বৃষ্টিমুখর দিন

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি।

image.png

উৎস

কিছুদিন আগে বৃষ্টির অপেক্ষা নিয়ে পোস্ট করেছিলাম। আর আজ? আজ বৃষ্টি মুখর দিন নিয়ে পোস্ট লেখা।

এই তো কিছুদিন আগেই মনে হচ্ছিল এই মৌসুমে আর বৃষ্টি হবে না। কিন্তু পরিবেশ এত দ্রুতই পরিবর্তন হলো টের পেলাম না। হঠাৎ করে কালো অন্ধকার দিয়ে আসলো , ঝড় ও পাশাপাশি বৃষ্টি শুরু হল।অনেকদিন পর বৃষ্টি পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম বলা যায়। বৃষ্টির পানিতে যেন সতেজতা ফিরে পেয়েছে। সবুজ গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। নদী-নালা খালা-বিল সবকিছু যেন প্রাণ ফিরে পেল। সেইসাথে মানুষও একটু স্বস্তির নিশ্বাস ফেলছে। বৃষ্টির অপেক্ষায় ছিলাম।

বৃষ্টির দিনে শরীর একদম আলসে হয়ে যায়। বিশেষ করে কাজের ক্ষেত্রে। আমার তো ইচ্ছে করে রুমের দরজা লক কর ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে। আর সাথে মোবাইল ও হেডফোন লাগবে। বৃষ্টির সময় একা থাকতে বেশি ভালো লাগে। আবার বৃষ্টির সময় জানালার পাশে বসে ঝুম বৃষ্টি উপভোগ করতেও বেশ পছন্দ করি। বৃষ্টির দিন গ্রামে একটু বেশি উপভোগ করা যায়। তখন গ্রামের সব মহিলা একসাথে বলে গল্পগুজব করে। কেউ বা নকশি কাঁথা সেলায়। আর একটু বয়স্ক মহিলারা পান খেতে খেতে গল্প করে। আবার ছোটরা লুডু খেলায় মেজে উঠে।

image.png

উৎস

বৃষ্টির দিন গ্রামে একটু বেশি উপভোগ করা যায়। আমার মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য বেশ কাছ থেকেই উপভোগ করা সম্ভব হয়। যদিও অনেকদিন একসাথে হলে তখন একটু অস্বস্তি অনুভব হয়। কারণ বাহিরে হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হয়। বিশেষ করে কাদামাটির জন্য। আবার যারা ফেরিওয়ালা বৃষ্টির জন্য তাদের জীবিকা নির্বহন করতে পারছে না তখন আবার বেশ খারাপ লাগে। সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা বেশ কষ্টের মধ্যে পড়ে। ‌ আবার শহরের অলিতে গলিতে পানি উঠে। যাতায়াতে বেশ কষ্ট হয়। শহরের চাকরিজীবী ফেরিওয়ালা ও যানবাহন চালাতে একটু বেশি কষ্ট হয়। শহরের সবার ক্ষেত্রে একটু বেশি কষ্ট হয় কারণ তাদের দৈনন্দিন কাজের জন্য বাসা থেকে বের হতে হয়। গ্রামে এই কষ্টটা একটু কম পাওয়া যায়।
সত্যি বলতে কোন কিছুই অতিরিক্ত ভালো নয়। কিছুদিন আগেই প্রচন্ড গরম অতিষ্ট হয়ে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আর এখন হয়তো অনেকেই বৃষ্টিতে অতিষ্ট হয়ে রোদের অপেক্ষা করছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই বিষয়বস্তুটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।❣️❣️

@naimuu

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গত কয়েকদিন যাবত মূশল ধারে বৃষ্টি শুরু হয়েছে জা খুবই সমস্যা হয়ে দারিয়েছে আজকে তো সারাদিনই বৃষ্টি।বৃষ্টির দিনে আমার শুধু ঘুম পাই কাজ করতে ইছা করে না।সাথে খিচুরি হলে তো কথাই নেই।দারুন লিখেছেন।

 3 years ago 

এখন বলা যায় বিরক্ত হয়ে গেছি এই বৃষ্টি দেখতে দেখতে। কত জায়গায় কত মানুষ কত কষ্টই না করছে।

