ভালো করতে গিয়ে খারাপ হয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো করতে গিয়ে খারাপ হয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে আপনি যত বেশি ভালো কাজ করতে দেবেন আপনি কিন্তু ততো বেশি খারাপ হয়ে যাবেন। অর্থাৎ আপনি একজন মানুষের উপকার করতে গিয়ে যদি কোন ক্রমে সে মানুষের উপকার করতে না পারেন এবং এর ফলে যদি তার কোন ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে এর পুরো দোষটা আপনার নিজের উপর পড়বে এবং সবাই আপনাকে দোষারোপ করে আপনাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাদের কোন ধরনের খারাপ নাম থাকে না।
কিন্তু কোন মানুষ যদি ভালো কাজ করতে দেয় তাহলে কিন্তু তার পিছনে বিভিন্ন ধরনের খারাপ নাম থাকে এবং কিছু কিছু মানুষ তাদেরকে কখনো সহ্য করতে পারে না। কেননা এই মানুষগুলোর ভালো কাজ সেই মানুষগুলো কখনো সহ্য করতে পারে না এবং সব সময় তাদেরকে বিভিন্নভাবে ঘৃণা করতে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি বিভিন্ন ধরনের ভালো কাজ করেন তাহলে আপনার খারাপ নাম থাকলেও আপনি সেই জিনিসটাকে কখনো সঠিকভাবে গ্রাহ্য না করে আপনি আপনার ভালো কাজ সবসময় চালিয়ে যাবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করবেন।
একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষই যত ভালো কাজ করুক না কেন সে মানুষকে খারাপ করার জন্য কিন্তু অন্যান্য মানুষগুলো সব সময় চেষ্টা করে এবং মানুষের এই খারাপ কর্মকান্ডের জন্য কিন্তু কিছু কিছু ভাল মানুষ আছে যারা ভালো কাজ থেকে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যারা ভালো মানুষ তাদেরকে আপনি শত বাধা-বিপত্তি দেওয়ার শর্তেও তাদেরকে আপনি কখনো তাদের ভালো কাজ থেকে বের করে আনতে পারবেন না এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজ করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে থাকবে।
আর এজন্য ভালো কাজ করতে গিয়ে অবশ্যই প্রত্যেককে মানুষ খারাপ হয় কিন্তু সেই খারাপের থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের এই ভালো কাজটাকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদেরকে অবশ্যই সবাই ভালোবাসে এবং তাদেরকে খারাপ করার জন্য কিছু খারাপ প্রকৃতির মানুষ আছে যারা সব সময় ঘুরে বেড়ায়। আসলে আমরা যদি এই মানুষগুলোর ভালো করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে ভালোভাবে বড় হতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!