ভালোবাসার মানুষের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালোবাসার মানুষের যত্ন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17299605569381429903734474586200.jpg



সোর্স

পৃথিবীতে ভালোবাসা না থাকলে আমাদের কাছে এই পৃথিবীটা এত সুন্দর কখনোই মনে হতো। আসলে ভালোবাসার জন্য আমাদের এই পৃথিবীটাকে এত বেশি সুন্দর মনে হয় এবং পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপর আমরা ভালোবাসার বাঁধনে আটকে পড়ি। ঠিক আমরা যখন আমাদের জীবনে কাউকে আপন করে পাই অর্থাৎ কাউকে ভালোবেসে ফেলি তখন তাকে ছাড়া আমাদের আর থাকতো মন চায় না। আসলে এই পৃথিবীতে বহু মানুষ বহু মানুষকে ভালোবেসে তাদের সারা জীবনের জন্য আপন করে পেয়েছে। কিন্তু অনেকেই ভালোবাসার মানুষকে একবার যখন চিরজীবনের মতো আপন করে পেয়েছে তখন এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু সেই মানুষের প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তার প্রতি যত্ন আর আগের মত কখনোই নেয়া হচ্ছে না।


আসলে আমার কাছে এই জিনিসটা কেমন যেন অন্যরকম মনে হয়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা কিনা তাদের ভালোবাসার মানুষকে কখনো আপন করে নিতে পারেনি। তবুও তাদের প্রিয় মানুষগুলো দূরে সরে গেলেও তার মন থেকে তাদের প্রিয় মানুষগুলো সব সময় ভালো চায় এবং তাদের জন্য সব সময় ভালো কোন কিছু আশা করে। কিন্তু যারা প্রিয় মানুষগুলোকে জীবনে আপন করে পরবর্তীতে তাদের যত্ন এবং খেয়াল রাখে না তাহলে সেখানে কখনোই ভালোবাসা ছিল না। আসলে একটা মানুষকে যখন আমরা ভালোবেসে আপন করে নেব তখন তার ভালো-মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের। কেননা সেই মানুষটি তার সবকিছু ছেড়ে সে চিরজীবনের জন্য আমাদের জীবনে চলে এসেছে। আর আমাদের জীবনে এসে যদি তাকে দুঃখ কষ্ট পেতে হয় তাহলে এখানে কখনোই ভালোবাসা থাকবে না।


প্রত্যেকটা মানুষ চায় যে সেই মানুষটা তাকে সবসময় মন প্রাণ দিয়ে ভালবাসুক এবং তার একটু যত্ন নিক। কিন্তু আমরা যদি আমাদের ভালবাসার মানুষকে কাছে পেয়ে সবসময় তার খেয়াল রাখতে পারি এবং কোন কষ্ট পেলে তার কষ্টকে দূর করতে পারি তাহলেই কিন্তু সেখানে ভালোবাসার মূল অর্থ লুকিয়ে থাকবে। আসলে ভালোবাসা মানে যে সেই মানুষটিকে আপন করে নেওয়া এমন কোন কথা নেই। যে মানুষটির যত্ন নিতে পারে এবং সুখ দুঃখে তার পাশে থাকতে পারি তাকেই কিন্তু আমরা ভালবাসতে পারি এবং সেই মানুষগুলোর মত মানুষ পাওয়া এই পৃথিবীতে অনেকটা ভাগ্যের ব্যাপার। কেননা এখন অনেকেই শুধুমাত্র অর্থ দেখে ভালোবাসা নির্ধারণ করে। অর্থাৎ আপনার কাছে যত অর্থ থাকবে আপনার কাছে ভালোবাসা তত বেশি থাকবে এবং লোকজন আপনাকে তত বেশি ভালবাসবে।


কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে যে এই পৃথিবীতে অর্থ দিয়ে সবকিছু ক্রয় করা গেলেও ভালোবাসাকে কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না। অর্থাৎ একমাত্র ভালবাসার বিনিময়ে এই পৃথিবী থেকে আমরা ভালোবাসা পেতে পারি। এজন্য আমরা সব সময় আমাদের ভালবাসার মানুষের যত্ন নেওয়ার চেষ্টা করবো এবং তাদেরকে কোন কিছুর বিনিময়ে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। কেননা এই ভালোবাসার মানুষটি যখন আপনার কাছ থেকে কোন দুঃখ কষ্ট পেয়ে থাকবে তখন অন্যান্য দুঃখ কষ্টের থেকে আপনার দুঃখ কষ্টটা তার কাছে পাহাড় সমান মনে হবে। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের প্রিয় মানুষগুলো যাতে আমাদের কোন আচরণে কোন কষ্ট না পায়। আর এভাবে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে আগলে ধরে রাখতে পারব সারা জীবন।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন, ভাই। এটা ঠিকই বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে কার, দেখা যায় যে সময়ের পরিক্রমায় দুই জনের মধ্যে ভালবাসা কমে যায়, আগের মত আর টান, আবেগ কাজ করে না।

এটার কারণ এক কথায় ব্যখ্যা করা যাবে না। অনেক গুলো ফ্যাক্টর হয়তো দিনের পর দিন কাজ করেছে সেখানে।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্টের জন্য।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

আমাদের মুখমন্ডলে (Face) একটা ত্রিভুজাকার জায়গা আছে যেটাকে বলে ড্যাঞ্জার এরিয়া অফ দ্যা ফেস (Danger area of the face) বা দ্যা ডেথ ট্রায়াংগেল (the death triangle) বা ট্রায়াংগেল অফ ডেথ (triangle of death)। এটা উপরের ঠোট থেকে শুরু করে নাকের উপর দিয়ে গিয়ে কপাল পর্যন্ত বিস্তৃত (ছবি)। এই জায়গার যেকোন ইনফেকশান যেমন সাইনুসাইটিস (sinusitis), ফোড়া (Acne), চামড়ার প্রদাহ (skin cellulitis) ইত্যাদি হলে সেই ইনফেকশান শিরা পথে মাথার ব্রেইন পর্যন্ত চলে যেতে পারে।

কিছু কিছু সাধারন কাজ, যেমন, নাক খোটা, নাকের পশম টেনে তোলা, ব্ল্যাক হেড নখ দিয়ে তোলা, কোন পিম্পল থাকলে সেটা নখ দিয়ে খুচিয়ে তোলা ইত্যাদি এই জায়গার ইনফেকশান ব্রেন পর্যন্ত ছড়িয়ে পড়তে ভুমিকা রাখে। অনেক জটিলতা হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্তও!

face.jpg
ছবিটি নেয়া হয়েছে Researchgate থেকে

 2 years ago 

আপনার লেখাটি পড়ে বেশ ভালো লাগলো ভাই অনেক সুন্দর করে সাজিয়ে সব কিছু আলোচনা করেছেন। সবাই তার ভালোবাসার মানুষকে আগলে রাখতে চাই। তার মন জয় করে চলতে চাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65395.07
ETH 1715.38
USDT 1.00
SBD 0.41