 3 years ago 

আপু, আজ সারাদিন আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। তবে আজ আমি এই বৃষ্টির দিনটি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি। কেননা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই সাথে গরম গরম খিচুড়ি খেয়ে বৃষ্টি দিন টা ভালোই কেটেছে। তবে আপনি ঠিকই বলেছেন যারা চাকরিজীবী বা কর্মজীবী মানুষ তাদের বৃষ্টির দিনে দুর্ভোগের শেষ থাকে না। যাইহোক আপু, বৃষ্টিমুখর দিন নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টির দিন তো খুব ভালোই উপভোগ করছে কিন্তু অসহায় মানুষদের কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগে।

 3 years ago 

আসলে আজ কয়দিন যেভাবে গরম পড়েছে সবাই বৃষ্টির জন্য খুবই অপেক্ষা করছে। অবশেষে আমাদের মাঝে বৃষ্টি নেমে আসলো। আসলে বৃষ্টির দিন আমার কাছে খুব ভালো লাগে। বাসায় থেকে সকল সাথে খাওয়া-দাওয়া গল্প গুজব করা ছাড়া আর তেমন কাজ থাকে না। সময় গুলো খুবই সুন্দর কাটে। আপনার বৃষ্টির দিনে অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বৃষ্টির দিনে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করার মজাই আলাদা। অনেকদিন এ বৃষ্টির অপেক্ষায় ছিলাম কিন্তু এখন এ বৃষ্টি বন্ধের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আপনার তো বৃষ্টির দিনের বেশ সুন্দর অনুভূতি আছে তাহলে। আমার কাছে কিন্তু আপনার চেয়ে আরো অনুভূতি বেশি আপু। বৃষ্টির দিনে জানালার পাশে বসে গান করতে ভীষণ ভাল লাগে। তাছাড়া বসে বসে সেই হারানো দিনের স্মৃতি গুলো মনে করে ভীষণ অনুভব করি। মনে হয় যে এক নিমিষেই সেই স্মৃতির রাজ্যে ফিরে যাই। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক বেশি ভালো লেগেছে আপু ধন্যবাদ।

 3 years ago 

জানালার পাশে বসে বাহিরে ঝুম বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে আমার। সত্যি বলতে আসলেই তখন পুরনো স্মৃতিগুলো মনে পড়ে।

 3 years ago 

আপু আপনি বেশ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি সত্যিই বলেছেন বেশি গরমও যেমন ভালো নয় তেমন বেশি বৃষ্টিও ভালো নয়। আমিও ভেবেছিলাম এবছর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু এখন হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে বৃষ্টিময় পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অতি বৃষ্টির জন্য চট্টগ্রাম শহরের মানুষেরা খুব ভোগান্তির শিকার হচ্ছে। আসলেই অতিরিক্ত কোন কিছুই ভালো নয় যেমন অতিরিক্ত গরম আমাদের সহ্য করার মতো ছিল না এখন অতিরিক্ত বৃষ্টিও আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

 3 years ago 

আমাদের এখানে কালকে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আপু তবে কিছুদিন ধরে মেঘলা হয়ে রয়েছে এই মুহূর্তেও বৃষ্টি পড়ছে। শুনেছি অন্যান্য স্থানে খুব ভারী বর্ষণ হয়েছে কিন্তু আমাদের এইদিকে হচ্ছে না এদিকে অনেক বৃষ্টির প্রয়োজন ছিল।

 3 years ago 

আমাদের এইদিকে সপ্তাহের বেশি দিন ধরেই ভারী বর্ষণ হয়ে চলছে। নিশ্চয়ই দ্রুতই আপনাদের ওদিকে বৃষ্টি হবে।

 3 years ago 

আপু একদম ঠিক বলেছেন এতোদিন গরম গরম তাই বৃষ্টি চাইছিলাম।আর এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যা কিনা মানুষের ভোগান্তির কারন হয়ে দাঁড়িয়েছে।আসলে কোন কিছুই অতিরিক্ত ভালো না।আপনার বৃষ্টিমূখর দিনের অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো আপু। সত্যি গ্রামে বৃষ্টিকে খুব বেশি অনুভব করা যায়। আপনার মতো আমারও বৃষ্টির দিনে কোন কাজ করতে ইচ্ছে করে না।মিলে গেলো আপনার সাথে। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে কেন জানি শরীর একদম আলসে হয়ে যায়। কোন কাপ যেন হাতেই ওঠে না। যাইহোক এবার বৃষ্টি থামুক সেই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39