বিবাহের আগের অর্জন।

in আমার বাংলা ব্লগ16 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17846917628474262237389171545638.png


সোর্স



এই পৃথিবীতে আমরা মানুষকে জন্মেছি মানেই আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই হবে। তবে আমরা একটা কথা অবশ্যই স্বীকার করতে বাধ্য হব যে এই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমরা যেসব শিক্ষা গ্রহণ করে নেব বা যেসব শিক্ষা বা পুঁথিগত শিক্ষা অর্জন করব সেটুকু পর্যন্তই আমাদের থাকবে। কারণ এই পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে আমরা অভিজ্ঞতা প্রাপ্ত হব এই বিষয়ে যে বিবাহের পর কোনরকম পুঁথিগত শিক্ষা অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা খুবই কষ্টকর এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়েই উঠে না। এছাড়াও আমরা যদি মনে করি যে আমরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করব সেগুলো আমাদের বিবাহের পূর্বেই আমাদের ইচ্ছামত বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে নেওয়া উচিত। কারণ বিবাহের পূর্বে আমাদের কখনো কোন ই দক্ষতা অর্জন করা হয়ে ওঠে না। আসলে আমাদের এই যে বিবাহের নামে কলঙ্ক হয়ে যাচ্ছে যে বিবাহের পূর্বে আমাদের বিভিন্ন রকমের দক্ষতা অর্জন ও পড়াশোনা আবার প্রতিবাদের শিক্ষা অর্জন করা সম্ভব কিন্তু বিবাহের পরবর্তীতে কোনভাবেই সম্ভব নয় এটা আসলে আমাদের সমাজের একটা স্বাভাবিক নিয়মের কারণেই হয়ে ওঠেনা।


আমরা সকলেই জানি যে বিবাহের আগে আমরা যেভাবে ইচ্ছা জীবনযাপন করতে পারি যে কোন রকমের দক্ষতা অর্জন করতে পারি এবং যতদূর ইচ্ছা পড়াশোনা করতে পারি। আর তার সাথে বেকারত্বের জীবন যাপন অসুন্দর হবে করতে পারি। নিজের পছন্দমত চলাফেরা করতে পারি উপার্জন না করে বাবা-মায়ের অর্থের উপরে নির্ভরশীল হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চলাফেরা করতে পারি। কিন্তু আমরা যখনই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাব তখনই আমরা একটা দায়িত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব যে দায়িত্বের বন্ধন টা একদমই অদৃশ্য তবে আমাদের প্রতিনিয়ত পালন করে চলতে হয়। বিবাহিত জীবন মানেই সেটা ছেলে হোক বা মেয়ে, তাদের নির্দিষ্ট একটা দায়িত্ব কর্তব্য আছে যেগুলো পালন করতে করতে তাদের নিজের কথা ভাবনা চিন্তা করার সময় থাকে না। বিবাহের পর পরিবারের কথা ভাবা স্ত্রী অথবা স্বামীর প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য থাকে সেগুলো পালন করা পরিবারের মানুষকে খুশি রাখা এবং তাদের প্রত্যেকটা প্রয়োজন মেটানো সহ বিভিন্ন ধরনের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে ঘিরে আমরা নিজেদের কথা ভাবতেই ভুলে যাই।


আর এই কারণেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমরা যতটা স্বাধীনতার সাথে ঘুরে বেড়াতে পারি ততটা স্বাধীনতা আমরা বিবাহের পরবর্তী সময়ে কোনোভাবেই পাই না, বিবাহের আগে যেমন আমরা ইচ্ছামত অর্থ ব্যয় করতে পারতাম সেটাও বিবাহের পরবর্তী সময়ের পর থেকে আমরা কোনোভাবেই ইচ্ছামত অর্থ ব্যয় করতে পারি না বরং আমাদের ভীষণভাবে ভেবেচিন্তে এবং খুব প্রয়োজন না হলে সে অর্থটা ব্যয় করা হয়ে ওঠেনা। বিবাহের পর দায়িত্ব কর্তব্যের চাপে পড়ে আমরা কোনভাবেই নিজেদের সখ সৌখিনতা ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা কোনটাই পূরণ করতে পারি না, এমনকি আমাদের যদি কোন দক্ষতা অর্জন করার ইচ্ছা জাগে অথবা আরো কিছুদূর পড়াশোনা করার ইচ্ছা জাগে সেটাও আমরা কোনোভাবেই করতে পারি না। কারণ বিবাহের পর সেই অর্থ ব্যয় করাটাও আমাদের কাছে অনেক বেশি কষ্টকর এবং বিলাসিতার সমান হয়ে উঠবে। তাই আমরা এরা খেয়াল করলে অবশ্যই দেখতে পাবো যে বিবাহের আগে যেটুকু জ্ঞান অর্জন করা যায় যেটুকু দক্ষতা অর্জন করা যায় এবং যেটুকু পড়াশোনা বা প্রথাগত শিক্ষা গ্রহণ করা যায় সেটুকুই আমাদের সম্বল হয়ে থাকে।


বিবাহের পর আমরা চাইলেও কোনরকম শিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন নতুন কিছু শেখা কোন কিছুই আমরা নিজের জন্য করতে পারিনা সংসার এবং পরিবারের মানুষের দায়িত্বের বোঝায় চাপা পড়ে গিয়ে। আসলে আমরা এটা অস্বীকার করতে পারবো না যে বিবাহের আগে আমাদের জীবনটা একদমই আলাদা থাকে এবং বিধায় পরে আমাদের জীবনটা পুরোপুরি পাল্টে যায় এবং আমরাও একদমই বদলে যাই আমাদের আচার-আচরণ চলাফেরা এমনকি আমাদের চিন্তাভাবনা ও পুরোপুরি বদলে যেতে থাকে। আর আমরা কখন যে পাল্টে যাই পুরোপুরি সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনা। তাই আমাদের অবশ্যই সঠিক সময় সঠিক শিক্ষা গ্রহণ করে নিতে হবে। জীবনের যে সময় সে সময়কে গুরুত্ব দিতে হবে, আমাদের জীবনের যে পর্যায়ে যে কাজটি করে ফেলা দরকার আমাদের অবশ্যই সে পর্যায়ে সে কাজটি করে নিতে হবে কারণ পরবর্তীতে সে কাজ ছেলের রাখলে কোনোভাবেই হবে না। আর অবশ্যই আমাদের বিবাহের পূর্বেই যথাযথ শিক্ষা গ্রহণ বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা অর্জন করে নিতে হবে কারণ বিবাহের পরবর্তী সময় আমরা কোনভাবেই নিজের মন মতো কোনো কিছুই করতে পারবো না দায়িত্বের চাপে পড়ে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38