মানুষের কথা নয় কাজে পরিচয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
কিছু কিছু মানুষ এমন আছে যা আমাদের চারপাশে থেকে আমাদের মস্তিষ্ককে একদম বিভ্রান্ত করে দেয়। এই সব মানুষ কোন কাজ করে না শুধুমাত্র মুখে বড় বড় কথা বলতে থাকে যার ফলে আমাদের ভীষণ বিরক্তির সৃষ্টি হয় এসব ব্যক্তির উপরে। আমাদের চারপাশে কিছু কিছু এমন মানুষ আমরা দেখতে পাই যে সব মানুষ কাজে কর্মে তেমন কোন কিছুই করে না কিন্তু বড় বড় কথা বলে এবং বড় বড় বক্তৃতা ছেড়ে মানুষকে খুবই বিরক্ত করতে থাকে। এসব মানুষ তো বড় বড় কথা বলে যে তাদের বিভিন্ন সমস্যা দূর করবে এবং বড় বড় কাজ করবে এমন ধরনের বিভিন্ন মন্তব্য করতে থাকে অথচ বাস্তবে এইসব কোন কাজে করতে দেখা যায় না। কিছু কিছু ঘরের বউরা এমন রয়েছে যারা সারাদিন ধরে এত বলতে থাকে যে এই কাজ করব ওই কাজ করবো অথচ দিন শেষে কোন কাজে করে না অথচ সবার কাছে বড় বড় বক্তৃতা দিতে থাকে যে সারাদিন ধরে কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। এইসব বউদের কথা কোনভাবে বিশ্বাসযোগ্য হয় না বা মানুষ ধীরে ধীরে এইসব মানুষদের মূল্যহীন এবং কথাবার্তা গুরুত্বহীন বলে মনে করতে থাকে।
বাস্তবে এমন অনেক মানুষ আছে যারা নেতা-মন্ত্রীদের মত অনেক বড় বড় কথা বলতে থাকে যে সে পরিবারের জন্য এটা করে ওটা করে অর্থাৎ সে পরিবারের জন্য অনেক কিছু করতে থাকে এবং সারা জীবনটা তার পরিবারের জন্য করতে করতেই ত্যাগ হয়ে যাচ্ছে অথচ দেখা যায় পরিবারের জন্য কিছুই করেনা শুধুমাত্র মুখে মুখেই বলতে থাকে। এই ধরনের মানুষও পরিবারের মধ্যে সবথেকে অপ্রিয় মানুষ হয়ে ওঠে শুধুমাত্র এইসব মানুষের ফালতু কথাবার্তার জন্য। পরিবারের মানুষ হোক বা পরিবারের বাইরে যে মানুষ শুধুমাত্র অপ্রয়োজনীয় কথা বলতে থাকে এবং যেটা করে না সেটাও বাড়ি বাড়ি বলতে থাকে সেসব মানুষকে কোনভাবেই কেউই গুরুত্বপূর্ণ মনে করে না এবং গুরুত্ব দেয় না। এইসব মানুষকে তার পরিবারের মানুষ ভীষণই অপছন্দ করে এবং কথাবার্তা কোনভাবেই গুরুত্ব দেয় না। পরিবারের মানুষের পাশাপাশি এইসব মানুষের ওপর বাইরের মানুষও কোন রকম আস্থা রাখতে পারে না এবং গুরুত্বহীন মনে করে।
কোন মানুষ কাজে-কর্মে কোন কিছু না করে শুধুমাত্র যদি বক্তৃতা দিতে থাকে উপকার করবো বলে কোনোভাবে উপকার করে না বা গুরুত্বপূর্ণ কোন কাজ করবো বলে কোনভাবেই সে গুরুত্বপূর্ণ কাজটি করে না তবে ধীরে ধীরে সেই মানুষটি পরিবারের পাশাপাশি আশেপাশে বিভিন্ন মানুষের থেকেও গুরুত্ব হীন হতে থাকে। আসলে মানুষের কর্মই পরিচয় তাই কর্ম না করলে কোন মানুষই গুরুত্ব পায় না। যেসব মানুষ বেশি কথা না বলে শুধুমাত্র কাজ করতে থাকে এবং নিজের দায়িত্ব-কর্তব্য সুন্দরভাবে পালন করে সেই সব মানুষকে কারো কাছে গুরুত্বহীন হতে হয় না। কাজকর্ম করা মানুষ এবং নিজের কথা রাখা মানুষ এমনিতেই সবার কাছে প্রিয় হয়ে যায় এবং সবার কাছে তার গুরুত্ব থাকে। তবে অনেক মানুষই এসব ব্যাপার বোঝে না আর শুধুমাত্রই বড় বড় বক্তৃতা ছাড়তে থাকে কাজ না করে আর তারা মনে করে যে তাদের এই বড় বড় কথা শুনেই মানুষ তাদের উপর বিশ্বাস করবে এবং তাদেরকে প্রিয় করে তুলবে। কিন্তু পরবর্তী সময়ে মানুষ নিশ্চয়ই একদিন বুঝতে পারবে যে শুধুমাত্র বক্তৃতা দেওয়ার ফলে মানুষ কারো প্রিয় হয়ে উঠতে পারে না কর্মের মাধ্যমে প্রিয় হতে হয়।
তবে কিছু কিছু মানুষ এমন আছে যারা কোনভাবেই নিজের ভুল বুঝতে চায় না এবং নিজে যে অন্যদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে সেটা বুঝতে পারলেও তার গুরুত্বহীন হওয়ার কারণটা কোনভাবেই বুঝতে চায় না এবং তারা যে গুরুত্বপূর্ণ কাজ না করে শুধুমাত্র বক্তৃতা দিতে থাকে সেটাও তারা স্বীকার করতে চায় না। সঠিক কাজ না করে শুধুমাত্র বক্তৃতা দিতে থাকা মানুষেরা কখনো কারোর উপকার করতে পারে না বা কারোর কোন সাহায্যে আসে না। এইসব ব্যক্তি সব সময় মুখে মুখে বড় বড় কথা বলতে থাকে কিন্তু কাজের বেলায় এসব মানুষকে কোনভাবেই পাওয়া যায় না তাই এসব মানুষ যেমন গুরুত্বহীন হয় তেমনি প্রয়োজনহীন হয়ে পড়ে। তাই অনেকের কাছে এইসব মানুষ থাকা না থাকা দুটোই সমান ব্যাপারই হয়ে যায়। এইসব মানুষের পরিচয় শুধুমাত্রই অপ্রয়োজনীয় কথা এবং গুরুত্বহীন ভাবেই হয়ে থাকে। মানুষের আসল পরিচয় কথা নয় কাজে হয় তাই আমাদের সবসময় ফালতু কথা এবং বক্তৃতা থেকে দূরে থেকে সব সময় কাজ করে চলতে হবে এবং নিজের কর্মের মধ্য দিয়েই নিজের পরিচয় গড়ে তুলতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
