পৃথিবীতে কেউ আপন নয়

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে কেউ আপন নয়। আসলেই ভেবে দেখুন তো পৃথিবীতে প্রকৃতপক্ষে আসন আপন কে। আমরা উন্নতির যতটাই আপন ভাবি না কেন নিজের জন্য নিজেই সবার আগে আপন। পরিবেশ পরিস্থিতির কারণে যাদেরকে আমরা আপন ভাবছি তারাও কোনো না কোনোভাবেই আমাদেরকে আঘাত দেবে। তবে শত সংকলিতার মাঝেও নিজের পরিবার ছায়া হয়ে পাশে রইবে। এছাড়া আনুসাঙ্গিক যাদেরকে আপন ভাবা হয় তারা আসলেই শুধুমাত্র সাময়িক আপন দেখায়। শুধুমাত্র স্বার্থের জন্যই এসব আপন মানুষদের দেখা যায়। সামনে থাকলে এদের আপনত্ত বিকশিত হয়। দূরে চলে গেলে এরা আর পরোয়া করে না। এসব মানুষের প্রকৃত রূপ তুলে ধরা খুবই কঠিন। কেন শুধুমাত্র কৌশল দিয়ে টিকে থাকে পৃথিবীতে। তাদের কৌশল ধরতে হলে খুব কাছ থেকে চিনতে হয়। দিনশেষে বুঝা যায় তারা যে কতটা আপন ছিল

pexels-sebastian-voortman-165505.jpg

উৎস

প্রকৃতপক্ষে যে যতই আপন এবং নিজের চেয়ে নিজের আপন আর কেউ নেই। কারণ চার দিক থেকে ঠকতে ঠকতে এক সময় নিজেকেই নিজের সান্ত্বনা দিতে হয়। নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। কেননা সবাই স্বার্থন্বেষী। যাদেরকে আমরা আপন ভাবি তাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটলেও সেটি অন্যকে বলার প্রয়োজন মনে করবে না। এতেই বুঝা যায় মন থেকে কে কাকে আপন ভাবে। তাই স্বার্থের বাইরে শুধুমাত্র বাবা-মা ছাড়া মনে হয় পৃথিবীতে কেউই আপন নয়। তাই যতটুকু সম্ভব আমরা নিজেকে সময় দেয়া উচিত। নিজেকে নিয়ে ভাবা উচিত ।নিজেকে আনন্দে রাখার মুহূর্তগুলো তৈরি করা উচিত। কারণ দিনশেষে আমি নিজে যদি ভালো থাকি তবেই আমার জন্য লাভ। কারণ নিজেকে সবচেয়ে বেশি আমরা নিজেরাই ভালোবাসি। তাই মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ আপন নয়।

🌺 আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন আপনি এই পৃথিবীতে কেউ কারোর আপন না।একমাত্র নিজেই নিজের আপন জোন বাকি সব সার্থের জন্য আসে।খুব দারুন ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমরা অনেককেই আপন ভাবি কিন্তু আসলে আপন বলতে কেউ নেই। দিনশেষে নিজেই শুধু মাত্র নিজের আপন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি পৃথিবীতে কেউ কারো আপন নয়। তবে যদিও কেউ আপন থেকে থাকে আমি মনে করি মা-বাবার চেয়ে আপনার কেউ নেই। তাই আমাদের উচিত আসলে নিজেকে নিজের সময় দেওয়া এবং নিজের জন্য কিছু ভাবা। এবং নিজেকে নিজে ভালোবাসা উচিত। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্যে ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে কেউ কারো আপন নয় যদিও অনেকেই আমরা আপন মনে করি। স্বার্থের বাইরে শুধুমাত্র বাবা-মা য় ভালোবাসে। তাই পৃথিবীটাকে খুবই অদ্ভুত মনে হয়।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আসলে আপু স্বার্থ ছাড়া শুধুমাত্র এই পৃথিবীতে মা-বাবা আপন তাছাড়া সবাই স্বার্থ থাকলে আপন হয় আর স্বার্থ না থাকলে আপন হয় না। তাই আমি মনে করি এই পৃথিবীতে যদি বাঁচতে হয় নিজের জন্য সময় দিয়ে কিছু উদঘাটন করতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পৃথিবীতে এখন কাউকে আপন মনে হয় না। সবাই শুধু স্বার্থের পেছনে ঘুরে। অনেকেই ভালোবাসা দেখায় উপর দিয়ে কিন্তু ভেতরে ভিন্ন রকম। আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 3 years ago 

একটা কথা যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে মূল সমাধান পাওয়া যায় সেটা হচ্ছে যে পৃথিবীতে কেউ কারো নয়। সবাই স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করেন এবং স্বার্থ পূরণ হলে কেটে পড়েন। তাই নিজের ভালো মন্দ টা নিজেকে দেখে শুনে চলতে হয়। ধন্যবাদ আপু পড়ে ভাল লাগলো।

 3 years ago 

আপু ঠিক বলেছেন পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নিজের থেকে আপন কিছু নেই। আমাদের আশে পাশে যাদের দেখতে পাচ্ছেন সবাই স্বার্তের পাগল। স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ভুলেও মনে রাখবে না। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40