জ্ঞানহীন ব্যক্তির উপদেশ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে উপদেশ দিতে থাকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অসময়ে এমনকি আমাদের যখন ভালো সময় চলতে থাকে তখনও বিভিন্ন মানুষ আমাদের বিভিন্নভাবে উপদেশ দেয় যে আমাদের কিভাবে চলাফেরা করা উচিত কিভাবে কোন কাজ করা উচিত। কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে কোন মানুষের উপদেশ আমরা গ্রহণ করবো এবং কোন মানুষের উপদেশ আমরা বর্জন করব। কারণ এই পৃথিবীতে সকল মানুষের উপদেশ গ্রহণযোগ্য নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কোনভাবেই ভালো চায়না বা আমাদের উন্নতি হোক সেটা কোন ভাবেই মেনে নিতে পারে না তাই আমাদের সব সময় ভেবেচিন্তে এগুলো মানুষের উপদেশ গ্রহণ করতে হবে। কোন মানুষ আমাদের ভালো চায় এবং কোন মানুষ আমাদের খারাপ চায় সেটা সবার আগে পর্যবেক্ষণ করতে হবে। তারপর অবশ্যই যে মানুষ আমাদের খারাপ চায় সেই মানুষের পরামর্শ আমাদের বর্জন করতে হবে এবং যে মানুষ আমাদের ভালো চায় সে মানুষ উপদেশ গ্রহণ করতে হবে।
অবশ্য আমাদের চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের ভালো চায় কিন্তু তার আসলেই জানে না যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। মানে কোন বিষয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও বিভিন্ন মানুষ এমন আছে যারা জ্ঞান দিতে চলে আসে বিভিন্ন বিষয় সম্পর্কে। সঠিক তথ্য কোন বিষয়ে না থাকলে আমাদের কোনোভাবেই কাউকে পরামর্শ দেওয়া উচিত নয় এই ব্যাপারটা অনেকেই বোঝেনা বা গুরুত্ব দেয় না। আগেকার সময়ের চলাফেরা রীতিনীতি আর বর্তমান সময়ের চলাফেরা আকাশ-পাতাল পার্থক্য রয়েছে তাই আগেকার সময়ের নিয়ম কানুনের সাথে বর্তমান সময়ে নিয়ম কানুন আমরা যদি গুলিয়ে ফেলি তবে আমরা ভীষণভাবে বিপদে পড়বো আর জীবনে উন্নতির পথে এগিয়ে চলতে পারব না। তাই আমাদের সব সময় কোন পরামর্শ আমাদের সময়ের জন্য এবং আমাদের পরিস্থিতির জন্য উপযুক্ত সেরা অবশ্যই আমাদের বিচার বিবেচনা করে নিতে হবে। এমন অনেক ব্যক্তি আমাদের চারপাশে রয়েছে যারা আমাদের অবশ্যই ভালো চায় কিন্তু তারা আমাদের পরিস্থিতি যেমন চলছে সে পরিস্থিতি সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না অথচ সে পরিস্থিতি কিভাবে আমরা পার করবো বা কিভাবে আমরা জীবনে উন্নতি করব সে সম্পর্কে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করে।
আর এই পরামর্শ ভুল হওয়ার কারণে আমাদের আশে পাশে থাকা সেসব ব্যক্তির আমাদের ক্ষতি না চাওয়া সত্ত্বেও আমাদের তাদের পরামর্শ গ্রহণের কারণে ক্ষতি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের সব সময় বিচার বিবেচনা করতে হবে যে আমরা যেসব ব্যক্তির জ্ঞান বা পরামর্শ গ্রহণ করছি সেটা সঠিক কিনা এবং যে মানুষ আমাদের পরামর্শ দিচ্ছে তার কাছে সে বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রয়েছে কিনা। বর্তমান সমাজের বিভিন্ন সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও মানুষ অন্য মানুষকে পরামর্শ দিতে একটু দ্বিধা করে না। আমাদের সব সময় যেসব ব্যক্তি বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে সেসব ব্যক্তির কাছ থেকেই পরামর্শ নিতে হবে। আমরা যদি আমাদের বিপদের সময় বা কোন কঠোর পরিস্থিতির সময় কোন জ্ঞানহীন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে তবে অবশ্যই আমরা সে খারাপ সময়ে পার করতে পারব না বরঞ্চ আরো খারাপ পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়বো। তাই কখনো যদি কেউ আমাদের খারাপ অথবা ভালো যে কোন পরিস্থিতিতেই কোন জ্ঞান দেওয়ার চেষ্টা করে তবে আগে আমাদের যাচাই করতে হবে যে সেই পরিস্থিতি সম্পর্কে তার কোন জ্ঞান রয়েছে কিনা।
যেসব ব্যক্তির আমাদের পরিস্থিতি সম্পর্কে কোন জ্ঞান নেই সেসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনোভাবেই কোনরকম পরামর্শ গ্রহণ করব না। যেসব ব্যক্তির বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী জ্ঞান রয়েছে সেই সব ব্যক্তির পরামর্শ আমরা নেওয়ার চেষ্টা করব এবং জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে থাকার চেষ্টা করব। আমরা যদি জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে সবসময় চলার চেষ্টা করি তবে আমাদের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং আমাদের জীবনে সমস্যা আসার সম্ভাবনা কমে যাবে, আর তার সাথে জীবনের দ্রুত উন্নতি হবে আর আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে। তাই সবসময় যে কোন ব্যক্তি আমাদের উপদেশ দিতে আসলে আমরা সেসব উপদেশ থেকে দূরে থাকার চেষ্টা করব কারণ জ্ঞানহীন ব্যক্তির উপদেশ বিষের মত আমাদের জীবনে ধ্বংসের সৃষ্টি করে। যেসব জ্ঞানী ব্যক্তির উপদেশ আসলেই কার্যকর এবং সঠিক সেসব ব্যক্তির উপদেশ আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব তবেই আমাদের জীবনের কষ্ট এবং কঠিন সময় গুলো দূর হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।