সৎ সঙ্গে চলতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সৎ সঙ্গে চলতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমরা যদি জীবনে সৎ সঙ্গে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো থাকবো এবং আমাদের আশেপাশের সবাই আমাদেরকে ভালো বলবে। কিন্তু আপনি যদি খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করেন তখন সেই খারাপ মানুষের সাথে আপনাকেও সবাই খারাপ বলবে এবং তাদের মত করে তারাও আপনাকে ঘৃণা করার মত চেষ্টা করবে। আর যারা ভালো মানুষ তারা কিন্তু সবসময় মানুষকে ভালো উপদেশ দিয়ে থাকে এবং সে মানুষগুলো যদি কোন ধরনের বিপদে পড়ে তখন তারা কিন্তু তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। এজন্য সবসময় আমাদের সৎ সঙ্গে চলতে হবে এবং ভাল উপদেশ মেনে চললে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব।
পৃথিবীতে এখন সৎ মানুষের বড়ই অভাব এবং যারা রয়েছে তারা কিন্তু সবাই অসৎ এবং তারা সবসময় চায় যে অন্যান্য মানুষগুলো কি করে বিপদে পড়ে এবং তাদের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায়। মানুষ হিসেবে যদি আমরা অন্য মানুষকে সঠিকভাবে ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করবে এবং তারাও আমাদেরকে ভালোবাসার চেষ্টা করবে। কিন্তু যারা খারাপ মানুষ তারা কখনো ভালো হতে পারে না এবং তাদের এই খারাপ মন মানসিকতার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরাও চেষ্টা করব যারা খারাপ মানুষ হয়েছে তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য এবং তাদের যাতে করে কোন ক্ষতি না হয় এবং একই সাথে তারা যাতে জীবনে সবার কাছ থেকে ভালোবাসা পেতে পারে এজন্য অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ দিতে হবে। পৃথিবীতে সব খারাপ মানুষ যে খারাপ হয় তা কিন্তু নয়। কিছু কিছু মানুষ আছে যারা পরিস্থিতির শিকার হয় এবং পরিস্থিতির শিকার হয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড করতে থাকে এবং এর ফলে কিন্তু তারা তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে মানুষকে ভালবাসতে পারি এবং মানুষকে আপন করে নিতে পারি যাতে করে যারা খারাপ মানুষ রয়েছে তাদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসতে পারি এবং সব সময় মানুষকে বিভিন্ন ধরনের সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা ভালো কাজ করে জীবন উন্নতি লাভ করতে পারে এবং একইভাবে তারা তাদের জীবন থেকে সকল ধরনের খারাপ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে পারে। এভাবে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ ভালো হতে চেষ্টা করবে এবং জীবনটাকে তারা সুন্দরভাবে উপভোগ করতে পারবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!