পিছনে যারা বদনাম করে।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পিছনে যারা বদনাম করে তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17300531583175988528716940169729.jpg



সোর্স

এই পৃথিবীতে যেমন ভালো মানুষের অভাব ঠিক তেমনি খারাপ মানুষের কোন অভাব নেই। আসলে এই জিনিসটা যদি উল্টো হত তাহলে সবকিছু ভালো হতো। সমাজে বসবাস করতে করতে আমরা বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে পরিচিত হয়ে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে সমাজের সকল লোকের সঙ্গে আমাদের তেমন একটা ভাব কখনোই থাকে না। অর্থাৎ একজনের সাথে আমাদের বেশি ভালোবাসা সম্পর্ক থাকে আরেকজনের সাথে আরেকটু কম ভালোবাসার সম্পর্ক থাকে। কেননা এসব মানুষগুলো তাদের আচার-আচরণের জন্য তারা কম বেশি ভালোবাসা পেয়ে থাকে। এই সমাজে এমন কিছু লোক আছে যারা আপনার সামনে একরকম আচরণ করবে এবং আপনার পিছনে তারা সবসময় বদনাম করবে।


আসলে আপনার কথা আরেক জনের কানে লাগাবে এবং আরেক জনের কথা আপনার কানে লাগাবে। আর এভাবে তারা একে অপরের সাথে ঝগড়া-বিবাদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে। এসব মানুষেরা কখনো অন্যান্য মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারে না বরং সব সময় অন্য মানুষদের ক্ষতি চায়। আর এই সব মানুষদের থেকে যখন আমরা দূরে থাকবো তখন আপনার সম্পর্কে আরো বেশি বদনাম করতে শুরু করবে। আর আপনি এদের সামনাসামনি যখন আসবেন তখন আপনার সম্পর্কে তারা সবসময় গুনগান গাইবে মনে হবে যেন সে আপনার অনেক প্রিয় একটা মানুষ। তাইতো আমাদের সব সময় এসব মানুষের থেকে এড়িয়ে চলা উচিত। কেননা আমরা যদি এড়িয়ে চলতে না পারি তাহলে এইসব মানুষের আমাদের জীবনে বড় ধরনের একটা ক্ষতি করতে পারে।


আসলে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এসব মানুষগুলো কখনো কারো কাছ থেকে ভালোবাসা পেতে পারে না। আসলে সবাই এদের প্রকৃত চেহারাটা জানতে পেরেও এদের সামনাসামনি তেমন কোন কিছু বলে না। কেননা এরা কখনো সামনাসামনি কাজ করে না বরং এরা আপনার পিছনে সব সময় কাজ করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। আসলে আপনি এসব লোকেদেরকে যতই ভালোবাসার দেন না কেন তারা আপনার সেই ভালোবাসার মধ্য থেকে খারাপ জিনিস বের করে আপনার সম্পর্কে চারিদিকে বদনাম ছড়িয়ে বেড়াতে থাকবে। এজন্য আমরা একটা বিষয় সম্পর্কে সব সময় অবগত হব যে এইসব মানুষদেরকে ভালোবেসে কোন লাভ নেই। বরং তাদের থেকে সবসময় দূরে থাকাই আমাদের উচিত।


এসব লোকেরা তেমন একটা বেশি উন্নতির সাফল্য এগিয়ে যেতে পারে না। কারণ যে মানুষগুলো অন্যের ক্ষতি চায় তারা নিজেদের জীবনে কখনো সফলতার মুখ দেখতে পারে না। আর এইসব মন-মানসিকতার লোকেদের থেকে আমাদের দূরে থাকা উচিত এবং নিজেদের মতো করে সমাজে চলা উচিত। কেননা আমরা যদি একটু সাফল্য অর্জন করতে পারি তখন এসব লোকেরা আমাদের দেখে হিংসা করবে। আসলে তারা কখনো অন্যের সাফল্যে আনন্দিত হতে পারে না। কিন্তু আমাদের যদি এইরকম মন মানসিকতা নিয়ে আমরা সমাজের সব লোকেদের সাথে মেলামেশা করি তাহলে কিন্তু লোকজন আমাদেরকে কখনো মন থেকে ভালবাসবে না। তাইতো যারা এসব খারাপ প্রকৃতির লোক তাদের কাছে আমার অনুরোধ যে তারা যেন ভালো হয়ে সুন্দর একটা সমাজে সবার সঙ্গে ভালবাসার সম্পর্কে বেড়ে উঠতে পারে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

দিনশেষে এটাই সত্যি যে এমন স্বভাবের মানুষেরা নিজেরা কখনো সুখী হতে পারে না। অন্যের সাফল্য দেখে হিংসে করে, তাদের নামে কথা ছড়ানোতে এত ব্যস্ত থাকে, যে নিজেদের উন্নতির জন্য কাজ করার অবসরই পায় না! এমন মানুষ থেকে আমি সবসময়ই দূরে থাকার চেষ্টা করি। সে যদি নিজেরই বর্ধিত পরিবারের লোক হয়, তবুও দূরে থাকি এমন মানুষদের থেকে। এরা কখনো আপন হয় না।

 2 years ago 

ভীষণ সুন্দর একটি বিষয়ের অবতারণা করে পোস্ট লিখলেন। আপনার পোস্টগুলো মানুষের দৈনন্দিন জীবনের কথা এবং সমাজ ও মনস্তাত্ত্বিক ভাবনা গুলো খুব সুন্দরভাবে উঠে আসে। তাই আমি চেষ্টা করি পোস্টগুলো ফলো করবার। এই পোস্টেও আপনি প্রাসঙ্গিক একটি বিষয় তুলে আনলেন। মানুষ এখন বড় অচেনা। কাউকে ঠিকমতো বুঝেই ওঠা যায় না। কখন যে কে পেছনে ছুরি মারবে তা বুঝে ওঠা খুব কঠিন। কে যে কিভাবে ক্ষতি করে দেয় তা বুঝে উঠতে উঠতেই জীবন চলে যায়।

 2 years ago 

আপনি কিন্তু ঠিক বলেছেন ভাইয়া। যারা পিছনে বদনাম করে বেড়ায় তারা কখনো মানুষের দৃষ্টিতে ভালো পাত্র হতে পারে না। কারন উপর উপর মিল মহব্বত যত থাকুক মনের মধ্যে একপ্রকার ঘৃণা থেকে তাকে সব সময়।

 2 years ago 

আসলে অন্যর ক্ষতি করে কেউ কোন দিন সুখি হতে পারে না। পিছনে কথা বলা মানুষ শুরু মানুষের গিবত করতে পারে এর বেশি কিছুই করতে পারে না। এই ধরনের মানুষের সংখ্যা আজ সমাজে অনেক।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের মানুষগুলো কখনো কারো কাছে ভালোবাসা পায় না। ছোটবেলায় পড়েছিলাম পাছে লোক কিছু বলে। পিছনে কথা বলা মানুষগুলোর কথা এড়িয়ে চললেই ভালো থাকা যায়। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় অন্যের বদনাম করতে ব্যস্ত থাকে। কিন্তু তারা কখনো ভালো থাকতে পারে না। আসলে অন্যের খারাপ যারা চায় তারা নিজেরা কখনো সুখে থাকতে পারে না ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43