ভালো মানুষের অভাব। steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো মানুষের অভাব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে এই পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব। আমরা ভালো মানুষের চোখে বাইরে যে সব লোককে ঘুরে বেড়াতে দেখি তারা কিন্তু আসলে ভালো মানুষ নয়। কারণ তারা ভালো মানুষের মুখোশ পরে এই সমাজে ঘুরে বেড়ায়। এই ভালো মানুষের মুখোশ ছাড়া এই পৃথিবীতে অরিজিনাল ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমাদের চারিপাশে বিভিন্ন রঙের মানুষ ঘুরে বেড়ায় সবসময়। অনেকে আছে আবার বিভিন্ন রঙের অধিকারী। আবার অনেকে আছে গিরগিটির মতো হঠাৎ করে তাদের নিজেদের রঙের পরিবর্তন করে।


আসলে পৃথিবীতে ভালো মনের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। কঠিন তো দূরের কথা একদম পাওয়াই যায় না বলে মনে হয়। কারণ আমার মনে হয় পৃথিবী থেকে ভালো মানুষের নামটি উঠে গেছে। এখন এই বিলুপ্ত ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। শুধু তাদের ভালো কাজকর্ম আমরা খুঁজে পাই। কারণ এই ভালো মানুষরা কখনো খারাপ কর্মে লিপ্ত থাকত না। কারণ তারা পৃথিবীতে সব সময় ভালো কিছু করার চেষ্টা কর। আর ভালো কর্মের মাধ্যমে তারা আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে।


কারণ এই পৃথিবীতে সবাই বেঁচে না থাকলেও তাদের কর্ম সব সময় বেঁচে থাকে মানুষের হৃদয়ে। এছাড়াও এসব ভালো মানুষ আমাদের সব সময় শিক্ষা দিয়েছে যে কখনোই কোনো খারাপ কাজ করা যাবে না। সব সময় ভালো কর্ম করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে সবার উপকার করতে হবে। আসলে আমাদের সমাজে চারিপাশে এত লোক ঘুরে বেড়ায় যে কে কখনো আমাদের ক্ষতি করে বা উপকার করে তা আমরা কখনোই বুঝতে পারি না। কারণ তাদের মন মানসিকতা সময়ের সাথে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। তাদের মনে আজ সেই কোমলতার অবস্থান একদম হারিয়ে গেছে।



কারণ এখন মানুষের মানুষকে সহজেই বিশ্বাস করতে পারে না। কারণ মানুষ আঘাত খেতে খেতে এতটাই তাদের মন শক্ত হয়ে যায় যে তারা আর সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। কারণ মানুষ মানুষকে কিভাবে বিশ্বাস করবে সেটি বুঝে উঠতে পারে না। কারণ মানুষ প্রতিনিয়ত যাকে বিশ্বাস করে সে তার সাথে সবসময় বিশ্বাসঘাতকতা করে। আরে বিশ্বাসঘাতকতার কারণে মানুষ আর সহজে মানুষকে বিশ্বাস করতে পারে না। তাইতো মনে হচ্ছে দিন দিন আমাদের সমাজের মাঝ থেকে এই ভালো মানুষ নামটা একদম উঠে যাচ্ছে।


ধরুন আপনি কোন মানুষকে বিনা স্বার্থে সাহায্য করতে এগিয়ে গেলেন। আপনি তাকে সাহায্য করলেও লোকটি কিন্তু আপনার বিষয়ে সঠিক ধারণা নিতে পারবে না। কারণ লোকটি প্রতিনিয়ত দেখে এসেছে যে কেউ যদি কাউকে সাহায্য করে যে সাহায্যের পর সেই তার ক্ষতি করে। তাই আপনি পরিষ্কার মন নিয়ে যদি তার উপকার করেন সে বুঝবে যে এই উপকারের পর আপনি তার ক্ষতি করবেন। তাইতো আপনি কখনোই অন্য কারো উপকার করতে চাইবেন না।


