ভালো মানুষের প্রয়োজন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো মানুষের প্রয়োজন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে ভালো মানুষের অবশ্যই দরকার আছে। কেননা চারিদিকে এত বেশি খারাপ মানুষ এই খারাপ মানুষের ভিড়ের মধ্য থেকে যদি আমরা ভালো হতে না পারি তাহলে কিন্তু এই পৃথিবীটা আর কখনো সামনের দিকে ভালোভাবে এগোবে না এবং সবাই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে। আসলে মানুষ যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই সে অন্য মানুষকে ভাল রাখতে পারে এবং ভালোভাবে সে তার নিজের জীবনটাকে কাটাতে পারে। কিন্তু মানুষ যদি ভালোভাবে থাকতে না পারে সে কখনো অন্য মানুষকে ভালো রাখতে পারে না এবং নিজেকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদেরকে অবশ্যই প্রত্যেকটা মানুষ ভালোবাসে এবং প্রত্যেকটা মানুষ তাদের বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য চেষ্টা করে। আপনি যখন একজন ভালো মানুষের সাথে মেলামেশা করবেন তখন আপনি কখনো সেই ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না বরং সেই মানুষটি যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে আপনি তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি ভালো মানুষ না হন তাহলে কেউ কখনো আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য চেষ্টা করবে না।
এই পৃথিবীতে মানুষ এখন খারাপ মানুষ হয়ে গেছে এবং তাদের মধ্যে কোন ধরনের ভালো চিন্তাভাবনা না থাকার জন্য তারা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আসলে আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে সুন্দর করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভাল কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারলে জীবনটাকে সুন্দর করতে পারব।
প্রত্যেকটা মানুষকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ হিসেবে যদি আপনি কঠোর পরিশ্রম করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন না এবং এই সুন্দর জীবনটাকে আপনি কখনো ফিরে পাবেন না। এজন্য আমাদের সর্বপ্রথম ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হয়ে জীবনে সামনের দিকে ভালোভাবে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে ভালো হতে পারি এবং অন্যকে ভালোভাবে রাখতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!