সব মানুষের ভুল ধরিয়ে দিতে নেই।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17826203377493426611669383624567.png


সোর্স



আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে যাদের জীবনে ভুল কিছু ঘটনা ঘটছে বা তারা ভুল কিছু কাজ করছে সঠিক মনে করে তবু আমাদের তাদেরকে সে ভুল ধরিয়ে দিতে যেতে নেই। আর এই পদক্ষেপটির পেছনে রয়েছে অনেক বড় কারণ। আসলে আমরা যখনই মানুষের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা তার সাথে যদি কোন খারাপ ঘটনা ঘটে তবে সেটা বোঝানোর চেষ্টা করব তবে সেই মানুষটা উপরন্ত আমাদেরকেই ভুল বুঝবে। কারণ যতক্ষণ না মানুষের সাথে কোন খারাপ কিছু ঘটে ততক্ষণ কোন মানুষই বিশ্বাস করতে চায় না বা বুঝতে চায় না যে তার সাথেও কোন খারাপ কিছু ঘটতে পারে বা তার সাথেও বিশ্বাসঘাতকতা বা ভুল কাজ কোন কিছু হতে পারে। আর আমরা যদি কোন কিছুর আভাস পেয়ে আগে থেকেই সতর্ক করার চেষ্টা করি তবে তারা মনে করে যে আমরা তাদের খারাপ কিছু করার চেষ্টা করছি এবং মিথ্যা কথা বলছি। বর্তমান সময়ে মানুষদের ভালো করতে গেলেই উপরন্ত নিজেরই খারাপ হয়ে যায়। আর তার সাথে মানুষ ভীষণভাবে ভুল বুঝতে শুরু করে।


কোনভাবে যদি আমরা যে ঘটনাটির পূর্বাভাস পেয়ে সতর্ক করার চেষ্টা করছি সেই ঘটনাটি ঘটে যায় তবে সেই মানুষটি মনে করবে যে আমরা এই ঘটনাটি ঘটিয়েছি। আর যার ফলে তারা হয়ে যাবে আমাদের শত্রু এবং তার সাথে দুর্ঘটনা ঘটার কারণে তারা আমাদের জীবন ও বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে থাকবে। এই কারণেই কিছু কিছু সময়ে চোখের সামনে দুর্ঘটনা আর পূর্বাভাস পাওয়া সত্ত্বেও কিছু মানুষকে সতর্ক করতে যেতে নেই। আবার আমরা যদি কোন ব্যক্তি ভুল কাজ করছে সেটা জেনে তাকে সতর্ক করতে চাই তবে তারাও আমাদেরকে শত্রু মনে করবে আর তাদের সেই কাজটাকেই সঠিক বলে মনে করবে। আর পরবর্তীতে যদি সেই কাজের ফল খারাপ হয় তবে তারাই আমাদের সেই খারাপ ফলের কারণ বলে মনে করবে। অর্থাৎ তারা যে কাজটা করছিল সে কাজটি ঠিকই করছিল কিন্তু আমরা নজর দেওয়ার কারণে আমাদের খারাপ নজর পড়েছে বা আমরাই হয়তো কাজটাকে নষ্ট করেছি এমনটা ধারণা করে নেবে।


ভালো মনে মানুষের ভালো চাইতে গেলেও বর্তমান যুগে এসে খারাপ হয়ে যায়। আমরা যেসব মানুষের খারাপ দেখে ভালো পরামর্শ দিতে চাইবো সেসব মানুষই পরবর্তীতে আমাদেরকে এসে বলবে যে তাদের পরামর্শের কারণে তাদের সমস্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে তাই কখনোই কাউকে ভালো পরামর্শ দিতে যেতে নেই কারণ কেউই আমাদের পরামর্শ ভালোভাবে নিবে না আবার সঠিকভাবে সেটা কার্যকর করবে না যার ফলে ভালো ফলাফল পাবে না এবং পরবর্তীতে আমাদেরকেই দোষারোপ করবে। মানুষ আর মানুষের পরিস্থিতি এবং কাজ-কর্মের কোন গ্যারান্টি দেওয়া যায় না এমনকি ভাগ্যেরও কোন গ্যারান্টি হয় না তাই আমরা যদি কারোর ভালো পরামর্শ দিতেও চাই এবং কারোর জীবনে ভালো কোন কিছু করতে যাই তবে তার ভালো হবে তার কোন গ্যারান্টি নেই কিন্তু খারাপ হয়ে গেলেই আমাদেরকে এমন দোষারোপ করবে যে আমাদের কারণেই ঘটনাটি ঘটেছে। তাই সব সময় কাউকে ভালো পরামর্শ দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করাই ভালো।


তবে কিছু কিছু ব্যক্তি যারা আমাদের জীবনের সাথে ভীষণভাবে জড়িত রয়েছে যেমন আমাদের পরিবারের মানুষ আত্মীয়-স্বজন এমনকি আমাদের প্রিয় মানুষ তাদেরকে অবশ্যই আমরা ভুল ধরিয়ে দিতে পারি এবং জীবনে ভালো পথে চলার পরামর্শ দিতে পারি। কিন্তু সেই কাজটি তারা কতদূর সঠিকভাবে করবে এবং আমাদের কথা শুনবে কিনা সে ব্যাপারে কোন নিশ্চয়তা নেই। এমনকি আমাদের কথা শোনানোর জন্য কাউকে কোনো ভাবে আমরা বাধ্য করতেও পারি না। প্রত্যেকটা মানুষ আলাদা তাদের চিন্তাভাবনা আলাদা তাই মানুষকে বুঝে শুনে পরামর্শ দেওয়া উচিত। যে ব্যক্তি আমাদের কথা শোনে না বা আমাদের ভালো পরামর্শতেও ভুল খোঁজার চেষ্টা করে এবং নিজের ভুল সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করে তাদেরকে ভুলার সঠিক বোঝানো থেকে আমাদের বিরত থাকাই ভালো। কাউকে পরামর্শ দিতে গিয়ে বা ভুল ধরিয়ে দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলেও আমাদের মানুষকে ভুল ধরিয়ে দেওয়া এবং পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42