জীবন বড়ই কঠিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবন বড়ই কঠিন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17368292218613258074013518742606.jpg



সোর্স


আমরা সবাই সাধারণত বিভিন্ন ধরনের পরিবারের জন্মগ্রহণ করি। অর্থাৎ কেউ ধনী পরিবারের জন্মগ্রহণ করে আবার কেউ গরিব পরিবারের জন্মগ্রহণ করে। যদিও মানুষ বিভিন্ন ধরনের পরিবর্তন জন্ম গ্রহন করে তবুও কিন্তু মানুষ তাদের নিজেদের অবস্থানকে সবসময় পরিবর্তন করতে পারে। আসলে এই পরিবর্তন হওয়ার প্রধান দিক হলো সেই মানুষকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। আসলে যারা গরিব পরিবারের জন্মগ্রহণ করে জীবনে বড় হওয়ার জন্য সবসময় কঠোর পরিশ্রম করতে পারে তারাই কিন্তু একসময় জীবনে বড় হতে পারে। আবার কিছু কিছু মানুষ হয়েছে যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করে কোন কিছু না করার ফলে তারা আস্তে আস্তে কিন্তু তাদের নিজেদের অবস্থান থেকে একদম পুনরায় গরিবে পরিণত হয়।


একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই জীবনটা বড়ই কঠিন। কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কারো সমস্যা বড় আবার কারো সমস্যা হতো। আপনি যদি মনে করেন যে আপনি গরিব পরিবারের জন্মগ্রহণ করেছে তাই আপনার জীবনের সমস্যা অনেক বেশি তাহলে এটি ভুল কথা। কেননা যারা ধনী পরিবার রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় তাদের দিন কাটায়। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে সমস্যা অবশ্যই রয়েছে। আর এই কঠিন জীবনে আমাদের প্রতিনিয়ত লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আসলে আমরা আমাদের অবস্থানকে সব সময় পরিবর্তন করার চেষ্টা করি। কেননা আমরা চাই যে পৃথিবীতে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য।


কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় চেষ্টা করে যে কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং অন্য মানুষের জীবনকে এত জটিল করা যায়। আসলে যে মানুষটি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই মানুষের সামনে এই খারাপ মানুষ গুলো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। তারাও কিন্তু মানুষের জীবনকে জটিল করতে অনেকটা সাহায্য করে। আসলে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি কারো সামনে জটিলতার সৃষ্টি করি এবং তাদের জীবনকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না। কেননা জীবনে বড় হতে গেলে সব সময় একটা ভালো মনের দরকার হয়। আর এই ভালো মনের মানুষগুলো কিন্তু জীবনে সব সময় সব ক্ষেত্রে জয়ী লাভ করে থাকে।


তাইতো আমাদের এই জটিল জীবনকে কি করে সহজ করা যায় সেই দিকে আমাদের সবসময় নজর রাখতে হবে। আর আমরা যদি নিজেকে জীবনকে নিয়ে চিন্তাভাবনা না করে অন্যকে নিয়ে চিন্তাভাবনা করি এবং তার জীবনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যা কিছুই করি না কেন সবকিছু কিন্তু আমাদের ভেবে চিন্তে করতে হবে এবং আমরা যদি ভেবেচিন্তে সকল ধরনের কাজ করতে পারি তাহলে আমাদের জীবনটা এত বেশি জটিল কখনোই হবে না। আসলে এই কঠিন জীবনে পরিশ্রম করার মধ্যে যারা আনন্দ খুঁজে পায় তারাই জীবনের প্রকৃত সুখ অর্জন করতে পারে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন দাদা। একমাত্র কঠোর পরিশ্রম পারে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে। তাই আমাদের সব সময় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে হবে।

 2 years ago 

1000022559.png

1000022558.png

1000022557.png

1000022556.png

1000022520.png

 2 years ago 

সত্যি আমাদের জীবন বড়ই কঠিন। কখনো কখনো পরিবেশ এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। কখনো জীবনে খুব কষ্ট নেমে আসে যা সহ্য করা যায় না। পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতা নেমে আসে। পরিশ্রম ছাড়া কোন ভাবে সফলতা অর্জন করা যায় না। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বাস্তবতা নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে জীবনটা বেশ কঠিন একটা মুহূর্ত। জীবনের এই মুহূর্তগুলো বেশ সংগ্রাম করে লড়াই করে বাঁচতে হয়। আর যারা অন্যের ক্ষতি করে বেঁচে থাকে তারা বিবেকহীন মানুষ। তাদের জন্য ভালো মানুষের সংগ্রাম আরো বেড়ে যায়।

 2 years ago 

পরিশ্রম আর ভালো মানসিকতা জীবনে সাফল্যের চাবিকাঠি-এ কথাটি চমৎকারভাবে তুলে ধরেছেন। নৈতিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ এমন সুন্দর লেখা শেয়ার করার জন্য।

 last year 

একটা ব‍্যাপার কী ভাই জীবন কে আপনি যদি কঠিন ভাবেন তাহলে সেটা কঠিন আর যদি সহজ ভাবেন তাহলে সেটা সহজ। এটা আপনার আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তবে ঐ কিছু খারাপ মানসিকতার মানুষ সবসময় থাকবেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38