সময় দ্রুত চলে যায়।

in আমার বাংলা ব্লগ22 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সময় দ্রুত চলে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17826211662942335042066748207359.png



সোর্স


জীবনের সময় এতটাই দ্রুত চলে যায় যে সেটি কিন্তু কখনো বুঝতে পারিনা এবং অনুধাবন করতে পারি না। কিন্তু এই সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে দেখবেন যে এই সময় আমাদের জীবন থেকে কখনো দূরত্ব চলে যাবে না বরং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটি কাজ এই সময় মত সমাধান করতে পারবো। যারা অলস প্রকৃতির মানুষ তাদের জীবন থেকে সময় দ্রুত চলে যায় এবং তারা তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ধরনের কাজ করতে পারে না এবং জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো সময়ের অপব্যবহার করবো না এবং সময় মত প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবো যাতে করে আমরা জীবনে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। যারা অলস ব্যক্তি তারা কিন্তু কখনো কাজ করতে চায়না এবং তারা বসে বসে কিভাবে অন্যের ক্ষতি করা যায় এই জন্য চিন্তা করে এবং সময় সম্পর্কে তাদের চিন্তা না থাকার জন্য কিন্তু জীবন থেকে দ্রুত সময় চলে যায় তাদের।


কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে দ্রুত বড় হতে পারবেন এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন। এজন্য আপনাকে প্রত্যেকটি কাজ সময় মতো করতে হবে এবং আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আপনার জীবনের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন সেখানে আপনার জীবন থেকে সময় চলে গেলে আপনাকে পরবর্তীতে একা একা এই সময়ের জন্য আক্ষেপ করতে হবে।


তাই আমরা সবসময় চেষ্টা করব সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এবং সময়মতো প্রত্যেকটি কাজ করার জন্য যাতে করে আমাদের এই সময়ের জন্য কখনো আফসোস করতে না হয়। আসলে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না এবং এই সময়ের সাথে অবশ্যই আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে এবং সময়মতো প্রত্যেকটি কাজ করতে হবে যাতে করে জীবনের অন্তিম পর্যায়ে এসে আমাদের কখনো এই মনে না হয় যে আমরা জীবনে সময় নষ্ট করেছি এবং আমাদের জীবন থেকে সময়টাকে এই নষ্ট করার জন্য আমরা বর্তমানে এই খারাপ অবস্থায় পড়ে রয়েছি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42