সীমার বাইরে যেতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সীমার বাইরে যেতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সীমা আছে যে সীমা কখনো অতিক্রম করতে নেই। কিছু কিছু মানুষ আছে তার অনেক অতিরিক্ত বেশি বুঝে এবং তারা সব সময় তাদের এই সীমা পার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জীবনে কখনো তারা সেখানে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে না এবং মানুষের সেই ভালো সময়টাকে কি করে তারা নষ্ট করেছে সেই জিনিসটা যখন তারা ভাবতে থাকে তখন তাদের হাতে আর কোন সময় থাকে না। আসলে এই অতিরিক্ত বেশি বোঝা মানুষগুলোই কিন্তু জীবনে সবকিছু পেয়ে সবকিছু হারিয়ে ফেলে এবং এখানেই তাদের জীবনের পরিসমাপ্তি আস্তে আস্তে করে ঘটতে থাকে।
একটা মানুষ যত বেশি শিক্ষিত সে তার নিজের সীমা সম্পর্কে তত বেশি জ্ঞান রাখে এবং সে কখনো তার সীমার অতিরিক্ত কোন কিছু করে না এবং প্রত্যেকটি জিনিস চিন্তা ভাবনা করে সে সব সময় সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করেন। আসলে তারা একমাত্র বুঝতে পারে যে কোথায় তাদের মূল্য রয়েছে এবং কোথায় তাদের সঠিক মূল্য নেই। আর সেই ভাবে তারা মানুষের সাথে দেখবেন মেলামেশা করবে এবং প্রয়োজন হলে মানুষের থেকে তারা সেই রকম দূরত্ব বজায় রেখে চলাচল করার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু কিন্তু আমাদের মত করে কখনো নাও হতে পারে।
কিন্তু তবুও আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা প্রত্যেকটি কাজ আমাদের সীমা অনুযায়ী করতে পারি এবং একই রকম ভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে পারি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো জিনিস করতে গেলে অবশ্যই আপনাকে ভালোভাবে থাকতে হবে এবং অতিরিক্ত কোন কিছু কখনোই জীবনের জন্য ভালো নয়। এজন্য প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং নিজেদের সীমার মধ্যে থাকার চেষ্টা করতে হবে যাতে করে আমাদের জীবনে কেউ কোন ধরনের ক্ষতি করতে না পারে।
আসলে যারা একবার সীমার বাইরে চলে যায় তাদেরকে আর কখনো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না এবং তাদের জীবনটা আস্তে আস্তে করে খারাপের দিকে চলে যায় এবং একই রকম ভাবে তারা যখন অনুভব করতে পারে যে তাদের জীবনটা আর আগের মতো করে নেই তখন কিন্তু তাদের কষ্টের আর কোন সীমা থাকে না। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা সবসময় আমাদের নিজেদের সীমার মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করব এবং জীবনের প্রত্যেকটি কাজ সঠিকভাবে করে সেই কাজের সঠিক ফল উপভোগ করার চেষ্টা করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।