কষ্টের অবসান।

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কষ্টের অবসান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000042954.png



সোর্স


আসলে মানুষ সব সময় চেষ্টা করে কি করে তাদের এই কষ্ট থেকে বের হয়ে আসা যায় এবং জীবনটাকে একটা সুন্দরভাবে সাজানো যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একমাত্র কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু আমরা আমাদের এই কষ্টের অবসান ঘটাতে পারি। অর্থাৎ আমরা যদি আমাদের জন্মের পর থেকে যখন ভালো-মন্দ বুঝতে শুরু করি তখন থেকে যদি আমরা কঠোর পরিশ্রম করতে শুরু করি তাহলে কিন্তু অবশ্যই একদিন না একদিন আমরা আমাদের এই কষ্টের অবসান ঘটাতে পারবো এবং আমাদের জীবনটাকে আমরা খুব সুন্দর ভাবে সাজাতে পারব। আসলে একটা মানুষের চেষ্টা থাকলে সে কিন্তু জীবনে অবশ্যই সবকিছু করতে পারে তার নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।


যারা এই পৃথিবীতে মানুষের মতো দিন কাটায় তাদের জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে কাটে। কেননা তারা জীবনে কখনো তাদের নিজেদের এই কষ্ট দূর করার জন্য কখনো তারা কঠোর পরিশ্রম করে না এবং এইভাবে পরিশ্রম না করতে করতে তাদের জীবনটা এমন একটা অবস্থানে পৌঁছে যায় সেই অবস্থান থেকে তারা কখনো আর জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে আসতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা গরিব পরিবারের জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে কি করে জীবনে বড় হওয়া যায় এবং মানুষের উপকার করা যায়। আসলে তাদের জীবনের চাহিদা কিন্তু অনেক বেশি কম এবং তারা কখনো জীবনে অতিরিক্ত চাহিদা নিয়ে বেঁচে থাকতে চায় না।


কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে চাহিদার কোন শেষ নেই কিন্তু তারা কখনো কঠোর পরিশ্রম করে সে চাহিদাগুলো কখনো পূরণ করার চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের চাহিদা গুলো পূরণ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তাই বলে যে আমাদের জীবনের বাজে চাহিদা আমরা পূরণ করব সেটি কিন্তু কখনোই নয়। আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে তারা সবসময় চেষ্টা করে জীবনের বড় হওয়ার জন্য এবং ভালো কাজ করার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনে যারা ভালো কাজ করে তাদের কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে।


আসলে এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের বর্তমান সময়ের এই কষ্টকে দূর করার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে আমরা কিন্তু কোন মানুষের কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কারো ক্ষতি করি তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব না এবং আমাদের জীবনটা সবসময় আমরা পিছনের দিকে পিছিয়ে রবে।এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের এই জীবনের অবসান ঘটানোর জন্য সঠিক পরিশ্রম করতে পারি এবং ভালো কাজের মাধ্যমে জীবনে সামনের দিকে এগিয়ে এগিয়ে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

@nilaymajumder, কেমন আছেন? I'm so glad to see your post trending in "আমার বাংলা ব্লগ"! Your thoughtful reflections on overcoming hardship through hard work and living a life of purpose really resonated with me. The analogy of the maze and the emphasis on ethical hard work is powerful. It's inspiring to see you encouraging others to strive for a better life while remaining grounded and helpful to others. I especially appreciated your point about the importance of focusing on genuine needs rather than endless desires.

ধন্যবাদ for sharing your wisdom with the Steemit community. What are some small, ethical steps you take each day to work towards your goals? Keep up the fantastic work!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65628.85
ETH 1717.29
USDT 1.00
SBD 0.42