বিপদের কেউ সুযোগ নেবেন না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বিপদে সুযোগ নেওয়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে মানুষ কিন্তু এক জায়গায় বসবাস করার প্রধান কারণ হলো মানুষ মানুষের সাহায্যে আসে এবং মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে তখন অন্যান্য মানুষরা এসে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। আসলে মানুষ হিসেবে মানুষের সাহায্য করা কিন্তু এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মানুষের এই সাহায্য করার মন মানসিকতার জন্য এখনো আমরা এই পৃথিবীতে টিকে আছে। আসলে মানুষের মধ্যে যদি সব সময় হিংসা বিবাদ বিরাজ করে তাহলে সেই জায়গাটা কখনো সুখের হতে পারে না এবং আস্তে আস্তে করে মানুষেরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু খারাপ মানুষরা রয়েছে যারা কিনা মানুষের বিপদ দেখে সুযোগ নিয়ে তারা তাদের ফায়দা লুটে নেয়। অর্থাৎ মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে মানুষ সাহায্য না করে তার ক্ষতি করে।
আসলে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমাদের সবসময় উচিত তাদের সাহায্য করা এবং সাহায্যের মাধ্যমে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু কিছু কিছু অর্থলোভী মানুষ রয়েছে যারা কিনা মানুষকে বিপদ থেকে উদ্ধার করা তো দূরের কথা তারা কিভাবে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিতে পারে সেইসব চিন্তা ভাবনা করে। আসলে মানুষের বিপদের সময় যদি এইসব চিন্তাভাবনা কেউ করে তাহলে এর মতো খারাপ লোক আর পৃথিবীতে একটি হতে পারে না। কেননা এই পৃথিবীতে যেহেতু আমরা বসবাস করি তাই একদিন না একদিন আমাদের সবাইকেই কোন না কোন বিপদের সম্মুখীন হতে হবে। আর আমরা যদি এই বিপদের সম্মুখীন হয়ে যাই তখন কিন্তু অন্যান্য মানুষ এসে আমাদেরকে আর সাহায্য করবে না আমাদের এই খারাপ কর্মের জন্য।
আসলে মানুষ হিসেবে আমরা অবশ্যই মানুষের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করব। কেননা এই পৃথিবীতে যদি মানুষ মানুষের সাহায্যে না আসে তাহলে অন্যান্য প্রাণীদের সাথে মানুষের আর কোন পার্থক্য থাকবে না। আসলে বর্তমান সময়ে মানুষ যেভাবে মানুষের সাথে হিংস্র আচরণ করে তা কিন্তু কোন প্রাণীকে হার মানিয়ে দেবে। আসলে মানুষের এই সব ধরনের হিংস্র মন মানসিকতা আসছে লোভের কারণে। আর মানুষ একটা জিনিস সব সময় বুঝতে চায় না যে লোভে পাপ এবং পাপে মৃত্যু। তবু তারা জীবনে প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু চাওয়ার আশায় থাকে এবং কি করে মানুষের ক্ষতি করে তার কাছ থেকে সর্বস্ব নিয়ে নেওয়া যায় সেদিকে সবসময় চিনতে পাবনা করে।
আর এজন্য আমাদের সব সময় কখনো কোন মানুষের বিপদের সুযোগ নেওয়া উচিত নয়। আর আমরা যদি মানুষের বিপদের সুযোগ না নিয়ে বরং সেই মানুষকে আমরা বিপদ থেকে একবার উদ্ধার করতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে আর কখনো ভুলবে না এবং আমাদের সব সময় মন প্রাণ দিয়ে ভালবাসবে। এছাড়াও আমরা যদি কোন ধরনের কোন বিপদে আপদে পড়ি তখন সেই মানুষগুলোই কিন্তু এগিয়ে এসে পুনরায় আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবে। কেননা জীবনে কার কখন কি হবে তা কিন্তু আমরা কেউ কখনো বুঝে উঠতে পারিনা। আর এজন্য আমরা সব সময় অন্যের উপকার করার চেষ্টা করব যাতে করে কেউ আমাদেরকে কখনো খারাপ চোখে না দেখে। আসলে এভাবে যদি আমরা মানুষ মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে এই পৃথিবী থেকে মানুষের ভেদাভেদ কমে যাবে এবং কেউ কারো বিপদে আপদে সুযোগ নেবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
সত্যি বলেছেন দাদা বিপদের সুযোগ নেওয়া ঠিক নয়। এখন চারদিকে আমরা এমন অনেক মানুষ দেখতে পাবো যারা কিনা এই অসময়ের সুযোগ নিয়ে নিজেদের ভাগ্য কে পরিবর্তন করার চেষ্টা করবে। তাই আমাদের সকলকে একটু সর্তক থাকতে হবে। যাতে করে আমাদের চারপাশের মানুষগুলো আমাদের থেকে সুযোগ নিতে না পারে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দাদা।