ভদ্রভাবে কথা বলুন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভদ্রভাবে কথা বলুন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যারা ভদ্রভাবে কথা বলে এবং মানুষের সাথে ভদ্রভাবে আচরণ করে তারা কিন্তু অন্যান্য মানুষের থেকে আলাদা হয়ে থাকে এবং সেই মানুষগুলোকে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আসলে এই পৃথিবীতে ভদ্রলোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং অভদ্র মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু কিছু মানুষের এই অভদ্র আচরণের জন্য কিন্তু তারা সবসময় দূরে সরে যায় এবং তাদেরকে কেউ কখনো মন দিয়ে ভালোবাসে না এবং সবাই তাদেরকে সবসময় ঘৃণা করার জন্য চেষ্টা করে।
ভদ্রভাবে যদি আমরা মানুষের সাথে কথা বলতে পারি তাহলে সেই মানুষটা আমাদের অবশ্যই বিশ্বাস করবে এবং তারা আমাদের কথামতো কাজ করবে এবং আমরাও তাদের কাছ থেকে সম্মান এবং বিশ্বস্ততা অর্জন করতে পারব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা সব সময় বিভিন্ন ধরনের ভালো কাজ করে এবং যারা খারাপ মানুষ তারা কখনো ভালো কাজ করে না এবং তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষের ক্ষতি করা যায় এবং মানুষের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায়। এই মানুষগুলো সব সময় মানুষের অপছন্দের হয়ে থাকে।
আসলে আমরা যদি মানুষের সাথে ভদ্রভাবে কথা বলতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ আমাদের যেমন ভালোবাসবে ঠিক তারাও চেষ্টা করবে আমাদের মত করে ভদ্রভাবে কথা বলার জন্য এবং আপনি যখন কোন খারাপ জায়গায় যাবেন এবং মানুষের সাথে ভদ্রভাবে কথা বলবেন তখন সেই মানুষগুলো আপনাকে আস্তে আস্তে করে পছন্দ করতে শুরু করবে এবং তারাও আপনাকে ভালোবাসবে। একমাত্র ভদ্র মানুষেরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য হয় এবং তাদেরকে সবাই মন থেকে অনেক বেশি ভালবাসে।
আপনার ভদ্রতা হল আপনার আসল পরিচয় এবং আপনি যদি ভদ্রভাবে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে পারেন তাহলে কিন্তু সবাই আপনাকে একজন ভালো মানুষ বলে আখ্যায়িত করবে এবং আপনি এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভালো কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোন ব্যক্তির সাথে খারাপ আচরণ করবেন তখন সেই ব্যক্তিটা আপনার কাছ থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে এবং সে আপনার সাথে কখনো কোনো ধরনের সম্পর্ক রাখার মোটেও চেষ্টা করবে না। এজন্য সব সময় ভদ্রভাবে কথা বলতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!