বরং অন্যের সাফল্য দেখে আমাদেরও তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তাদের সাফল্যের কৌশল শিখে আমাদের জীবনে সাফল্য অর্জন করার চেষ্টা করা উচিত। তাহলেই আমরা একসময় জীবনে উন্নতি করতে পারব এবং আমাদের জীবনের সব প্রয়োজন আমরা নিজেই মেটাতে পারবো। আর আমাদের প্রতিনিয়ত এইসব লোভী ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। কারণ জীবনে এইসব মানুষ থাকলে জীবনে উন্নতি করা খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। এবং এইসব লোভী মানুষ আমাদের কখনোই উন্নতি করতে দেবে না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
বেশ ভালো একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট পড়ে বুঝলাম বিষয়টি আপনি বেশ ভালাই লিখেছেন। এমন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লোভে পাপ পাপে মৃত্যু।
লোভী মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।
এই লোভ সবাইকে শেষ করে দিতে পারে।
যাইহোক আপনি চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন।
লোভী মানুষ সবসময় ভয়ংকর হয়ে থাকে। তাই এই সমস্ত লোভী জাতীয় মানুষের থেকে অনেক দূরে থাকা প্রয়োজন। লোভী মানুষের সংস্পর্শে গেলে যে কোন মুহূর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
লোভী মানুষেরা সব সময় টাকা পয়সা আর ধনসম্পদ চেনে। তারা মানুষ চিনে না। মানুষের অতি নিকটে যায় শুধু ধন-সম্পদ হাতে নেওয়ার জন্য। তবে এই সমস্ত মানুষগুলোকে চিনে রাখা ভালো এবং তাদের থেকে দূরে থাকা আরো ভালো।
এরা এতটাই নির্লজ্জ ও বিবেকহীন হয় যে সব কিছুকেই নিজের অধিকার ভাবতে থাকে।আমার লাইফে এমন কিছু পাবলিক ছিল,তাদের উদ্দেশ্য বুঝতে পেরে খুব কৌশলে সরে এসেছি তাদের থেকে। ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য দিদি।
স্বার্থসিদ্ধির জন্য ঘুরে বেড়ানো মানুষ আজকাল পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। ভালো মানুষ যেন খুঁজেই পাওয়া যায় না। সুযোগ-সন্ধানী মানুষেরা সব সময় চায় অন্যের থেকে কোন কিছু হাসিল করে নিতে। সুন্দর ভাবে সেই বিষয়গুলি এখানে ব্যাখ্যা করলেন।
লোভ মানুষকে ক্ষতি বা ধ্বংসের দিকে নিয়ে যায়।লোভীমানুষ সব সময় নিজের স্বার্থটাই
প্রাধান্য দেয়।লোভে পাপ পাপে মৃত্যু।অতিরিক্ত লোভ মানুষকে মৃত্যুর দিকেও নিয়ে যায়। বেশ দারুন একটি টপিক নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে ।