কর্মফল।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কর্মফল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17849531481887334550643498175922.png



সোর্স


এই পৃথিবীতে আপনি যে কর্ম করে যাবেন সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ আপনি যদি সবসময় ভালো কর্ম করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেকটি মানুষ ভালবাসবে এবং আপনি যদি সবসময় খারাপ কর্ম করেন তাহলে কিন্তু সবাই আপনাকে ঘৃণা করবে এবং আপনার বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হবে। অনেক মানুষ আছে যারা সারা জীবনে কখনো ভালো কর্ম করে না এবং তারা সবসময় ভালো ফল আশা করে। এই বোকা শ্রেণীর মানুষগুলো কখনো বুঝতে চেষ্টা করে না যে জীবনে কখনো কর্ম খারাপ করলে সে কর্মের ফল কখনো ভালো হতে মোটেও পারে না।


এজন্য আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কর্ম করতে হবে যাতে করে আমরা একটা সুন্দর জীবন গড়তে পারি এবং সেই সুন্দর জীবন নিয়ে সবাইকে একসাথে উপভোগ করতে পারি। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় ভালো কর্ম করে এবং তারা কখনো স্বার্থপর প্রকৃতির হয় না এবং তারা সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে বেঁচে থাকতে চায়। এই প্রকৃতির মানুষগুলো সব সময় ভালো হয়ে থাকে এবং তারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে এবং মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে তখন সর্বপ্রথম তারা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে।


এজন্য আমাদের সবসময় ভালো কর্ম করতে হবে এবং ভালো মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে যাতে করে সেই ভালো মানুষদের কাছ থেকে আমরা ভালো কাজ শিখতে পারি এবং সেই ভালো কাজ করে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারি। যারা খারাপ মানুষ তারা কিন্তু কখনো ভালো কাজ করতে পারে না এবং তারাও চেষ্টা করে ভালো মানুষগুলোকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্নভাবে এই খারাপ কাজের মাধ্যমে তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো জীবনে কখনো ভালো হতে পারে না এবং তাদের কর্মফল কখনো তারা পরিবর্তন করতে পারে না।


তাইতো প্রত্যেকটা মানুষকে অবশ্যই ছোটবেলা থেকে ভালো কাজকর্ম করতে হবে এবং মানুষের উপকার করার মত মন মানসিকতা তৈরি করতে হবে যাতে করে আমরা সবাইকে কাছে টেনে ভালো পরামর্শ দিতে পারি এবং ভালো কাজের ফল এবং খারাপ কাজের ফল সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আসলে যারা সারা জীবন খারাপ কর্ম করে যায় তাদের আপনিতো চেষ্টা করলেও ভাল পথে নিয়ে আসতে পারবেন না এবং তাদের দিয়ে জীবনটাকে কখনো সুন্দর করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই ভালো কাজের মধ্যে থাকতে হবে এবং সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37