নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দুর্বলতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীর হলো এমন একটা জায়গা যেখানে সবাই সবাইকে নিচে চাপিয়ে রাখার চেষ্টা করে। আসলে আপনি যদি অন্য কাউকে নিচের দিকে চাপিয়ে রাখার চেষ্টা করেন তখন কিন্তু আপনি তার সর্বপ্রথম দুর্বল জায়গা গুলো খোঁজার চেষ্টা করবেন। কেননা আপনি যখন কোন একজন ব্যক্তির দুর্বল জায়গাটা খুঁজে পাবেন তখন কিন্তু আপনি তাদের সেই দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবেন। আসলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সব সময় প্রত্যেকটা মানুষের দুর্বল জায়গার সন্ধান করে যাতে করে তারা সবসময় সেই মানুষগুলোর বসে থাকে। অর্থাৎ আপনি সেই মানুষগুলোকে দিয়ে যা কিছু তাই করাতে পারেন। আসলে এভাবে যদি আমরা আমাদের নিজেদের দুর্বল জায়গা গুলোকে উন্মুক্ত করি তাহলে সবাই আমাদেরকে পেয়ে বসবে।
এজন্য আমরা কখনো আমাদের নিজের দুর্বলতা প্রকাশ করতে যাব না। কেননা এই পৃথিবীতে আপনি বিশ্বাসযোগ্য লোক খুঁজে হয়তোবা কখনোই পাবেন না। আর আপনি যদি কোন একজন খারাপ ব্যক্তিকে বিশ্বাস করে আপনার সেই দুর্বল জায়গা গুলো প্রকাশ করার চেষ্টা করেন তাহলে সেই ব্যক্তি গুলো কখনো আপনাকে আর উপরের দিকে উঠতে দেবে না এবং সব সময় আপনার সেই দুর্বল জায়গা ধরে টেনে নিচের দিকে নামিয়ে রাখার চেষ্টা করবে। এজন্য আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে আমরা যদি নিজেদের দুর্বলতা গুলো নিজেদের মনে রেখে সেগুলো সমাধান করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব এবং কেউ আমাদের আর কোন কিছু করতে পারবে না।
একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে একবার সে কিন্তু তার সেই দুর্বল জায়গা গুলোর জন্য বারবার আঘাত পেয়ে পিছনের দিকে পড়ে থাকে। আসলে আমরা যদি ভালো মনের মানুষ হতে পারি তাহলে সবসময় চেষ্টা করব যে মানুষগুলো দুর্বল জায়গায় রয়েছে সেগুলো সঠিক করার জন্য। অর্থাৎ যে মানুষটা যেখানে দুর্বল সেখানে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে সেই মানুষটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এজন্য এই পৃথিবীতে আমরা সব সময় এমন একটা মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের সকল দুর্বলতা গুলো সঠিক করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আর আমরা যদি এভাবে বীরের মতো সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কেউ আমাদেরকে আর কখনো পিছনে দিকে টেনে রাখতে পারবে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় উন্নতি লাভ করতে পারব। আর এই পৃথিবীতে যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা জীবনে সঠিকভাবে কখনো বড় হতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় পিছিয়ে থাকে। তাইতো বর্তমান যুগের সাথে নিজেদেরকে তৈরি করে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি এভাবে নিজেদেরকে বীরের মতো তৈরি করতে পারি তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এগিয়ে থাকবো এবং নিজেদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
দুর্বলতা স্বীকার করা আসলে শক্তির লক্ষণ। এটি নিজেকে উন্নত করার প্রথম ধাপ। আপনার এই সৎ মানসিকতা প্রশংসনীয়।নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, 'আমরা ভয় পাই না কারণ আমরা দুর্বল, বরং দুর্বল কারণ আমরা ভয় পাই।নিজের দুর্বলতা চিনলে তাকে জয় করা সহজ হয়।আমিও একসময় জনসম্মুখে কথা বলতে ভয় পেতাম, কিন্তু নিয়মিত চেষ্টায় এখন অনেক উন্নতি করেছি। আপনার জন্যও শুভকামনা।
বাস্তবসম্মত কথা আলোচনা করেছেন দাদা,পড়ে ভালো লাগলো।আসলেই নিজের দুর্বলতা প্রকাশ করলেই বিপত্তি,সেখানেই মানুষ আঘাত করে বারেবারে।নিজেই নিজের দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত, ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন, নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই ভাই। অনেকে সময় বুঝে দূর্বলতার সুযোগ নিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বিষয় চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।