পথ প্রদর্শক।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পথ প্রদর্শক সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই জীবনে যারা সব সময় উন্নতি করার জন্য চেষ্টা করে তাদের পিছনে কারো না কারো অবদান অবশ্যই থাকে। আসলে এই জীবনে উন্নতি করার রাস্তায় যদি আমরা প্রথমে খুঁজে না বের করতে পারি তাহলে হয়তোবা আমাদের পুরো পরিশ্রমটা বেকার হয়ে যাবে। অর্থাৎ আমাদের পথপ্রদর্শক হলো আমাদের মা-বাবা। আসলে মা-বাবার পরে অন্যান্য অনেক ব্যক্তিরা রয়েছে যারা আরও বিভিন্ন ধরনের উন্নতির পথ আমাদের দেখাতে সাহায্য করে। যেহেতু আমরা মা-বাবার কাছে থাকি তাই তারাই আমাদের সর্বপ্রথম বিভিন্ন ভালোর পথ দেখাতে সাহায্য করে। আসলে তারাই আমাদের শেখায় যে ভালো পথে গেলে আমাদের জীবনে সুখ-শান্তি লাভ করব এবং আমরা যদি খারাপ পথে চলে যাই তাহলে আমরা জীবনেও কখনও কোন প্রকার সুখ শান্তি উপভোগ করতে পারবো না।
আসলে আমাদের জীবনের পথপ্রদর্শক যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। আর এই পথ যদি খারাপ হয় তাহলে আমরা জীবনে কখনো ভালোর দিকে এগিয়ে যেতে হয়তোবা পারবো না। একটা জিনিস আপনারা সবাই জানেন যে কোন লোক যদি ভালো কাজ করে তাহলে তার সুনাম কিন্তু তার পরিবারের লোকগুলো পায়। আর তারা যদি কোন খারাপ কর্ম করে তাহলে এই খারাপ কর্মের নাম কিন্তু তার পরিবারের লোকজনকে পেতে হবে। সবাই মনে করে যে খারাপ পরিবারের সন্তানেরা কখনো ভালো পথ দিয়ে এগিয়ে যেতে পারে না। কিন্তু মাঝে মাঝে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। কেননা এই পৃথিবীতে কিন্তু সবাই সমান নয়। অনেক পরিবার রয়েছে যারা তাদের সন্তানদেরকে সব সময় ভালো শিক্ষা দিয়ে থাকে। কিন্তু তারা এই ভালো শিক্ষা গ্রহণ না করে বাইরে থেকে খারাপ শিক্ষা গ্রহণ করে খারাপ দিকে এগিয়ে যায়।
আসলে এ ক্ষেত্রেও আমরা এর ব্যতিক্রমটা দেখতে পারি। এছাড়াও পরবর্তীতে শিক্ষকরা কিন্তু আমাদের অন্যতম আরেকজন পথপ্রদর্শক হয়ে থাকেন। একজন শিক্ষক আমাদেরকে সবসময় ভালো শিক্ষা প্রদান করেন এবং আমরা যাতে জীবনে মানুষের মত মানুষ হতে পারি সেজন্য তারাও অনেক বেশি চেষ্টা করেন। আসলে তারা যদি আমাদেরকে সঠিক শিক্ষা প্রদান না করে তাহলে আমরা কখনো ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে উন্নতি লাভ করতে পারবোনা। আর এজন্য আমাদের জীবনে শিক্ষকের গুরুত্ব অনেক বেশি। আর এই শিক্ষক যখন ছাত্রকে জীবনে ভালো পথ দেখাতে পারে এবং সেই পথ দিয়ে সেই ছাত্র যদি জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে এর মতো শান্তি ওই শিক্ষক আর কোথাও খুঁজে পান না। আসলে একজন শিক্ষকের শান্তি কিন্তু তার ছাত্রদের উন্নতি।
এছাড়াও সমাজের অনেক বয়োজ্যেষ্ঠ গুরুজন রয়েছেন যারা কিনা আমাদের সবসময় ভালো ভালো উপদেশ দিয়ে থাকেন। আসলে এইসব উপদেশের সারমর্ম কিন্তু অনেক গভীর এবং আমরা যদি এই উপদেশ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করি তাহলে উন্নতি আমাদের জীবনে এমনিতেই চলে আসবে। তাইতো বয়সের পার্থক্যে আমরা আমাদের জীবনের পথে চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোকের সন্ধান পেয়ে থাকি। আসলে আমরা যদি জীবনে ভালো পথে এগিয়ে যেতে পারি এইসব পথ প্রদর্শকদের কথা শুনে তাহলে আমাদের জীবনের পথটা যেমন সহজ হয় তেমনি জীবনে উন্নতি লাভ করতেও আমাদের কাছে তেমন একটা বেশি কষ্ট কখনোই করতে হয় না। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব সৎ পথে থাকার এবং এইসব জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে সঠিক পথে এগিয়ে চলার।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
পথপ্রদর্শক নিয়ে এমন পোস্ট আজকাল বড় বিরল৷ আজকের পৃথিবীতে মানুষ পথ প্রদর্শক হিসাবে কাকেই বা মানে৷ দীর্ঘদিন শিক্ষকতা করবার অভিজ্ঞতা নিয়ে বলছি, আগের সেই যুগ আর নেই৷ কিন্তু আপনার এই পোস্টটি পড়তে বড় ভালো লাগলো৷ খুব সুন্দর করে পিতা মাতা ও শিক্ষকদের পথ দেখানোর প্রসঙ্গ তুলে আনলেন। সত্যিই তো৷ জীবনে তাঁদের উপরে আর আছে কি? জীবন যদি কেউ সঠিক পথে চালনা করতে সাহায্য করেন, তবে তা তাঁরাই৷ তাই জীবনের প্রতিটি মুহূর্তে সেই পরম শ্রদ্ধেয় মানুষগুলিকে প্রণাম জানাই৷ আপনার পোস্টটি সবার পড়া উচিত। এই সম্মানের জায়গাটুকু না থাকলে জগতে ভারসাম্য নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি।