হাসিখুশি ভরা জীবন।

in আমার বাংলা ব্লগ5 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ হাসিখুশি ভরা জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17806287881808948105045077788037.png



সোর্স


একটা মানুষ জীবনের প্রতিটা মুহূর্ত হাসি খুশি থাকতে চাই এবং এই হাসি খুশি থাকার জন্য কিন্তু তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই হাসিখুশি ভরা জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা কখনোই থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা খুব সুন্দর ভাবে করে সামনের দিকে এগিয়ে সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারবো।


পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কখনো নিজেরা ভালো থাকে না এবং তারা কখনো চায় না যে তাদের আশেপাশে অন্যান্য কোন মানুষ ভালো থাকুক এবং সুখে শান্তিতে জীবন যাপন করুক। আসলে সেই মানুষগুলো সব সময় চেষ্টা করে এই মানুষগুলোর ক্ষতি করার জন্য এবং এই হাসিখুশি ভরা মানুষগুলোর জীবন থেকে সুখ কেড়ে নেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে মানুষের জীবন থেকে তাদের সুখ কেড়ে নিয়ে থাকি তাহলে কিন্তু আমরাও সেই সুখ কেড়ে নিয়ে নিজেরাও কখনো সুখী হতে পারব না এবং ভালোভাবে এই সমাজের বসবাস করতে পারবো না।


কিছু কিছু মানুষ আছে যারা নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের জীবনটাকে হাসিখুশিতে পরিপূর্ণ করে দেয়ার জন্য সারা জীবন চেষ্টা করে এবং সেই মানুষগুলোর জীবনেও অন্য মানুষগুলো সব সময় সুখ দেওয়ার চেষ্টা করে। এভাবে যদি আমরা একে অন্যের জীবনে হাসি ফিরিয়ে আনতে পারি এবং প্রত্যেক মিলে সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবো এবং এই সুন্দর জীবন নিয়ে আমরা অবশ্যই জীবনের সামনের দিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে হাসিখুশি থাকতে হবে।


কেননা আমরা যদি ভালো থাকতে না পারি তাহলে কিন্তু আমরা কোন কিছু ভালোভাবে সমাধান করতে পারব না এবং আমাদের জীবনটা দুঃখে ভরে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মনের দিক থেকে ভালো থাকতে পারি তাহলে কিন্তু কেউ আমাদের জীবনে কষ্ট নিয়ে আসতে পারবে না এবং আমরা সবকিছু নিয়ে হাসিখুশি ভাবে জীবন যাপন করতে পারব এবং আমাদের জীবনে আর কোন কিছুর কখনো কমতি থাকবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে ভালো কাজ করে নিজেকে জীবনটাকে সুন্দরভাবে হাসিখুশিতে ভরে তোলার জন্য।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 62391.00
ETH 1661.81
USDT 1.00
SBD 0.47