পরিবারের কিছু ব্যক্তির কূটনৈতিক কাজকর্ম ও মানসিকতা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেক মানুষের পরিবার ভিন্ন ভিন্ন তবে এই ভিন্ন ভিন্ন পরিবারের মধ্যেও বিভিন্ন ধরনের এমন মানুষ দেখতে পাওয়া যায় যারা একে অপরের সাথে চারিত্রিক দিক থেকে অনেকটাই মিল রাখে। অর্থাৎ পরিবারের কিছু ব্যক্তি হয় একদম বোকাসোকা কিছু ব্যক্তি হয় যার ঘরে এই সংসারের পুরো দায়িত্ব থাকে আর এমন কিছু ব্যক্তি থাকে যার কাজ শুধু কূটনৈতিক কাজকর্ম করা। অর্থাৎ কিছু ব্যক্তি এমন থাকে যাদের ভালো কাজকর্ম করতে মোটেও ভালো লাগে না কিন্তু এদিকে কার পেছনে লাগা যায় কার কতটুকু ক্ষতি করা যায় বা কার মনে আঘাত দিয়ে কথা বলা যায় এসব কাজ করতে খুব ভালো লাগে। কিছু কিছু পরিবারে আমরা দেখতে পাই যে কিছু কূটনৈতিক মানসিকতা সম্পন্ন আত্মীয়-স্বজন থাকে যারা পরিবারের মানুষের উন্নতি দেখলে এমন খুঁচিয়ে কথা বলে যেন তার মনে আঘাত লাগে, আর এই আঘাত দেওয়ার কাজটি তারা একেবারেই ইচ্ছাকৃতভাবে করে থাকে। কিছু কিছু মানুষ থাকে যারা না বুঝে কারণ মনে আঘাত দিলে পরক্ষণে ক্ষমা চেয়ে না এবার মন থেকে খারাপ অনুভব করে, কিন্তু এইসব আত্মীয়-স্বজন একদমই আলাদা, তারা ইচ্ছা করেই প্রতিনিয়ত মনে আঘাত পাওয়ার মতো কথা বলতেই থাকে আর একবার দুবার না বারবার এ কাজটি করতে থাকে।
পরিবারের সবকিছু জানা সত্ত্বেও অনেক সময় এসব ব্যক্তি এমন কথা বলে বসে যেন সে জানেই না অথচ ভুল করে খারাপ লাগার মত কথাটি বলে বসেছে। পরিবারের যে ব্যক্তিটি অসহায় তাকে খারাপ লাগার মত কথা এবং যে ব্যক্তিটি বেকার এখনো কাজকর্ম করেনা বা আর্থিকভাবে সক্ষম নয় সেই ব্যক্তিকে আর্থিক দিক থেকে প্রতিনিয়ত খোটা দেওয়া এই ধরনের বিভিন্ন কাজ এই ব্যক্তি করে থাকে। প্রয়োজন না থাকলেও ইচ্ছা করে আগবাড়িয়ে মানুষের শুভাকাঙ্ক্ষী হওয়ার দেখানো নাটক করে থাকে পরিবারের এইসব কিছু কূটনৈতিক মানসিকতা সম্পন্ন মানুষ। এরা এমন ভাব করে যে এরা পরিবারের সকলের জন্য অনেক বেশি চিন্তিত এবং সকলের ভালো কামনা করে কিন্তু পরিবারের ভালো কাজ হয় বা পরিবারের উন্নতি হয় এমন কোন সাহায্য মূলক কাজ এরা কোনভাবেই করে না বা করতে চায় ও না। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নাটক করা কিছু কাজ করে যে তারা সবার ভালো চায় তবে এইসব মানুষ কখনোই নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেনা।
এইসব কূটনৈতিক মানসিকতা সম্পন্ন সদস্য যে পরিমাণে থাকে সেই পরিবারে দেখা যায় এই সদস্যার জন্যই ঝগড়াঝাঁটি লেগে থাকে বা মনোমালিন্য পরিবারের মধ্যে সৃষ্টি হতে থাকে। কারন এই মানুষ এতটাই স্বার্থপর যে নিজের স্বার্থসিদ্ধির ক্ষেত্রে একটুখানি অভাব পড়লেই তারা পরিবারকে আর শান্তিতে থাকতে দেয় না। অর্থ সম্পত্তির ভাগ তো এসব ব্যক্তি বিন্দুমাত্র ছাড়তে চায় না এমনকি এইসব ব্যক্তির অল্প যদি যত্ন করতে খামতি পরে তাতেও তারা অনেক বড়সড়ো ঝগড়া ঝামেলার সৃষ্টি করতে থাকে। বলা যায় পান থেকে চুন খসলেই এরা নিজের আসল চরিত্র দেখিয়ে দেয়। আসলে পরিবারের এইসব কূটনৈতিক মানসিকতা সম্পন্ন মানুষ পরিবারের অন্য সদস্যদের জন্য অনেক বেশি ভয়ংকর এবং ক্ষতিকারক হয়ে থাকে। কারণ এসব ব্যক্তি নিজের স্বার্থসিদ্ধির জন্য পরিবারের অন্য মানুষের ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করে না। অনেক পরিবারেই দেখা যায় এইসব স্বার্থপর পরিবারের সদস্যদের জন্যই পরিবারের বাকি মানুষেরা অনেক বড় বড় বিপদেও পড়েছে।
এমন কি এসব ব্যক্তির জন্য অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হয় পরিবারের লোকেদের। তাই অনেক ক্ষেত্রেই অসম্ভব হলেও অনেক পরিবার দেখা যায় এইসব কূটনৈতিক মানসিকতা সম্পন্ন মানুষদের একটু এড়িয়ে চলার চেষ্টা করে আর যতটা সম্ভব এইসব ব্যক্তির সাথে সম্পর্ক কম এবং মেলামেশাও কম করার চেষ্টা করে। যেহেতু পরিবারের এই সদস্যগুলো মানুষের মনেও যেমন আঘাত দেয় তেমন মানুষকে ক্ষতির মুখেও ঠেলে দেয় তাই এইসব মানুষদের থেকে দূরে থাকাই নিরাপদ হয়ে থাকে। তবে এইসব ব্যক্তি এতটাই চালাক এবং জটিল চিন্তা ভাবনা সম্পন্ন হয়ে থাকে যে এরা এদের ভুলগুলিও পরিবারের অন্যদের ঘাড়ে সুন্দরভাবে চাপিয়ে দিতে অনেক ক্ষেত্রেই সক্ষম হয়ে থাকে। এরা এমনভাবে জিনিসগুলোকে সাজায় বা ঘটনাগুলোকে সাজায় যেন তার কোন ক্ষতি ছিল না অন্য কারোর ভুলের কারণে এই ক্ষতিগুলো বা বিপদগুলো ঘটেছে। নিজের স্বার্থসিদ্ধির জন্য এসব ব্যক্তি অনেক কিছুই করতে পারে যা আমাদের ধারণার বাইরে তাই পরিবারের সদস্য হলেও আমাদের নিজেদের রক্ষা করার জন্য এসব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাই ভালো।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।