অবহেলায় কাছের মানুষ সরে যায়।

in আমার বাংলা ব্লগ6 months ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অবহেলায় কাছের মানুষ সরে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17664314537205826811330717903886.png



সোর্স


আসলে এই পৃথিবীতে অবহেলায় বেড়ে ওঠা মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় এবং তাদের জীবনে কষ্টের কোন শেষ থাকেনা। অর্থাৎ তারা সারা জীবন কষ্ট করে যায় এবং তারা মানুষের কাছ থেকে কখনো ভালোবাসা পায় না। আসলে যে মানুষগুলো অবহেলায় বেড়ে ওঠে তাদেরকে সবাই অনেক বেশি ঘৃণা করে এবং এই মানুষগুলোর আপনজন বলতে কেউ কখনো থাকে না। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই মানুষগুলো সব থেকে ভালো মানুষ হয় এবং এদের জীবনে কিন্তু কোন ধরনের শত্রু থাকে না। যেহেতু এরা মানুষের ভালবাসা পায় না তাই সবসময় চেষ্টা করে ভালো কাজের মাধ্যমে সব সময় মানুষের পাশে থাকার জন্য।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে যারা অবহেলায় বেড়ে ওঠে এই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পেয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে যায়। এছাড়াও অবহেলাই কিন্তু কাছের মানুষগুলো সব থেকে দূরে সরে যায়। একটা জিনিস আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি আপনি যদি যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন না করেন তাহলে কিন্তু একটা সময় সে আপনাকে ছেড়ে দূরে সরে যাবে এবং সে আপনার সাথে সম্পর্ক সব নষ্ট করে দেবে। এজন্য আমরা সব সময় মনে রাখব যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় মানুষের কাছে থেকে তাদের ভালোবাসার চেষ্টা করব।


আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কি করে মানুষকে দুঃখ দেওয়া যায় এবং তাদের কাছের মানুষগুলোর প্রতি যে সকল দায়িত্ব কর্তব্য রয়েছে সে সকল দায়িত্ব কর্তব্য গুলো তারা সবসময় দূরে ঠেলে দেয়। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের দরকার আমাদের জীবনে এবং প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি। তাহলে কিন্তু অবশ্যই মানুষের কাছ থেকে আমরা প্রকৃত ভালোবাসা পাবো।


তাইতো আমরা কখনো আমাদের কাছের মানুষগুলোর প্রতি অবহেলা করব না এবং সবসময় চেষ্টা করব যারা সমাজের অবহেলিত মানুষ তাদেরকেও পাশে রাখার জন্য। এভাবে যদি আমরা সবাই তাদেরকে পাশে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে একটা ভালো সময়ের মধ্যে নিয়ে যেতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে এই জীবনে যারা ভালো কিছু অর্জন করতে পারে তারাই কিন্তু প্রত্যেক মানুষকে ভালোভাবে রাখতে পারে এবং তাদের জীবন থেকে ভালবাসার নামক জিনিসটা কখনো উঠে যায় না। তাই সবসময় চেষ্টা করব আমরা মানুষকে ভালোবাসার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66099.15
ETH 1778.52
USDT 1.00
SBD 0.42