সুযোগ হাতছাড়া করতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুযোগ হাতছাড়া করতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
জীবনের প্রত্যেকটা সুযোগ যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা যেমন সহজ হবে ঠিক তেমনি আমরা জীবনে প্রত্যেকটি কাজ সমাধান করে খুব সুন্দর ভাবে আমাদের নিজেদের জীবনটাকে তৈরি করতে পারব। আপনার জীবনে যদি আপনি প্রত্যেকটা কাজে বারবার পরাজিত হন তাহলে কিন্তু আপনার জীবনের প্রতি একটা ঘৃণা চলে আসবে এবং সেই জীবনটাকে আপনি আর কখনো সুখের বলে আখ্যায়িত করতে পারবেন না। এজন্য আমাদের সামনে যে সুযোগ আসুক না কেন প্রত্যেকটা সুযোগ গ্রহণ করে অবশ্যই সেই সুযোগের সঠিক ব্যবহার করতে হবে।
আসলে যারা সুযোগের সৎ ব্যবহার করতে পারে তারা কিন্তু অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিছু কিছু মানুষ মনে করে যে তার সামনে আরো অনেক বড় সুযোগ আসবে এজন্য তারা বর্তমানে সুযোগটাকে হাতছাড়া করে ফেলে এরপর তারা পরবর্তীতে আর কোন সুযোগের দেখা পায় না এবং এর ফলে তারা তাদের নিজেদের জীবনটাকে আর কখনো সুন্দর করতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে জীবনের প্রত্যেকটা সুযোগ সঠিকভাবে গ্রহণ করতে পারি এবং সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদের জীবনে আশা বিভিন্ন ধরনের সুযোগ দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা মনে করে যে তারা সেই সুযোগের যোগ্য নয় বরং এর থেকে আরও অনেক বড় জিনিস তাদের জন্য অপেক্ষা করে আছে। যারা নিজেদের নিয়ে অনেক বড় বড়াই করে তারা কিন্তু জীবনে ভালো মানুষ হতে পারে না এবং জীবনটাকে তারা কখনো সুন্দর করতে পারে না। এজন্য আমরা সব সময় সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব এবং কখনো কোনো কিছুকে তুচ্ছ বলে দূরে সরিয়ে দেওয়ার মোটেও চেষ্টা করবো না।
এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যেতে পারবো। তাইতো জীবনের প্রত্যেকটা সুযোগ সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আস্তে আস্তে করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভালো কাজ করতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের ছোট ছোট সুযোগ কাজে লাগিয়ে আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং জীবনটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!