ভালো লাগার মানুষ।

in আমার বাংলা ব্লগ5 months ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো লাগার মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17695685666906561002028222900874.png



সোর্স


এই পৃথিবীতে ভালোলাগার মানুষের জন্য কিন্তু আমরা যে কোন কিছু করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ভালোলাগা মানুষগুলোর প্রতি যত্ন নিতে হবে এবং তাদের প্রিয় ভালোভাবে রাখতে হবে। একটা মানুষ যদি টাকা দিয়েই জীবনে সুখী হতে পারতো তাহলে তার জীবনে কখনো অন্য কোন মানুষের প্রয়োজন ছিল না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধুমাত্র টাকা দিয়েই কিন্তু সবকিছু কখনো হয় না। মানুষের প্রতি যাতে মানুষের ভালোবাসা না থাকে তাহলে তারা ভালোভাবে কখনো এক জায়গায় বসবাস করতে পারবে না এবং একে অন্যকে ভালবাসতে পারবে না।


আসলে এই পৃথিবীতে আমরা তাদেরকে ভালবাসি এবং যে মানুষগুলো আমাদের সবসময় ভালোবাসে তাদের জন্য কিন্তু আমরা সবকিছু করতে প্রস্তুত এবং আমাদের জীবনে যত সমস্যা থাকুক না কেন প্রত্যেকটা সমস্যাকে আমরা কিন্তু আস্তে আস্তে সমাধান করে জীবনে কি ভালো লাগার মানুষগুলোকে নিয়ে সুখে থাকতে চাই। কিছু কিছু মানুষ আছে তাদের নিজেদের পছন্দের মানুষের জন্য তারা সবকিছু করতে বস্তুর তবুও কিন্তু তারা কখনো তাদের সেই প্রিয় মানুষগুলোর কোন ক্ষতি চায় না বরং সব সময় তাদের কে ভালো রাখার জন্য তারা চেষ্টা করেন। কিন্তু আপনি যাদের ভাল রাখবেন তারা যদি আপনাকে ভালো না রাখতে পারে তাহলে সেখানে ভালোবাসা কখনোই থাকবে না।


এজন্য সব সময় আমরা চেষ্টা করব যাতে করে আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই ভালোলাগার মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করে জীবনে ভালো কিছু করতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি অন্য মানুষকে ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালবাসবে এবং এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারব যেখানে সবাই সবার পছন্দের মানুষ থাকবে এবং সবাই সবার বিপদে এগিয়ে আসবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই ভালোলাগার মানুষগুলো সব সময় আমাদের আনন্দ দিয়ে থাকে।


অর্থাৎ আমরা যদি কোন ধরনের কষ্টে থাকি তাহলে কিন্তু তারা আমাদের সেই কষ্ট দূর করে দেয়ার জন্য সব সময় চেষ্টা করে এবং আমরা যাতে পরবর্তীতে কোন ধরনের কষ্ট না পাই এদিকে তারা অবশ্যই খেয়াল রাখে। আসলে ভালো লাগার মানুষের প্রতি যদি আমাদের খেয়াল না থাকে তাহলে কিন্তু তাদের নিয়ে আমরা ভালোভাবে কখনো সংসার করতে পারব না এবং জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের এই ভালোলাগার মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করে জীবনে তাদের নির্ভর থাকার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38