অতিরিক্ত অহংকার ভালো নয়।

in আমার বাংলা ব্লগ13 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অতিরিক্ত অহংকার ভালো নয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17830524020887353548140403935991.png



সোর্স


এমন কিছু মানুষ আছে যারা সবসময় নিজেকে অবস্থার থেকেও বেশি অহংকার নিয়ে বেঁচে থাকতে চান এবং মানুষকে তার অহংকার দেখিয়ে তার খারাপ চেহারাটাকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখতে হবে যে অতিরিক্ত অহংকার কখনোই ভালো হতে পারে না এবং যারা অতিরিক্ত অহংকার করেছে তারা একদিন তাদের এই অহংকারের জন্য তাদের পাশে থাকা সব মানুষগুলোকে হারিয়েছে এবং তাদের বাকি জীবনটা অনেক বেশি কষ্টে কেটেছে। এজন্য অতিরিক্ত অহংকার কখনোই ভালো হতে পারে না এবং এই অতিরিক্ত অহংকারী মানুষদের পতন অবশ্যই নিশ্চিত।


একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে গেলে সব সময় সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই এবং সবাইকে নিয়ে একসাথে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আসলে আমরা যদি আমাদের মনের মধ্যে অহংকার না নিয়ে বরং সাধারণ মন নিয়ে মানুষের সাথে মেলামেশা করতে পারি এবং সাধারণ মানুষের পাশে থাকতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালবাসবে এবং তারা আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকবে এবং আমাদের বিভিন্নভাবে সাহায্য করবে যাতে করে আমরা সেই বিপদ থেকে উদ্ধার পাই।


আসলে মানুষ হিসেবে আমরা অবশ্যই চেষ্টা করব একজন ভালো মনের মানুষ হবার জন্য এবং সবাইকে সাহায্য করার জন্য যাতে করে আমরা সবাইকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারি এবং নিজেও একটা সুন্দর জীবন উপভোগ করতে পারে। এর জন্য প্রথম নিজেদের মনের থেকে এই অতিরিক্ত অহংকার দূর করতে হবে এবং ভালো মানুষ হয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। আসলে আমরা যদি মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদেরকে সম্মান করবে এবং একই সাথে আমাদেরকে আপন করে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে।


আর আপনার মধ্যে যদি অহংকার সব সময় কাজ করে তাহলে কেউ কখনো আপনাকে আর আপন করে নিতে পারবে না এবং আস্তে আস্তে করে সবাই আপনার পাশ থেকে সরে যাবে এবং কেউ আপনাকে আর আগের মতো করে ভালবাসতে চেষ্টা করবে না। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালবাসতে হবে এবং ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষের মনকে জয় করতে হবে। আপনি যদি অতিরিক্ত অহংকার দিয়ে মানুষের মন জয় করতে চেষ্টা করেন তাহলে এই ধরনের ভুল চিন্তাভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং এই ধরনের চিন্তাভাবনা আপনাকে সব সময় খারাপ দিকে নিয়ে যাবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62154.06
ETH 1736.43
USDT 1.00
SBD 0.38