শৈশবকাল।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ শৈশবকাল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে বর্তমান সময়ে আমরা বুঝতে পারছি যে আমাদের এই জীবন অপেক্ষা আমাদের শৈশবকালের শিক্ষা জীবন অনেক সুন্দর ছিল। কারন সেই শিক্ষা জীবনে না ছিল ভবিষ্যতের কোন চিন্তা। শুধুমাত্র তখন আমরা বন্ধু-বান্ধব খেলাধুলা এবং পড়াশুনা নিয়েই ব্যস্ত থাকতাম। তাছাড়া আমাদের অন্য কোন ধরনের চিন্তাভাবনা কখনো ছিল না। আর তখনকার সময়ের যেসব বন্ধুবান্ধব ছিল সেইসব বন্ধুবান্ধব ছিল নিঃস্বার্থ বন্ধু-বান্ধব। আসলে সেই শৈশবকালের সময়টাতে সবার ভিতরে কিন্তু এই নোংরা মন মানসিকতা কখনোই জন্ম নেয় না।


যেহেতু আমাদের শিক্ষাগুরু কিন্তু মা-বাবা। এরপর আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য প্রথমে প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয়। অবশ্য প্রথম দিন স্কুলে যাওয়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। কারণ তখনই জীবনের প্রথম আমরা মায়ের আঁচল থেকে প্রথম বাইরে বের হলাম। আসলে প্রথম দিন যখন আমরা স্কুলে যাই তখন আমাদের ভিতরে অনেক চিন্তার ভাবনা কাজ করে। কারণ তখন ভাবি স্কুলে কি না কি হয়। যাইহোক প্রথম দিনের স্কুলের সময়টাতে আমাদের তেমন কোন বন্ধু-বান্ধব থাকে না।


এছাড়াও স্কুলের সেই প্রথম সময়টাতে আমাদের কিছুদিন প্রায় একাকী ভাবে কাটাতে হয়। আসলে প্রথম অবস্থাতে আমাদের বন্ধু বান্ধবের সাথে মেলামেশার অনেকটা সময় লাগে। কারণ তখনও আমরা বন্ধুত্বের মর্ম বুঝিনা। অর্থাৎ বন্ধু জিনিসটা কি সেই ব্যাপারটা আমাদের ভিতর তখনও অনুভূতি সৃষ্টি হয় না। পরে যখন আমাদের সাথে অন্যান্য বন্ধুদের ভিতরে সম্পর্ক গড়ে ওঠে তখন আমাদের কাছে স্কুল জীবনটা অনেক মধুর সৃষ্টি হয়। তখন থেকে আমাদের স্কুল জীবনটা ভালো লাগতে শুরু করে।


তাই এই বন্ধুদের জন্য আমাদের প্রতিদিন স্কুল যেতে মন চায়। স্কুল থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস শিখতে পারি। আসলে জীবনটা তখন আস্তে আস্তে বাস্তব হতে শুরু করে। এই সময় যেসব বন্ধুর সৃষ্টি হয় সেসব বন্ধু থাকে নিঃস্বার্থহীন বন্ধু। তাদের মনে কোন হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। শুধুমাত্র তারা সবসময় চেষ্টা করে বন্ধুদের কিভাবে উপকার করা যায়। শৈশবকাল সবার মন থাকে একদম জলের মত পরিষ্কার।


আসলে ছোটবেলায় আমরা মাঝে মাঝে চিন্তা করতাম যে কবে আমরা বড় হবো। কারণ এই ছোটবেলায় আমরা ভাবতাম যে বড় হলে আমাদের আর পড়াশোনার কোনো চাপ থাকবে না। আমরা শুধু আনন্দ করে বেড়াতে পারবো। তাইতো আমরা সবসময় চিন্তা করি যে বড় কবে হব। আসলে আমরা যত বড় হতে থাকি আমাদের এই চিন্তা ভাবনা পুরোটাই পরিবর্তন হতে থাকে। কারণ বড় হওয়ার সাথে সাথে বাস্তব জগৎটা আমাদের সামনে চলে আসে। তখন আমরা আস্তে আস্তে ভাবলাম যে ছোটবেলার সময় অনেক ভালো ছিল। কেন যে বড় হতে গেলাম।


এরপরে যখন আমরা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম তখন থেকে আমাদের একদিকে যেমন পড়াশোনার চাপ তেমনি অন্যদিকে ছোট ছোট সংসারের চাপও আমাদের ঘাড়ে এসে পড়তে শুরু করল। এরপর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আবার চিন্তা হলো যে কলেজে আমরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করব এবং ভালো কলেজে কি চান্স পাব। আসলে এভাবেই আস্তে আস্তে আমাদের জীবনে টেনশন ঢুকে পড়ে। আসলে কলেজ জীবনের পর থেকেই জীবনের সংগ্রাম টাই আমরা বেশি উপলব্ধি করতে পারি।


এরপর থেকে একদিকে সংসারের চাপ এবং অন্যদিকে ভালো চাকরি করার জন্য আমাদের দিনরাত পরিশ্রম করতে হবে। অবশ্য পরিবারের যদি একটু সাপোর্ট থাকে তাহলে আমাদের অনেকটাই সাহায্য হয়। আর যেসব পরিবার একদম নিম্নবিত্ত শ্রেণীর সেসব পরিবারের জন্য সবথেকে বেশি কঠিন হয়ে যায়। একদিকে যেমন নিজের পরিবারের সবাই আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে থাকে। আবার অন্যদিকে চাকরির খোঁজে সারাদিন ঘুরে বেড়ানো। আসলে তখন আমরা ভাবি শৈশব কালটাই সবথেকে মনে হয় ভালো সময়।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

আমরা ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আর বড় হওয়ার পর ভাবি ছোট বেলাটাই ভালো ছিল। ঠিক বলেছেন ভাইয়া, আমরা যত বড় হই ভবিষ্যতের চিন্তা ভাবনা তত বাড়তে থাকে। বড় হওয়ার সাথে সাথে বাস্তব জগতকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আসলেই শৈশবকালটা আমাদের জীবনের সোনালী মুহূর্ত। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 3 years ago 

আসলে ভাইয়া শৈশব কাল আমাদের জন্য অনেক ভালো একটা সময়। জীবনে যতদিন যাবে শৈশবের মতো কোন দিন ফিরে আসবে না। শৈশবে কোন চিন্তা থাকে না যত চিন্তা থাকে বাবা মার।আর বড় হলেই যত জ্বালা।আর দরিদ্র ঘরের বাচ্চাদের তো কষ্টের শেষ থাকে না। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 3 years ago 

ছোটবেলার সবচাইতে বড় ছিল কবে বড় হবো এটা সবসময়ই ভাবা বুঝলেন দাদা। এখন সেটা উপলব্দি করছি। আমাদের শৈশব বেশ আনন্দে কেটেছে শুধু ছিল লেখাপড়ার প্রেসার। যেটা আমরা নিতে চাইতাম না। কিন্তু এখন নিজের ক‍্যারিয়ার নিজের পরিবার সবকিছুর টেনশন চেপে ধরেছে। দারুণ একটা বিষয়ে লিখেছেন। নিজের মধ্যেই এখন আফসোস হয় কেন ফেলে এলাম ঐ শৈশব।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39