মানুষের মনে কষ্ট দিতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের মনে কষ্ট দিতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে যায় এবং বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে কিন্তু তারা মনে বিভিন্ন ধরনের আঘাত পেয়ে যায়। আসলে এই জিনিসটা স্বাভাবিক হলেও আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাজটা মনোযোগ দিয়ে করার জন্য এবং যতই মানুষ আমাদের কষ্ট দিয়ে থাকুক না কেন আমরা সব সময় কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং কোন কিসু আমাদেরকে আটকে রাখতে পারবে না। কিন্তু আমাদের কাছের মানুষ গুলো যখন আমাদের মনে কষ্ট দেয় তখন কিন্তু আমাদের সেই কষ্ট আর সহ্য হয় না এবং মনে হয় যেন সবকিছু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে করে।
একটা জিনিস মনে রাখতে হবে যে বাইরের মানুষ মনে কষ্ট দিলে সেই কষ্টটা অল্প সময়ের জন্য থাকলে আবার পুনরায় আমরা নিজেদেরকে স্বাভাবিক করতে পারি এবং স্বাভাবিকভাবে আবার কাজ করতে পারি। কিন্তু কাছের মানুষগুলো যখন আমাদের মনে আঘাত দেয় তখন কিন্তু আমাদের সেই কষ্টের আর শেষ থাকে না এবং আমরা আস্তে আস্তে করে আমাদের সুখের জীবন থেকে বেরিয়ে একটা দুঃখের জীবনে প্রবেশ করি তখন আমাদের পাশে আর কেউ থাকেনা এবং আমরা এইভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে থাকি এবং সেই কষ্টের থেকে বেরিয়ে আসতে আর কখনোই পারি না।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব শুধুমাত্র নিজের কাছের মানুষ নয় বরং অন্য কোনো মানুষের মনে আঘাত না দেওয়ার জন্য এবং প্রত্যেকটা মানুষের সাথে বিভিন্নভাবে ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি তাদের সাথে সঠিকভাবে ভালো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে পারব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি কোন মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই মানুষগুলো আপনাকে কখনো ক্ষমা করবে না এবং আপনার সাথে তার ভালো সম্পর্ক সেখানেই ছিন্ন করে দেবে।
তাইতো যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সাথে ভালো ব্যবহার করব এবং কোন মানুষকে যদি আমাদের পছন্দ না হয় তাহলে তাদের সাথে কোন ধরনের ভালো ব্যবহার করব না এবং সব সময় ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মনের মানুষ তাদেরকে কেউ কষ্ট দিলে সেই মানুষগুলো কিন্তু সেই কষ্ট কখনো সহ্য করতে পারে না। তাইতো ভালো মানুষগুলোকে যেমন আমরা কষ্ট দেবো না ঠিক তেমনি অন্য কোন মানুষের মনে আঘাত দেয় এমন কোন কাজ করবো না। এতে করে সবাই মিলে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
এই কথাটা আমার অনেক ভালো লেগেছে:
“বাইরের মানুষ মনে কষ্ট দিলে সেই কষ্টটা অল্প সময়ের জন্য থাকে; পরে আমরা নিজেদের আবার স্বাভাবিক করতে পারি এবং স্বাভাবিকভাবে কাজও করতে পারি। কিন্তু কাছের মানুষগুলো যখন আমাদের মনে আঘাত দেয়, তখন সেই কষ্টের যেন আর শেষ থাকে না।”
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.