সকালে উপকারের মর্ম এখন আর কেউ বুঝতে পারে না। কারণ সেই মীরজাফরের সময় থেকে বিশ্বাসঘাতকতাটা এখনও চলে আসছে। যদি তার আগেও বিশ্বাসঘাতকতা ছিল কিন্তু মীরজাফরের মত এমন বিশ্বাসঘাতকতা করার সাহস কেউ আগে কখনো পাইনি। আসলে এই বিশ্বাসঘাতকতা এখন মানুষের রক্তে রক্ত মিশে গেছে। তাই আর মানুষ মানুষকে কখনো বিশ্বাস করতে পারে না। আর বিশ্বাস কি করেই বা করবে। কারণ যদি মানুষ মানুষকে বিশ্বাস করে তাহলে সেই মানুষ তার বুকে ছুরি মারতে কখনোই ভোলে না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

আপনি ঠিক বলেছেন। বর্তমান সময়ে ভালো মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। নিজে সৎ হলেও পাশে থাকা ব্যক্তিটি সততার পরিচয় নাও দিতে পারে। বর্তমান সময়টাই এই রকম। ধন্যবাদ আপনাকে বাস্তবতা তুলে ধারর জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

দাদা এখন কিন্তু সত্যি চারদিকে ভালো মানুষের অভাব। আগে জানতাম যে নিজে ভালো হলে নাকি দুনিয়া ভালো। এখন তো দেখছি নিজে ভালো হতে হতে নিঃস্ব হয়ে গেলেও দুনিয়া আর ভালো হয় না । সবাই হাতে বাশঁ নিয়ে দাঁড়িয়ে থাকে কখন এক ধাক্কায় উপরে তুলে দিবে। আর এ অবস্থার উন্নতি হবে বলে আমার কিন্তু মনে হয় না। বরং আরও খারাপ হবে। দারুন লিখেছেন কিন্তু । ধন্যবাদ এত সুন্দর লিখনির জন্য।

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আজকে আপনার জেনারেল রাইটিংটি লিখেছেন পড়ে বেশ ভালই লাগলো। আসলে আপনি ঠিকই বলেছেন আজকাল ভালো মানুষ পাওয়া যায় না। আসলে ভালো মানুষ পাবেন কিভাবে আমাদের সকলের যে বিবেক বলে কিছু আছে সেটা আমরা ভুলে গিয়েছি। আর তার কারণেই আমরা কাউকে বিশ্বাস করতে চাই না বা কারো প্রতি বিশ্বাস করাতে চাই না। তবে হ্যাঁ এখনো অনেক ভালো মানুষ রয়েছে তাদের কারণে এখনো পৃথিবীটা টিকে রয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার মতামত প্রকাশ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোষ্টের লেখাগুলোকে জাস্টিফাই করার একটা মার্কডাউন কোড আছে সেই কোডটা ব্যবহার করলে পোস্টের কোয়ালিটি আরো ভালো হতো।

 3 years ago 

বিশ্বাস অনেক বড় একটা জিনিস। কারো প্রতি বিশ্বাস তৈরি হতে তো অনেক সময় লাগে কিন্তু সেই বিশ্বাস ভাঙতে এক মূহূর্ত সময় নেয় না। বিশ্বাস ভাঙলে সেই বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। ভালো মানুষের কথা বললেন দাদা। আর কিছুদিন পর ভালো মানুষ দেখতে মিউজিয়ামে যাওয়া লাগবে। কোথায় সেই সহজ সরল ভালো মানুষ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রত্যেকটা মানুষই কারো না কারো গল্পে খারাপ, একদম পিওর মানুষ খুঁজে পাওয়া এই সময় মুশকিল, তবে ভালো খারাপ মিলিয়েই আমাদেরকে চলতে হবে খুব ভালো লাগলো আজকের আপনার টপিক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38