সুখ খুঁজতে গিয়ে দুঃখ পেলাম।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুখ খুঁজতে গিয়ে দুঃখ পেলাম সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় সুখের খোঁজ করতে চায় এবং সুখের খোঁজ করতে করতে তারা সারা জীবন দুঃখ পেয়ে যায়। আসলে এই মানুষগুলোর মন-মানসিকতা ভালো হলেও তারা যে মানুষগুলোর সাথে মেলামেশা করে অর্থাৎ যে মানুষগুলোর সাথে তারা বসবাস করে সেই মানুষগুলো হয়তোবা ভালো নয়। আসলে সেই মানুষগুলো সব সময় তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং তারা যতই তাদের ভালো রাখতে চেষ্টা করুক না কেন তারা কিন্তু কখনো তাদেরকে ভালো রাখতে চায়না এবং তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন তারা কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসে।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সুখ খুঁজতে গিয়ে যারা দুঃখ পেয়ে যায় তারা কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না এবং তারা যেহেতু সারা জীবন অন্য মানুষের জন্য করে গেছে তাই সে মানুষগুলোর কথা কেউ কখনো আর চিন্তা করে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আপনার সুখ খুঁজতে গিয়ে যদি আপনি অন্য মানুষকে বিপদে ফেলে দেন তাহলে সেই জিনিসটা অবশ্যই ভুল। অর্থাৎ নিজের সুখের জন্য অন্য মানুষের সুখ কেড়ে নেওয়ার অধিকার কোন মানুষের নেই। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এ জীবনে সুখ শান্তি ফিরে পাবো এবং আমরা পুনরায় আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। এর জন্য সর্বপ্রথম নিজেদেরকে ভালো হতে হবে এবং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি নিজেদের সুখ বিসর্জন দিয়ে অন্যের সুখ প্রধান হিসেবে ধরতে পারি তাহলেই কিন্তু আমরা সেখানেই আমাদের প্রকৃত শান্তি খুঁজে পাবো।
এর জন্য সব সময় নিজের সুখের পাশাপাশি অন্যের সুখ দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে এবং সবাই মিলে যদি একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলেই কিন্তু জীবনের সকল দুঃখ-কষ্ট নিমেষেই সেই দূর হয়ে যাবে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য এবং ভালো মানুষের মতো করে বসবাস করার জন্য। আসলে আমরা যদি ভালো মানুষের মতো বসবাস করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখী হতে পারব। আর খারাপ মানুষদের সাথে বসবাস করলে সেখানে সুখের বদলে আমরা সারা জীবন দুঃখ পেয়ে যাব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।