মানুষের মন সহজে বোঝা যায় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের মন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা মানুষকে সহজে বুঝতে গেলে সেই মানুষটির সাথে বহু বছর থাকতে হবে এবং তার সাথে ভালো আচরণ করতে হবে। কেননা আপনি যদি হঠাৎ করে কোন মানুষের সাথে পরিচিত হয় তার মন বোঝার চেষ্টা করেন তাহলে এই চেষ্টা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে এবং আপনি তাকে কখনো সুন্দরভাবে বুঝতে পারবেন না। এজন্য একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা যদি মানুষকে সঠিকভাবে ভালবাসতে পারি এবং সে মানুষটা যদি আমাদেরকে সঠিকভাবে ভালবাসতে পারে তাহলে আমরা একে অপরের মন বুঝতে পারব এবং একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসতে পারবো।
আসলে এই পৃথিবীতে এখন মানুষের মন বোঝা সব থেকে বড় একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেননা সেই মানুষগুলো কখন যে কি চায় তারা নিজেরাও বুঝতে পারে না এবং এর ফলে কিন্তু অন্য মানুষটি তার জন্য যে কতটা কঠোর পরিশ্রম করে তাও সে মানুষটি কখনো বোঝাতে পারে না। আসলে প্রত্যেকটা মানুষ এর অবশ্যই অন্য মানুষটিকে বুঝতে চেষ্টা করতে হবে এবং তার অবস্থান বুঝে তার উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি না বুঝে আপনার ইচ্ছা মত একটা মানুষের কাছ থেকে সব সময় বিভিন্ন ধরনের জিনিস চাইবেন এতে করে তার উপর অনেক চাপ পড়তে পারে।
একটা মানুষ যখন অন্য একটি মানুষের মন সঠিকভাবে বুঝতে পারে তখনই কিন্তু সেই মানুষটি তাকে ভালবাসতে পারে এবং আপন করে নিতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য চেষ্টা করতে পারি। আসলে যারা মানুষকে মন দিয়ে ভালবাসে তারা সব সময় কষ্ট পেয়ে যায় এবং অন্য মনের মানুষটি যদি ভালো না হয় তাহলে তারা কখনো অন্য মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পায় না। এজন্য আমরা সব সময় মানুষকে বুঝে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করব।
যারা ভাল মনের মানুষ তারা সব সময় মানুষের কাছ থেকে ভালোবাসা পায় এবং সেই মানুষগুলোকেই সব সময় আপন করা উচিত। আর যাদের মনের মধ্যে ভালো কোন জিনিস নেই এবং সবসময় বিভিন্ন ধরনের খারাপ জিনিস ঘুরে বেড়ায় তাদের থেকে সবসময় আমাদের সাবধান থাকতে হবে এবং দূরে সরে থাকতে হবে যাতে করে আমরা জীবনটাকে সুন্দর করতে পারি এবং এই মানুষগুলো অনেকটা নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। যেহেতু তাদের মন অনেকটা শক্ত থাকে তাই তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের মনে আঘাত দিয়ে তাদের জীবন থেকে সুখ দুঃখ কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।