অপছন্দের মানুষ।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপছন্দের মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যে মানুষটা আমাদের পছন্দ নয় সে মানুষটার পাশে আমরা কখনো থাকার চেষ্টা করি না এবং সেই মানুষটা যদি আমাদের জীবন থেকে দূরে সরে যায় তাহলে সেটি আমাদের জন্য ভালো। আসলে এই পৃথিবীতে অপছন্দের মানুষগুলোকে কেউ কিন্তু কখনো সহ্য করতে পারে না এবং সবাই তাদের থেকে অনেক বেশি দূরে থাকার চেষ্টা করে। একটা মানুষ অপছন্দের হয় এর পিছনে কিন্তু বিভিন্ন ধরনের কারণ রয়েছে। আপনি যদি একা একটি মানুষকে অপছন্দ করেন এবং সবাই সেই মানুষটিকে পছন্দ করে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার মনের মধ্যে কোন ধরনের খারাপ জিনিস রয়েছে এবং এর জন্য এই মানুষটিকে আপনি পছন্দ করতে চান না।
কিন্তু সবাই যেখানে একটি মানুষকে অপছন্দ করে তাহলে আপনি বুঝবেন যে সেই মানুষটি খারাপ মানুষ এবং তাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই সমাজে যদি আমরা মানুষের পছন্দের মানুষ হয়ে বসবাস করতে না পারি তাহলে কেউ কিন্তু কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সবাই নিজের মতো করে এই মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। যারা সবসময় মানুষের ক্ষতি করতে চায় এবং মানুষের থেকে দূরে সরে যায় তারা কিন্তু কখনো মানুষের ভালবাসার পাত্র হতে পারে না এবং এই মানুষগুলোকে সবাই অনেক বেশি ঘৃণা করে তাদের জীবন থেকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় অন্য মানুষের উপকার করতে চায় এবং অন্য মানুষের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দেয় সেই মানুষগুলোকে কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে এবং সে মানুষগুলোকে ভালবেসে সবসময় পাশে রাখার চেষ্টা করে। আসলে ভালো মানুষ কখনো অন্যের অপছন্দের মানুষ হতে পারে না এবং সব সময় সে মানুষগুলোকে অন্যান্য মানুষগুলো অনেক বেশি মন প্রাণ দিয়ে ভালবাসে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে অন্য মানুষগুলোকে আমরা মন প্রাণ দিয়ে ভালবাসতে পারি এবং তাদের পাশে সারা জীবন থেকে যেতে পারি।
আসলে এই পৃথিবীতে মানুষের পছন্দের মানুষ হয়ে বেঁচে থাকা কিন্তু অনেক বেশি কঠিন। কেননা আপনার একটি ভুল কাজ একজন মানুষ এর থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে এবং আপনি মানুষের কাছে অপছন্দের মানুষ হয়ে যাবেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের পাশে থেকে মানুষের উপকার করতে পারি এবং মানুষের উপকার করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এভাবে যদি আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং প্রত্যেকটা মানুষকে অনেক বেশি ভালোবাসতে পারবো। এজন্য আমরা সব সময় মানুষের পছন্দের মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।