কোন কিছুর অতিরিক্ত অভ্যাস ভালো না।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17809810848204893843568412019045.png


সোর্স



আমরা আমাদের জীবনে প্রতিদিন বেঁচে থাকতে অনেক কাজ করে থাকি এবং অনেক রুটিন পালন করে চলি। আমাদের জীবনের এই প্রতিদিনের রুটিনের মধ্যে কিছু কিছু জিনিস থাকে আমাদের অভ্যাসে পরিণত হয়। অনেক মানুষ এমন আছে যারা দৈনন্দিন জীবনে একটা নিয়ম করে রাখে যে নিয়ম অনুযায়ী তারা প্রতিদিন কাটায়। দৈনন্দিন জীবনের এই নিয়ম কিছু মানুষের জন্য ভালো প্রমাণ হয় আবার কিছু মানুষের জন্য খারাপ হয়ে থাকে। অর্থাৎ কিছু মানুষের কিছু কিছু অভ্যাস ভালো হয় আবার কিছু মানুষের কিছু কিছু অভ্যাস খারাপ হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে নির্দিষ্ট একটা কাজকর্ম থাকে এবং সে কাজকর্মের মধ্য দিয়েও আমাদের বিভিন্ন ধরনের অভ্যাস থাকে যার মধ্যে কিছু কিছু অভ্যাসের দ্বারা আমরা উপকৃত হই এবং কিছু কিছু অভ্যাসের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। আমাদের সবসময় উচিত ভালো অভ্যাসগুলো গ্রহণ করা এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা। কারণ যে কাজগুলো আমাদের জীবনের ক্ষতি করে বা আমাদের মনের ক্ষতি করে সে কাজগুলো আমাদের কোনোভাবেই করা উচিত নয়।


এছাড়াও কিছু কিছু সময় দেখা যায় আমরা কোন নির্দিষ্ট একটি জিনিসের ওপর অনেক বেশি আসক্ত হয়ে পড়ি এবং সে জিনিসটাকে আমাদের জীবনের অভ্যাস করে তুলি। অনেক সময় দেখা যায় কোন একটি মানুষ প্রতিদিন নেশা করার অভ্যাস গড়ে তোলে এটা খুবই ক্ষতিকর আমাদের জীবনের জন্য। আমাদের বুঝতে হবে কোন অভ্যাস বা কোন জিনিসের উপর আসক্তি আমাদের জীবনের উপকারে আসবে এবং কোন জিনিস আমাদের ক্ষতি করবে। ক্ষতিকর আসক্তি বা অভ্যাসগুলি আমাদের সব সময় বর্জন করা উচিত। বিভিন্ন নেশা যত দ্রব্যের দ্বারা মানুষ যেমন আসক্ত হয় বা নেশার অভ্যাসে পড়ে তেমনি মানুষ কোন বস্তু ব্যবহারের অভ্যাসেও অনেক সময় পড়ে যে বস্তু আমাদের জীবনের বা আমাদের ভবিষ্যতের উন্নতির জন্য ক্ষতিকর। আবার অনেক সময় আমরা দেখতে পাই মানুষ মানুষের ওপরেই এত বেশি নির্ভরশীল হয়ে যায় যে একটি মানুষ আরেকটি মানুষের অভ্যাসে পরিণত হয়। সেই মানুষের সাথে কথা না বললে বা সে মানুষের দেখা না পেলে অন্য মানুষ যেন পাগলের মত হয়ে যায় বা তার সারাদিন খুব খারাপ কাটতে থাকে।


এই মানুষের সঙ্গ পাওয়ার অভ্যাসটা কোন নেশার অভ্যাসের থেকেও অনেক বেশি ক্ষতি করে আমাদের জীবনের জন্য এবং জীবনের উন্নতির জন্য। কারণ মানুষের কখনোই কোন গ্যারান্টি থাকে না যে সেই মানুষটা সারা জীবন আমাদের সাথে থাকবে নাকি কিছুদিন পরেই আমাদের সঙ্গ ছেড়ে চলে যাবে। আমরা বিভিন্ন ধরনের অভ্যাস করতে পারি যেমন গান শোনার অভ্যাস, শরীর চর্চার অভ্যাস, ভালো খাওয়ার অভ্যাস এবং নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার অভ্যাস আর তার সাথে নিজের জীবনে উন্নতি করার পথে প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়ার অভ্যাস। কিন্তু এইসব অভ্যাস যতটাই আমাদের জীবনে উপকার করে তা ঠিক উল্টো অর্থাৎ ক্ষতি করে কোন একটা মানুষের সঙ্গ পাওয়ার যদি আমরা অভ্যাস করি। আমরা যখনই কারোর প্রতি দুর্বল হয়ে পড়বো এবং তার অভ্যাসে পড়বো তখনই সেই মানুষটা আমাদের সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করবে। আর এছাড়াও যখন আমরা কারোর অভ্যাসে পড়বো তারপর সেই ব্যক্তি যদি আমাদের সময় না দেয় বা আমাদের সাথে কথা না বলে তখন আমাদের মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে উঠবে।


আমাদের জীবনে যেসব উন্নতি মূলক কাজ গুলো রয়েছে এমনকি আমাদের জীবনের যেসব ভালো অভ্যাসগুলো আমরা করতে পারি সেগুলো থেকে আমরা প্রতিনিয়ত দূরে সরে যাব আর আমাদের জীবনের উন্নতি হবে না বরং আমরা মানুষের এবং শারীরিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। আমাদের কেউ ক্ষতি করতে না চাইলেও কোন ব্যক্তির প্রতি বা কোন খারাপ বস্তুর প্রতি যদি আমরা আসক্ত হয়ে পড়ি বা আমাদের অভ্যাসে পরিণত হয় তবে এমনিতেই আমাদের জীবনে ক্ষতি নেমে আসবে। তাই আমাদের প্রতিনিয়ত ভালো অভ্যাসগুলো আয়ত্ত করতে হবে এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে হবে। আর চারপাশে যত খারাপ অভ্যাস রয়েছে খারাপ বন্ধুদের সঙ্গ রয়েছে এমনকি নেশা যত দ্রব্য ও কোন মানুষের সঙ্গ পার অভ্যাস সবকিছু থেকেই আমাদের দূরত্ব বজায় চলতে হবে। খারাপ মানুষের সঙ্গে নেশার থেকে ভালো একা থাকা তাই আমাদের নিজের ভালো নিজে বুঝতে হবে এবং নিজের মধ্যে ভালো অভ্যাসগুলো বজায় রাখতে হবে এবং নতুন নতুন আরো ভালো অভ্যাস নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতে হবে।।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61368.35
ETH 1616.94
USDT 1.00
SBD 0.41