মনের মিল।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মনের মিল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
কিছু কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। অর্থাৎ তারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের যেমন ভাল লাগে ঠিক তেমনি তারা যখন আমাদের ছেড়ে দূরে চলে যায় তখন আমাদের আর ভালো লাগেনা। আর সেই সব মানুষের সঙ্গে আমাদের এমন একটা মনের মিল হয়ে যায় যে মিলের জন্য আমরা সেই মানুষটিকে ছেড়ে একটু সময়ের জন্য দূরে থাকতে পারি না। আসলে এই পৃথিবীতে এই মনের মানুষগুলোকে কাছে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের অজুহাত খুঁজে বেড়াই। কেননা আমরা যদি আমাদের মনের মানুষগুলোর থেকে সামান্য একটু সময়ের জন্য দূরে চলে যায় তখন মনে হয় যেন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই মনের মিলটা কিন্তু দুই-একদিনের সম্পর্কের মাধ্যমে কখনো গড়ে ওঠে না।
আসলে যে মানুষগুলোর সঙ্গে আমরা অনেকদিন এক জায়গায় বসবাস করতে করতে মনের অজান্তে তাদের প্রতি একটা ভালোবাসা চলে আসে। আপনি হয়তোবা প্রথম অবস্থাতে সাধারণভাবে তাদের সঙ্গে মেলামেশা করলেও পরবর্তীতে এই মানুষ গুলোদের জন্য আমরা যে কোন কিছু করতে রাজি। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে অনেক ধরনের লোক বসবাস করবে এবং তাদের সঙ্গে আপনার কখনো মনের মিল ঘটবে না। অর্থাৎ তারা এক ধরনের জিনিস চাইবে আর আপনি আরেক ধরনের জিনিস চাইবেন। কিন্তু আপনার মনের মানুষগুলোর সঙ্গে আপনার অনেক ধরনের মিল আপনি সবসময় খুজে পাবেন। অর্থাৎ সে কি চাইছে এবং কোন জিনিসটা চাইছে না সেটি আপনি খুব সহজে বুঝতে পারবেন।
আরেকটি জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোন বিষয়ে দুঃখ কষ্ট পেয়ে আপনার মনের মানুষের কাছে সেই জিনিসটা লুকিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সেই মানুষটির কাছে ধরা খেয়ে যাবেন। অর্থাৎ সেই কষ্ট কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে সে বলে দিতে পারব। তাইতো একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা কোন জিনিস কিন্তু আমরা আমাদের মনের মানুষের কাছে লুকিয়ে রাখতে পারব না। আসলে দুটো মানুষের মধ্যে যদি মনের মিল থাকে তাহলে সেই মানুষগুলোর সামনে যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন সবকিছুকে তারা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তারা তাদের নিজেদের সম্পর্ককে একদম জীবনের শেষ সময় অব্দি নিয়ে যেতে পারে।
আর এই জন্য আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কোন কাজকর্ম অথবা কোন আচরণে যদি আমাদের মনের মানুষগুলো কষ্ট পেয়ে থাকে তাহলে তাদের কাছে গিয়ে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং আবার তাদেরকে কাছে টেনে নেওয়া অবশ্যই দরকার। কেননা আমরা যদি আমাদের মনের মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকি সেই কষ্টটা কিন্তু বাইরের লোকের দেওয়া কষ্টের থেকে দ্বিগুণ মনে হবে। আসলে মনের মিল যে মানুষগুলোর মধ্যে থাকে সে মানুষগুলো ছাড়া এই পৃথিবীটা আমাদের কাছে অন্ধকার মনে হয়। আর এজন্য আমরা সব সময় আমাদের মনের মানুষগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব এবং তাদের কখনো সামান্য দুঃখ কষ্ট দেয়ার চেষ্টা করব না। আর এভাবেই মনের মানুষগুলো আমাদের পাশে থেকে যাবে সারা জীবন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
হ্যাঁ যদি সত্যিকার অর্থে সেই মানুষটা আপনাকে ভালোবাসে আর তার সাথে যদি আপনার মনের মিল থাকে সেক্ষেত্রে আপনার কষ্টটা সে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবে। তবে বাস্তবতা খুব কঠিন এমন ভালবাসার মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যার সাথে আপনার মনের মিল পড়বে।
আমরা যাদের ভালোবাসি পছন্দ করি যাদের কাছে থাকতে চাই তারা আমাদের কাছে পেয়েও দূরে ঠেলে দেয়। এটা বেশ খারাপ লাগে আমার কাছে। আর হ্যা কথাটা একেবারে ঠিক বলেছেন দাদা যারা আমাদের খুবই কাছের আমরা না বললেও তারা বুঝে যায় কিছু একটা হয়েছে আমাদের।