মনের কষ্ট মুছে ফেলতে হয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মনের কষ্ট সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17370189060411430307587329300202.jpg



সোর্স

মনের দুঃখ কষ্ট যারা সহজে মুছে ফেলতে পারে তারাই কিন্তু আবার নতুন করে কোন কাজে উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে পারেন। আসলে এই পৃথিবীতে বিভিন্ন মানুষ কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্ট পেয়ে থাকে। এছাড়াও কাছের মানুষগুলো যখন আমাদেরকে কষ্ট দেয় তখন আমাদের সেই কষ্টের কোন সীমা থাকেনা। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি মনের কষ্টকে মুছে না ফেলতে পারি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের পিছনের সেই স্মৃতিগুলো আমাদের সব সময় পিছনের দিকে টেনে রাখবে। এজন্য কষ্টকে জীবনের একটা অঙ্গ ধরে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং নিজেদেরকে অবশ্যই ভালো জায়গায় পৌঁছানোর জন্য পরিশ্রম করব।


আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে দূরের মানুষগুলো আমাদের কষ্ট দিলে আমাদের যতটুকু কষ্ট হয় তার থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট হয় যখন কাছের মানুষগুলো আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আসলে যে মানুষগুলোর জন্য আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি এবং আমাদের জীবনের সকল চাহিদাগুলো ত্যাগ করে আমরা তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি সেই মানুষগুলো যখন আমাদেরকে কষ্ট দেয় তখন আমাদের দুঃখের আর কোন সীমা থাকে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা কোন মানুষকে যদি সুখ না দিতে পারি তাহলে তাকে কষ্ট দেয়ার অধিকার আমাদের কিন্তু কখনোই থাকবে না। আসলে প্রিয় মানুষ আমাদেরকে সব সময় পিছন থেকে সাপোর্ট করে।


অনেকে মনে করে যে তাদের প্রিয় মানুষগুলো তাদের জন্য কোন কিছু করে না কিন্তু একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে কোন প্রিয় মানুষ যদি আমাদের মনবল দৃঢ় রাখার সবসময় চেষ্টা করে এবং তারা পিছন থেকে সবসময় আমাদের উৎসাহ দিয়ে থাকে তাহলে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আলাদা ধরনের একটা উদ্দীপনা পেয়ে থাকি। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় আপনার জীবনের জয়কে তারা কটুক্তি করবে এবং কি করে আপনারা সবসময় পিছনের দিকে পিছিয়ে যেতে পারেন সেজন্য তারা সব সময় চেষ্টা করতে থাকবে। আর তারা যদি আপনার মনে কোন কষ্ট দেয় তাহলে সেই কষ্টকে আপনারা নিমিষে ভুলে গিয়ে আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।


কেননা জীবনের কষ্টটাকে আমরা সবসময় সহ্য করে যদি একবার ভালো জায়গায় পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমাদের আর কখনো পিছনের দিকে ফিরে দেখতে হবে না। এই পৃথিবীতে অনেক ব্যক্তিরা রয়েছে যারা শত কষ্টের মাঝে সব সময় বেঁচে থাকার স্বপ্ন দেখেছে এবং প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেছে। আর এভাবে তারা কঠোর পরিশ্রম করতে করতে একসময় একটা ভালো জায়গায় যখন পৌঁছে গেছে তখন তাদের পিছনের সব দুঃখ কষ্ট নিমেষেই মুছে গেছে। তাইতো আমাদের অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে যাতে করে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সকল দুঃখ-কষ্ট আমাদের মনের ভিতর থেকে সব সময় মুছে ফেলতে পারি। এভাবে আমরা অবশ্যই জীবনে একদিন না একদিন জয়ী লাভ করব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

জীবনকে নিয়ে যেহেতু সামনের দিকে এগিয়ে যেতেই হবে, তাই জন্য মনের কষ্ট মুছে ফেলাই সবথেকে ভালো উপায়। যদি আমরা মনের কষ্ট বয়ে নিয়ে বেড়াই তবে সামনের দিকে এগিয়ে যেতে অনেক অসুবিধা হয়। কিন্তু কাছের মানুষেরা যখন কষ্ট দেয়, তখন সেই আঘাত দীর্ঘস্থায়ী হয়ে ওঠে।

 2 years ago 

আসলে দাদা কাছের মানুষদের থেকে আশাগুলো অনেক বেশি থাকে তাই কাছের মানুষের অল্প আঘাতে অনেক বেশি ধাক্কা লাগে। আমরা মনে মনে কোথাও গিয়ে ভাবি আমাদের দোষ বোন বা যাবতীয় জিনিস কাছের মানুষগুলো সবকিছুই অপেক্ষা করে আমাদের ভালবেসে যাবে কখনো আমাদের হাত ছাড়বে না, বিরাট পরিমানের আশা-ভরসা ভালবাসা সবকিছু ঘিরে থাকে এই কাছের মানুষ গুলোই। সেই জন্যই হয়তো আঘাতের পরিমাণ যেমনই হোক মনের আলোড়ন অনেক বেশি হয়। তবে জীবন যেহেতু নদীর মতো কেবল এগিয়ে যায় তাই কোন কিছুকে আঁকড়ে না থেকে এগিয়ে চলাই ভালো তাতে করে লক্ষ্য পূরণ হওয়ার পর কোন কষ্ট ইয়ার কষ্ট বলে মনে হবে না। আপনার পুরো বক্তব্যটা খুবই সুন্দর ছিল।

 2 years ago 

মনের মধ্যে কখনো কষ্ট পুষে রাখতে নেই। কষ্ট যত পুষে রাখা যাবে তত নিজের কষ্টের তীব্রতা বৃদ্ধি পাবে। তাই সব সময় মনে রাখতে হবে যত বড়ই কষ্ট হোক না কেন যত দ্রুত পারা যায় মন থেকে ঝেড়ে ফেলা বেটার।

 2 years ago 

1000022846.png

1000022845.png

1000022844.png

1000022843.png

1000022748.png

 2 years ago 

শুনতে সহজ মনে হলেও এটা সত্যি বেশ কঠিন। মনের কষ্ট মুছে ফেলা মোটেও সহজ না। এটা সহ‍্য করে নিতে হয় । আর না হলে একসময় গিয়ে ঠিকই সয়ে যায় এটা। অনেক সুন্দর লিখেছেন ভাই। সাধারণত এই ধরনের টপিক নিয়ে এভাবে কেউ লেখে না। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39